আমার প্রিয় পোস্ট
- ভিওআইপি ব্যবসা নয়, রাষ্ট্রের প্রাপ্য ট্যাক্সের টাকা ভাগ বাটোয়ারার কাহিনী - পি মুন্সী
- গ্রাম পতনের শব্দ - খারেজি
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৯ > কেঁপে ওঠা মাটিতে-বাতাসে বারুদের গন্ধ - মনজুরুল হক
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ১৬ > ঘন কুয়াশায় দুটি প্রাণের বিসর্জন - মনজুরুল হক
- কোপেনহেগেন: দুনিয়া যখন ধ্বংসের পথে সম্মেলনে তখন বাঁশি বাজাতে দেখছি - পি মুন্সী
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < ৩ > নির্মম বাস্তবতার মুখোমুখি - মনজুরুল হক
- কমেডী ভিডিওগুলো। হা হা চে থে প গে
- শূন্য আরণ্যক
- অডিসিয়াস ল্যাম্পপোস্ট ও বিসর্জিত দীপুমণি : আত্মবলিদানের প্রথম ধাপে যারা - ফারুক ওয়াসিফ
- ল্যাম্পপোস্টের সাহসী তরুনদের - মনজুরুল হক
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- সামহোয়্যারে বাংলা বানান বিভ্রাট: চাই একটু সচেতনতা - ফারহান দাউদ
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- দ্রুপলের একটি মজাদার মডিউল - অ্যাভাটার ব্লকস - রূপক
- Anatomy of জামাতে ইসলামী ও কিছু সোজা-সাপটা কথা - পাললিক মন
- রূপকথা নিয়ে কিছু কথা হতে পারে! - খারেজি
- চৈত্র সংক্রান্তি বাঁচলেই কেবল শুভ হবে পহেলা বৈশাখ । এবং পান্তার মঞ্চওয়ালারা চৈত্র সংক্রান্তি বাঁচাবে না। - মোহাম্মদ আরজু
- মাগনা বাংলা বই পড়ার সুযোগ - শরীফ উদ্দীন
- ব্লগে বারো ভূঁইয়ার জমিদারি : ব্লগে ভয়ের সংস্কৃতি - ফিউশন ফাইভ
- ঘুমের ভেতর ঘুম - সুমেরু
- জামাত রাজনীতির রাজনৈতিক বিচার - পি মুন্সী
- তিনটি ভিন্ন ঘটনা > তিনটি পরম্পরা > অতঃপর দে গরুর গা ধুইয়ে - মনজুরুল হক
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই (দ্বিতীয় ও শেষ অংশ) - পি মুন্সী
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- অমি রহমান পিয়ালের প্রতি নিন্দা ও ফরহাদ মজহারের দুইটা ইন্টারভিউ - ব্রাত্য রাইসু
- ব্লগাব্লগিতে বিস্কুট-দৌড় সংস্কৃতি - মানস চৌধুরী
- জামাত বিষয়ক মোকাবিলা ভাবনা: আল্লাহ'র নামে শেরেকি অথবা স্বৈরাচারিতা - ভূপর্যটক
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- কারো কথাতে কান দিয়োনা মেয়ে, এক ফোটা জল অনেক দামী শত বেদনার চেয়ে - ইউনুস খান
- ক্রিকেট-অদ্ভূত কিছু শট (অনেকগুলো ছবি, লোড হতে একটু সময় নিতে পারে) - নাফিস ইফতেখার
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- খোদার কসম, এই রোদ্দুরে রেডিক্যাল হতে চাওয়া কাজের কথা নয়। বরং আমরা সুবিধামতো একটিভিস্টই থাকি। - রিফাত হাসান
- ছবিব্লগ আপডেট: আগ্রহীরা যোগাযোগের ঠিকানাটা জানান - যীশূ
- সুমন রহমানের ব্লগ পড়লাম - মাহবুব মোর্শেদ
- ঝকঝকে সত্যজিৎ তাও আবার ৬০ টাকায় - শওকত হোসেন মাসুম
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- উকুন বাছা দিন। ০৭। বংশ - মাহবুব লীলেন
- আমার ব্লগ যে কারণে দাঁড়াবে এবং তারপরও আমি যে কারণে সেইখানে লিখবো না - মাহবুব মোর্শেদ
- ধর্মীয় বিয়ে ও নাগরিক বিয়ে - ভূপর্যটক
জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...

হে শীর্ষ ব্লগারগণ, কর্তৃত্ব মেনে নিন...
১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪১
বিশিষ্ট ব্লগাররা ভুত দেখছেন! মডারেশনের ভুত!
বিস্তর মাথা ঘামিয়েও কুল কিনারা পাওয়া যাচ্ছে না কেন ১০০% নিরাপদ পোস্টও মুছে ফেলা হচ্ছে, কেন কারও কারও স্ট্যাটাস অবনমিত হচ্ছে? বিন্দুমাত্র বিরুদ্ধাচরনও কেন আগের মতো প্রশ্রয় পাচ্ছে না? এর মাঝে এমন কি ঘটনা ঘটে গেল? অকস্মাৎ কেন আমাদের ব্লগ জীবন অমসৃণ আর কঠিন হয়ে গেল।
কৃতজ্ঞতা বিশ্বস্ততা শব্দগুলার বানান কি মডারেটররা ভুলে যেতে চাচ্ছেন?
সামহোয়ারের সেই সব পাঠক প্রিয় বিশিষ্ট ব্লগারদের সঙ্গীসাথীরা (যারা নিজেরাও যথেষ্ট জনপ্রিয়) ঘন ঘন অভিযোগ তুলছেন—তারা ইদানীং ব্লগ কর্তৃপক্ষের কাছে যথেষ্ঠ মাত্রার গুরুত্ব এবং সম্মান পাচ্ছেন না। জনপ্রিয় বাংলা ব্লগ হিসাবে সামহোয়ারের আজকের এই অবস্থানে উঠে আসার পিছনে এই সব শীর্ষস্থানীয় ব্লগারদের যা অবদান, ব্লগ কর্তৃপক্ষ আজ তা ভুলে যেতে চাইছেন—উপেক্ষা করতে চাচ্ছেন। তাদের ঘাম ঝরানো শ্রম আর নিষ্ঠা আজ ব্লগ পরিচালকদের কাছে হয়ে উঠছে মুল্যহীন। ক্রুদ্ধ ব্লগাররা অভিমানে আহত হয়েছেন—এই ক্রোধ আরও পুঞ্জিভুত হলে কেউ কেউ নিজ নিজ একাউন্ট ক্লোজ করে সামহোয়ার ছাড়ার ঘোষনাও দিচ্ছেন। ব্লগ কার্যক্রমে সাময়িক যতি টেনে সীমিত করে ফেলেছেন সক্রিয়তা। ব্লগ কর্তৃপক্ষের সাথে মুখোমুখি সংঘাতের চরম মাত্রায় পৌছে গেছেন—ক্ষুব্ধ অপমানিত আর হতাশ এই সব বিশিষ্ট ব্লগার বৃন্দ।
বিশিষ্ট ব্লগারদের কেউ কেউ সুন্দরবনের বাঘ বাঁচাও প্রকল্পের মতো এ সমস্ত তারকা ব্লগারদের সংরক্ষনের দাবীতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। কর্তৃপক্ষের কাছে দাবী তুলেছেন ব্লগের সম্পদ এ সব ব্লগারগন যেন কিছুতেই নিষ্ঠুরতার শিকার না হোন, এমন কোন পরিস্থিতি যেন উদ্ভব না হয় যা এই সব ব্লগারদের কুসুমকোমল অনুভুতিকে আহত করে। কারন তা তাদের সৃজনশীলতা কে খর্ব করবে, চুড়ান্ত অর্থে তাদের অবদান থেকে বঞ্চিত হবে সামহোয়্যার।
হিসাব দেওয়া হচ্ছে কোন কোন বিশিষ্ট ব্লগারদের শুন্যস্থান পুরন করতে কয়েক গুনিতক নতুন ব্লগারও যথেষ্ট নয়...।
আমি কিন্ত ব্যক্তিগতভাবে মনে করি সামহোয়ার ইন আজ যে জায়গায় এসে পৌছেছে তার পিছনে কিছু ব্লগারদের (বিশেষ করে যারা প্রথমিক দিনগুলোতে সক্রিয় ছিলেন)একটা বিশাল অবদান অবশ্যই আছে। তারা নিজেরা ক্রিয়াশীল থেকেছেন, পরিচিত বন্ধুদের ডেকে এনেছেন, ব্লগ জিনিষটার সাথে তাদের পরিচয় করিয়ে দিয়েছেন, ব্লগ লেখায় উৎসাহ দিয়েছেন, ধৈর্য্য নিয়ে মন্তব্য করেছেন, প্রানবন্ত বিতর্ক দানা বাধতে উদ্যোগ নিয়েছেন, পরস্পরের সাথে খুনশুটি দুষ্টুমি করেছেন—যা দেখে আবার নতুন ব্লগাররা এর সাথে যুক্ত হতে আগ্রহী হয়েছেন। এরই মধ্যে আবার কিছু কিছু ব্লগার তার নিজস্ব একটা স্টাইল, রীতি, ধারা প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং সহব্লগাররা বিপুল ভাবে তার পোষ্টে গিয়ে তাদের উৎসাহ উচ্ছাস জানিয়ে এসেছেন। নতুন ব্লগারদের জন্য যা ছিল একই সঙ্গে উদ্দীপনা এবং প্রনোদনামুলক। তারাও সচেষ্ট হয়েছেন নিজস্ব লেখার ষ্টাইল দাঁড় করাতে।
সামহোয়ার তার প্রাথমিক দিনগুলো ঠিক এভাবেই পাড়ি দিয়েছে বিশিষ্ট কিছু ব্লগারএর হাত ধরে। তাদের কেউ কেউ এই ব্লগ থেকে বিদায় নিলেও, অনেকেই এখনও আছেন, যারা তাদের শ্রেষ্ঠতম সৃষ্টিশীলতা অদ্যাবধি সামহোয়্যারেই নিয়োজিত রেখেছেন। নিঃসন্দেহে আজকের বাংলা ব্লগ জগতে সামহোয়্যারের যে অবস্থান তার পেছনে এই সব ব্লগাররা প্রধান ভুমিকা পালন করেছেন। আর এভাবেই আজ পুরো দেশ এবং দেশের প্রান্তসীমা ছাড়িয়ে বিশাল এক বাংলাভাষী জনগোষ্ঠী এই ব্লগকে কেন্দ্র করে একস্থানে জড়ো হয়েছেন।
সেই সব শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্লগারদের অবদানকে ভুলে যাওয়া ঠিক কাজ হবে না।
তবে এই সব শীর্ষস্থানীয় বিশিষ্ট ব্লগারদের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি এবং সে অনুযায়ী কিছু দ্বায়ীত্বশীলতার কথাও এই সুত্রে আমি তাদের মনে করিয়ে দিতে চাই।
কোন সন্দেহ নাই বিশিষ্ট ব্লগারদের মধ্যে সবাই কমবেশী সুলেখক, ভাল বিশ্লেষক আর তাদের অনেকের সাংগঠনিক ক্ষমতাও প্রশ্নাতীত। সমস্যা হয়েছে- যখন বাস্তবজীবনের মতো অনেকেই তাদের এই সব গুনাবলীকে কাজে লাগিয়ে ব্লগের ভার্চুয়াল পরিবেশে নিজ নিজ প্রভাববলয় গড়ে তোলায় সচেষ্ট থেকেছেন। এরপর সেই গোষ্ঠিবলয়ের মাঝখানে বসে নতুন ব্লগারদের স্বাধীন চিন্তাকে নিয়ন্ত্রন করতে চেয়েছেন। তাদের দৃষ্টিভঙ্গিকে নির্দেশিত পথে আনতে চেয়েছেন, ব্লগারদের ব্যাখা বক্তব্যের সীমানা টেনে দিয়ে, প্রগতি-প্রতিক্রিয়ার সংজ্ঞা নির্ধারন করে দিয়ে—সর্বোপরী দেশপ্রেমের তকমা দেওয়ার একমাত্র শীলমোহরটি মুঠোর মধ্যে নিয়ে দন্ডমুন্ডের কর্তা হয়ে এই ব্লগে মৌরসি পাট্টা গেড়ে বসেছিলেন।
নবীন ব্লগারদের প্রতিক্রিয়া হয়েছিল দুই ধরনের- একদল এই আধিপত্য মেনে নিয়েছিল বিনা দ্বিধায়, এমনকি কখনও কখনও এই সাফাই গেয়েও—যে, আমার চিন্তার স্বতঃস্ফুর্ততা যদি কখনও কখনও বাঁধ ভাঙ্গা বন্যায় ভেসে যায়—কখনও যদি তা তোমার কাছে বেলাইন মনে হয়, আমার এ চপলতা মাফ করে দিও। আনুগত্যের পরীক্ষায় ফেলো না, শেষ বিচারে আমি কিন্ত তোমাদেরই লোক।
আর দ্বিতীয়দল কপালে দেশদ্রোহীর তকমা নিয়ে ব্লগে সক্রিয় থেকে তাদের নিষ্ঠার প্রমান দিয়ে গেছে। এর বাইরে খুব কম সংখ্যক লোক তাদের এই গোষ্ঠি-কর্তৃত্বকে দ্বন্দ্বে আহবান করেছে।
এই আধিপত্যকে মেনে নেওয়া এবং গোষ্ঠির অনুসারী হয়ে যাওয়াকে অনেক শীর্ষমানের ব্লগারই ন্যায্য এবং উচিত কাজ হিসাবে মনে করেছেন। চমৎকার কাব্য রচনা করেন এবং গদ্যের হাত অসম্ভব ঝরঝরে এরকম অনেক ব্লগারই দৃঢ় ভাবে বিশ্বাস করেন, প্রতিক্রিয়াশীল এবং ক্ষতিকারক রাজনৈতিক মতবাদের বিরুদ্ধে মতাদর্শিক সংগ্রাম চালানো কোন লড়াকু কাজ নয় বরং তা শুশীল (নেতিবাচক) পন্থা। বরং দলবেধে গালিগালাজ দিয়ে কাউকে কোনঠাসা করেই যে কোন ক্ষতিকারক রাজনৈতিক মতবাদের বিরুদ্ধে জয়ী হতে হয়।
ব্লগ কর্তৃপক্ষ এতদিন এই সব দেখেও না দেখার ভান করেছেন, মৃদু প্রশ্রয় মৃদু ভৎসনা এই মডারেশনের স্ট্রাটেজি নিয়ে ব্লগ চালিয়েছেন। কারন তখন ছিল ব্লগের দানা বেধে উঠবার প্রাথমিক কাল, ব্লগ তখন আকারেও যথেষ্ট সীমিত, ফলে সক্রিয় একদল ব্লগার এর কিছু কিছু তুঘলগি মেনে নেওয়া, এবং তা নিয়ে উদাসীন থাকতে তাদের তেমন কোন সমস্যা হয় নাই।
আমার ধারনা প্রাথমিক সেই প্রয়োজন ফুরিয়ে কর্তৃপক্ষের চোখে, সামহোয়ারের প্রেক্ষিতটা এখন বদলে গেছে। বদলে গেছে হয়তো যৌক্তিক কারনেই-- আকার এবং অবস্থান জনিত পরিবর্তনের কারনে। ব্যাপক আকার এবং বিশাল সংখ্যক ব্লগারের উপস্থিতির কারনেই, এমনকি ব্লগ কর্তৃপক্ষ এখন চাইলেও হয়তো আর আগের মতো অনেক কিছু উদাসীন ভাবে ছাড় দিতে পারে না।
যে কোন উদ্যোগের প্রাথমিকাবস্থায় অনেক বিষয়ই ইনফর্মাল থাকে, কিন্ত পরবর্তীতে তা প্রতিষ্ঠানে পরিনত হলে তাকে কিছু নর্মস কিছু ফর্মালিটি মানতেই হয়। না হলে তা আর পেশাদারী কার্যক্রম থাকে না। কর্তৃপক্ষের এই পেশাদারীত্ব নিয়ে আসা এবং মডারেশনের স্ট্রাটেজী বদলকেই শীর্ষব্লগাররা কর্তৃপক্ষের একগুয়েমী, কর্তৃত্বপরায়ণ মনোভাব হিসাবে ভুল ভাবে চিহ্নিত করতে চাইছেন।
আমার মনে হয়েছে- সামহোয়্যার ব্লগ তার পরিনত অবস্থায় পৌছে এখন আর কোন গোষ্ঠিতন্ত্রকে উৎসাহ দিতে চায় না, গোষ্ঠিতন্ত্রকে কেন্দ্র করে যে কোন ধরনের উত্তেজনা বা হানাহানিকে বরদাস্ত না করার কড়া বার্তা সে শীর্ষ ব্লগারদের কাছে পৌছতে চায়। গোষ্ঠিতন্ত্রকে বিনাশ করার তার এই স্ট্রাটেজীর বিরুদ্ধে একটা সমালোচনার অক্ষরও সে পড়তে চায় না, নিরাপদ পোস্টের কোন বিদ্রুপ তো নয়ই। এটা স্রেফ তার ব্লগ পরিচালনার নতুন কর্মকৌশল (মডারেশনের স্ট্রাটেজী)। এখন অধিক সংখ্যক নতুন ব্লগারদের জন্য যা অনুকুল সেই ধরনের স্বাচ্ছন্দ্যের পরিবেশ তারা নিশ্চিত করতে চায়।
এটা পরিস্কার, বাংলাদেশের ক্রমবর্ধমান ভার্চুয়াল জগতের জন্য নিজদের আরো বেশি প্রস্তুত ও পেশাদারী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সামহোয়ার। বোঝাই যাচ্ছে তার সেই সব অনাগত ব্লগারদের জন্য অনুকুল পরিস্থিতি নির্মান করার জন্য অনেক কিছুই সে বিয়োজন করার জন্য মানসিক ভাবে দৃঢ় অবস্থান নিয়েছে।
ফলে আমার অনুসিদ্ধান্তঃ হে শীর্ষব্লগার গন, ক্যারিয়ার ব্লগার হতে চাইলে সামহোয়্যারের কর্তৃত্ব মেনে নেন, এবং মেতে উঠেন নিত্য নতুন পোস্ট দিয়ে সৃষ্টিসুখের উল্লাসে। বিনিময়ে পাবেন আপনার এযাবৎকালের শত সহস্র মুগ্ধ পাঠক আর তাদের প্রতিক্রিয়া এবং সেই সাথে আগামী অগনিত বিপুল পাঠকের আপনার ব্লগে আগমনের নিশ্চয়তা। কোন সিরিয়াস ক্যারিয়ার ব্লগার এর কাছেই পাঠক সংখ্যা ফেলনা বিষয় নয়—ধারনা করি।
আমার সাথে দ্বিমত পোষন করলে করনীয় একটাই, সেক্ষেত্রে সামহোয়্যারকে খুদাপেজ বলেন- আর খুলে ফেলেন নিজস্ব ব্লগ স্পট। কি করবেন ভাইব্যা দেখেন- চয়েশ ইজ নাউ ইয়োর্স...
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগ মডারেশন স্ট্রাটেজী ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিডি আইডল বলেছেন:
বড় হয়েছে পুরাটা না পড়েই + দিলাম..পরে পড়ুমনে
লেখক বলেছেন: পড়বেন এবং আশা করি আবার মন্তব্য করবেন।
দেশী পোলা বলেছেন:
মুর্গা মুসাল্লাম টমি মিয়া রান্ধে গুলশানে, হুরমতি মুর্গা মুসাল্লাম রান্ধে কাউয়ার চরের পাশে ইটালিয়ান হোটেলে, দুইটারই স্বাদ এক, কিন্তু টমি মিয়ার রান্ধনের ফ্যান বেশী কেন?
লেখক বলেছেন: এর উত্তর খুব সহজ- গুলশানে ট্যাকা ওয়ালা খাদকরা সংখ্যায় বেশি, তাই টমি মিয়ার ফ্যান ও বেশি।
জেনন বলেছেন:
বিশিষ্ট ব্লগারদের প্রতি আমার ভালোবাসা রইলো। আমরা আমনাদের হারাতে চাই না। আপনাদের লেখাগুলো খুব মিসড করবো।
লেখক বলেছেন: বিশিষ্ট ব্লগারদের কেউই হারাতে চান না...
দ্বিতীয়নাম বলেছেন:
মামো আর রইসুর মত সেলিব্রেটি ব্লগার চইল্যা যাওনে সামহোয়ার মাইন্ড খাইছে।
লেখক বলেছেন: তাই নাকি? তাইলে ওগো ফিরাইলো না ক্যান?
পাভেল করচাগিন বলেছেন:
আমি অকপটে + দিলাম।
লেখক বলেছেন: আপনাকে অকপটে অসংখ্য ধন্যবাদ।
হাসান বিপুল বলেছেন:
বিষয় ও বিশ্লেষণ পছন্দ হয়েছে।
লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিপুল।
লেখক বলেছেন: শিরোনামহীন মুল্য দিয়েছেন, এতেই আমি খুশি।
![]()
এখন আপনি ক্যারিয়ার ব্লগার হতে চাইলে চোখ থেকে হাত নামিয়ে দ্রুত আপনার সেরা পোষ্টটা রেডি করে ফেলেন। পোস্টানো শুরু করেন...
হ্যাপি ব্লগিং...
দণ্ডিত পুরুষ বলেছেন:
সেলিব্রেটি ব্লগাররা চলে যাক তা আমি চাই না। ফিরিয়ে আনা হোক প্রলয় হাসান ভাই, হাসিব ভাই সহ ব্যানড হওয়া সব ব্লগারদের।
লেখক বলেছেন: সেলিব্রেটি ব্লগাররা চলে যাক তা কেউই চায় না, আমিও চাই না।
তবে আপনি ব্লগিং করতে চাইলে প্রলয় হাসান ভাই, হাসিব ভাই সহ ব্যানড হওয়া যে কোন ব্লগারদের নিয়ে কান্নাকাটি বন্ধ করে কি বোর্ড নিয়ে ঝাপায়া পড়েন।
আপনিও একজন সেলিব্রেটি ব্লগার হয়ে উঠেন এই কামনা করি...
দণ্ডিত পুরুষ বলেছেন:
পুতুল আফা আপনে কান্দেন ক্যান? আফনেরে ওয়াচ করছে এর লাগি?
মনজুরুল হক বলেছেন:
মনজুরুল হক ও এখন টিকটিকিকে ভয় পায়! হাঃ হাঃ হাঃ
কর্পোরেট জমানায় কর্পোরেট ম্যানারটা সবার বোঝা উচিৎ!!
সহমত।
লেখক বলেছেন: টিকটিকিকে ভয় পাবেন না, উহা অতি নিরীহ প্রানী। মাঝে মাঝে লেঞ্জা নাড়াইয়া কুমিরের কথা মনে করাইয়া দিতে পারে বড় জোর...
ভাল থাকবেন মনজু ভাই।
লেখক বলেছেন: আমি আপনার সাথে পুরোপুরি একমত- শুধু এ টুকু যোগ করতে চাই অতীতের পোষাক যেন কেউ বর্তমানে পড়ার চেষ্টা না করে...
ওটা কিন্ত শরীরে আটবে না।
রেজওয়ান শুভ বলেছেন:
পোস্টদাতাকে জেনারেল করা হোক , সে কি জানেনা সামুতে সত্য বলা নিষেধ ..
লেখক বলেছেন: আপনি আমার জন্য দোয়া করবেন... আপনার আশু ব্যান মুক্তি কামনা করি...
দণ্ডিত পুরুষ বলেছেন:
মনজু ভাই, আপনি তো সুশীল ব্লগার। আপনার আবার ভয় কিসের?
শিরোনামহীন বলেছেন: তবে যারা অতীত ভুলে যায় ভবিষ্যত কিন্তু তাদের জন্য খুব একটা সুখকর হয় না। ভালো থাকুন ।
পরিমল কায়সার বলেছেন:
কাউকে কোন গালি না দিয়ে, কোন আক্রমণ না করে, শুধু অকপটে সত্য বলার অপরাধে আমাকে "জেনারেল" স্ট্যাটাস দেয়া হয়েছে। আমি আমপাবলিক, আমার দুঃখ নাই। কিন্তু প্রথম পাতায় লেখা না আসা দুঃখজনক। সামুর এই পক্ষপাতিত্ব পিড়া দেয়।
লেখক বলেছেন: আপনি কি ধরনের অকপটে সত্য বলেছিলেন, তা জানতে পারলে ভালো হইতো...
আপনার আশু ব্যানমুক্তি কামনা করছি।
দণ্ডিত পুরুষ বলেছেন:
ওহ মেম, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনার মতো এরকম সফ্ট ইমেজের ব্লগার ক'জনই বা আছে? দেখুন না প্রলয় হাসান ভাইয়ের মতো ব্লগার আপনার একান্ত অনুরাগী! আপনাকে বলে "লক্ষী আপা"।হে হে হে ...........
ব্লগেশ্বর বলেছেন:
+
লেখক বলেছেন: ব্লগেশ্বরকে ধন্যবাদ।
শুভ বলেছেন:
"শুধু অকপটে সত্য বলার অপরাধে আমাকে "জেনারেল" স্ট্যাটাস দেয়া হয়েছে।"জানি না আপনি কী সত্য বলেছিলেন? যদি এমনটাই হয়ে থাকে এই লজ্জা কই রাখি! এখনও 'সেফ' নামের তমকা লাগিয়ে অনাবিল আনন্দে ঘুরে বেড়াচ্ছি!@পরিমল কায়সার
লেখক বলেছেন: অকপটে সত্যটা কি ছিল, জানতে পারলে ভাল লাগতো।
ফিউশন ফাইভ বলেছেন:
আমরা সুনির্দিষ্ট নীতিমালার সঙ্গে একমত পোষণ করার পরই এই ব্লগে রেজিস্ট্রেশন করার সুযোগ পাই। সুতরাং নীতিমালা আমাদের মানতেই হয়। নীতিমালা যেখানে আছে, ব্যান-আনব্যানও সেখানে থাকবেই।এখন বরং সামহোয়্যারের মডারেশন অনেকগুণ সহজতর হয়েছে আগের যে কোনো সময়ের তুলনায়। একটা সময় গেছে আমাদের, রাতে ব্লগে ঘুরে-ফিরে সকালে লগইন করতে গিয়ে দেখি পুরো ব্লগই হাওয়া নয়তো পুরো ব্যানড। নোটিশ-ফোটিশের বালাই ছিল না। ইউজার নেম ও পাসওয়ার্ড দিলে শুধু একটি ম্যাসেজ পাওয়া যেতো- "আপনাকে ব্যান করা হয়েছে।"
তার মানে কি ব্লগ কর্তৃপক্ষের কোনো কর্মকাণ্ডেরই প্রতিবাদ করা যাবে না? আমি মনে করি, অবশ্যই করা যায়। তবে তারও একটি মাত্রা থাকা উচিত। দিনরাত "আনব্যান অমুক" "আনব্যান তমুক" বলে বলে ব্লগের এমাথা থেকে ওমাথায় তড়পানি- এই মাত্রার আওতায় পড়ে না। একবছরেরও বেশি সময় আগে এই ব্লগে আমরা একযোগে সবাই ব্লগবিরতিতে গিয়েছিলাম। তার উদ্দেশ্য ছিল বড়ো। মুক্তিযুদ্ধবিরোধী যে কোনো প্রচারণার ব্যাপারে ব্লগ নীতিমালায় একটি ধারা সংযোজনের দাবিতে সেই ব্লগবিরতিতে স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল সবারই। আর এখন যা হচ্ছে, তা গুটিকয়েকের নিরর্থক তড়পানি। কান্নাকাটির শব্দও মাঝে মাঝে শোনা যায়। তবে ব্লগ এখন আবার যথারীতি জমে উঠেছে। চমৎকার! অবশ্য কারো বিদায় নয়, সবাইকেই চাই ব্লগে, ঠিক আগের মতো।
আর সবমিলিয়ে আপনার এই লেখাটা ভালো হৈছে। প্লাস।
লেখক বলেছেন: লিখিত/অলিখিত নানা ধরনের নীতিমালা দিয়েই তো আমাদের জীবন পরিচালিত।
আমাদের জীবনের নীতিমালায় যার ব্যখা থাকে না তার উত্তর আমরা খুজি বিবেকের কাছে।
ব্লগ মডারেশনের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালার।
দস্যু বনহুর বলেছেন:
বিশ্লেষন চমৎকার লাগলো।
লেখক বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ,
শুভ বলেছেন:
আমার কাছে অসহ্য-অমানবিক মনে হয়েছে যেটা, কোন ব্লগারকে শাস্তি দিতে গিয়ে তার গোটা ব্লগের সমস্ত লেখা উধাও করে দেয়ার ভাবনা। যদিও ব্লগাররা হইচই করায় কর্তৃপক্ষ এই অবস্থান থেকে সরে এসেছেন কিন্তু আমি হতভম্ব হই এটা ভেবে, এই ভাবনা আসে কোত্থেকে! একজনকে শাস্তি দিলে কত উপায়ই তো আছে কিন্তু এমন ভাবনা কেন?
পুরনো অনেক ব্লগার আছেন যারা দিনের পর দিন পরম মমতায় এখানে ব্লগিং করেছেন কিন্তু এক নিমিষেই তাঁর সমস্ত লেখা কেউ বাতাসে মিলিয়ে দিতে পারে এটা ভাবতেই গা গুলায়! @ফিউশন ফাইভ
লেখক বলেছেন: ব্লগার দের পোষ্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিঃসন্দেহে খারাপ ছিলো।
লোকালদা আমিও ফিরতে চাই, আমার সুদীপ্ত নিকটা একটু আনব্যান কৈরা দেন না প্লিজ।
ফিউশন ফাইভ বলেছেন:
শুভ ভাই @ বাবুয়া নামের এক ব্লগারের পুরো ব্লগটা একদিন এভাবে এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল, তখন প্রায় সবাইকেই খুশি হতে দেখেছি। আবার যখন হাসিবের বেলায় একই কাণ্ড ঘটল- অনেকে (এবং আমিও) হৈ হৈ রৈ রৈ করে ওঠলেন।যা হোক, আপনার সঙ্গে একমত। আমি মনে করি, যিনি তার ব্লগে একটিমাত্র লাইন লিখেছেন, তারও মূল্য আছে। প্রতিটি বর্ণের মূল্য আছে। একটু দেরিতে হলেও কর্তৃপক্ষ যথার্থ সিদ্ধান্তই নিয়েছে ব্লগ না মোছার ব্যাপারে।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
ভালো লিখেছেন। + দিলাম!আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করা যায় মডারেশন পদ্ধতি নিয়ে। [অবশ্য দ্বিমত পোষণ করলে 'খুদাপেজ' বলতে হবে কেন, তা আমার বোধগম্য হয়নি!] মডারেশন থাকবে, সেটাকে স্বাভাবিক বলেই মেনে নেয়া ভালো। কিন্তু অটো মডারেশন পদ্ধতিটাই যতো সমস্যার মূল। অনেক সময় অনেক নিরীহ পোস্টও 'প্রথম পাতার বৈচিত্র্য রক্ষা'র তাগিদে প্রথম পাতা থেকে সারিয়ে ফেললে সংশ্লিষ্ট ব্লগার অটোমেটিক্যালি 'জেনারেল' হয়ে যান! যেমন, ঈদের সময় পলাশ মিয়ার মতো অতি নিরীহ ব্লগারের ততোধিক নিরীহ 'ঈদ মোরাবক' পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার ফলে তিনি জেনারেল হয়ে অভিমানবশত বিদায় নেয়ার ঘোষণা দেন! পোস্টটি সরানো হয়েছিলো ওই বৈচিত্র্য রক্ষার তাগিদেই, কারণ তখন একের পর এক 'ঈদ মোবারক' পোস্ট আসছিলো। আমার যেটুকু বলার তা হলো- প্রয়োজনে পোস্টটি সরানো যেতে পারে, কিন্তু তার ফলে যে তিনি স্বয়ংক্রিয়ভাবেই জেনারেল হয়ে গেলেন কোনো অপরাধ না করেই, এটা তো মানা যায় না! একজন মানুষের 'স্ট্যাটাস' নির্ধারণের ভার যন্ত্রের হাতে ছেড়ে দিলে মানুষটির কেবল মর্যাদাহানিই হয়, যন্ত্রের ক্ষমতা নেই মানুষকে মর্যাদাবান করার। ব্যাপারটা মডারেশন বোর্ড বুঝতে পারছেন না বলেই অনুমান করি আমি।
লেখক বলেছেন: কথাটা শীর্ষব্লগারদের উদ্দেশ্য লিখা। সাধারন ভাবে সবার জন্য নয়।
তারা যে যুক্তিতে দ্বিমত পোষন করছেন--তা ব্লগ কর্তৃপক্ষ মানার মতো অবস্থানে আছেন-এটা আমার মনে হয় নাই। সে ক্ষেত্রে তাদের খুদাপেজ বলা ছাড়া অন্য কোন অপশন আমার চোখে পড়ে নাই।
আপনার অটোমডারেশন পদ্ধতির লুপহোল এবং তার অপব্যবহার নিয়ে আমি একমত। এটা নিয়ে কর্তৃপক্ষের সাথে আমাদের কথা বলা উচিত।
মোস্তফা ভাই, মডারেশন নিয়ে আমার নতুন পোষ্টে কিছু বক্তব্য আছে, পড়ে মন্তব্য জানালে খুশি হবো।
ভাল থাকবেন।
হে হে হে ...........
----
আমার ইমেজ নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে।
অমি রহমান পিয়াল বলেছেন:
এইটা কি কর্তৃপক্ষের প্রেস রিলিজ? ফিফা উরফে লুকালের কি চাকরি গেছেগা?
লেখক বলেছেন: প্রথমদিকে কেন বিরক্ত হচ্ছিলেন আর শেষের অংশে কেন ভাল লেগেছে, বিস্তারিত জানলে খুশি হতাম।
যাই হোক, ধন্যবাদ অনেক, ভাল থাকবেন।
অমি রহমান পিয়াল বলেছেন:
বলতে ভুইলা গেছি, মুগ্ধ হইয়া প্লাস দিছি। ছাগান্টির কমেন্ট পইড়া মনে হইতেছে এই পোস্ট স্টিকি করানোর দাবি জানানো উচিত
লেখক বলেছেন: নেভার মাইন্ড পিয়াল, স্টিকি করার প্রয়োজন মনে করলে সে উদ্দ্যোগও নেওয়া যাবে।
সমীরণ বলেছেন:
পিয়াল মিয়া কি উম্মু আব্দুল্লাহকে উস্কানি দিচ্ছেন-- আপনাকে পর্ণোস্টার বলে ডাকার জন্য?
মোটামিয়া বলেছেন:
পেলাচ দিলাম তয় পোষ্টের জন্য নালেখক বলেছেন: আপনার কথা সত্যি হলে সেটা সামুর জন্যসেটা খারাপ সংবাদ।
সমীরণ বলেছেন:
!!!! বুঝবার চেষ্টায়, যা বুঝাতে চায় জাতে যে মাতাল।
লেখক বলেছেন: শেষ পর্যন্ত কি বুঝলেন-তা অবশ্য জানা হলো না।
নুশেরা বলেছেন:
হক কথা।
লেখক বলেছেন: হ, হক কথাই তো!! ধন্যবাদ।
রোবোট বলেছেন:
হক কথা। তালে ঠিক নামে একটা নিক খুইলা আপনারে তাল দিমু ভাবসি
লেখক বলেছেন: ভাল বুদ্ধি করসেন। আইস্যা পড়েন, ওয়েল্কাম।
কৌশিক বলেছেন:
ফেভু
লেখক বলেছেন: ব্রেভু...
সামুরাই বলেছেন:
হাসান বিপুল বলেছেন: বিষয় ও বিশ্লেষণ পছন্দ হয়েছে।
মোহাম্মদ আরজু বলেছেন:
আরিফ ভাইরে, রিফাত হাসানরে, রাইসুদারে, মাহবুব ভাইরে জেনারেল ইত্যাদি যেভাবে করছে উনারা সেইটা করছে নিজেদের নিয়ম নিজেরাই ভাইংগা। তারা আসলেই ব্লগার। কেবল মন্তব্যকারী আর আন্দোলনকারী না। আরিফ ভাইয়ের খানাদানা বাইরা গেছিল জেনারেল হওয়ার পর। মাহবুব ভাই চইলা গেলেন। রাইসুদা আরেক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন। রিফাত হাসান অবশ্য আছেন। যেসব গালিগালাজ নিয়া কোনোই ক্যাচাল ছিলনা আগে সেই গালি দিয়া বাবুয়া ব্যান হইলেন, তবে তারে ব্যান করাইতে গিয়া হাসিব ব্যান হইলেন। দুজন যেভাবে ব্যান হইলেন সেইটাও আজব। নিজেগো ব্লগে নিজেগো ঢুকারও সুযোগ নাই। আগাম নোটিশ নাই যে জিনিসপত্র সরানো যায় যাতে। এইগুলানের জন্য দায়ী কোনো সন্দেহ ছাড়াই মডারেটররা। আরিল ভাইরে দুইটা মেইলে আমি এইসব কইছিলাম। উনি ও বিস্তারিত জবাব দিছিলেন। তাতে মনে হইছে যে উনারা এই দায় অস্বীকার করেন না। তবে এখন থেইকা আর দোষ কইরা দায়ী হইতে চাননা। এখন থেইকা তারা সঠিক লাইনে মুভ করতে চান।করুক।
তবে আমার নিজের যা সিদ্ধান্ত-
এইখানে উনারা ফ্রিতে লেখতে দিছেন। পড়তেও দিছেন। লিখি। পড়ি। মন্তব্য করি। জবাব দিই। ইন্টারনেটের বিল দিতে হয় কিন্তু উনাদের বিল দিতে হয়না। নিয়ম মাইনা লিখি। কিন্তু মাঝে মাঝে উনাদের নিয়ম উনারাই মানেন না। আরিল ভাই জানাপু নিজেদের নিকে আইসা চোটপাট করেন। আবার ভালো কথাও কন। কিন্তু এইসবের জন্য চইলা যাওয়ার কি আছে বুঝিনা। লিখুম পড়ুম মন্তব্য করুম। ব্যান করলে লিখুম না। এইতো!
লেখক বলেছেন: আরজু, উনারা দায় স্বীকার করছেন, এটা শুভ লক্ষণ, অবশ্যই যদি কারো বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন করতেই হয়--তার জন্য কর্তৃপক্ষের উচিত কিছু স্টেপ ফলো করা।
আপনার শেষ অংশটুকুই আমার প্রধান বক্তব্য। চাপ তৈরীর তো মানে হয় না-- কি করবো আমি সে সিদ্ধান্ত তো আমাকেই নিতে হবে।
তবে ব্লগ কর্তৃপক্ষের উচিত--ব্যানড পলিশিতে আরো স্বচ্ছতা আনা, বোধগম্য করা। ব্লগারদের তার সম্পর্কে নেওয়া সিদ্ধান্তের ব্যাখা জানার অবশ্যই অধিকার আছে।
রিফাত হাসান বলেছেন:
কৌশিক এর ফেভু বুঝি নাই।
অমি রহমান পিয়াল বলেছেন:
উনিও মেম্বর নাকি সমীরণ! হায় খোদা। কত কিছুই যে জানি না, যা আপনারা নিজেরা নিজেরা জানেন
পরিমল কায়সার বলেছেন:
সুমন রহমান ভাইয়া আমাকে বললেন,১০ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৭
লেখক বলেছেন: বিব্রত হওয়ার কি আছে? নিকবালক হিসেবে খাড়া করানোই তো আপনার কাজ, নাকি?
আমি তাকে বললাম,
ভাইয়া এ কথা সত্য যে আমি আপনার মত নিক নিয়ে দীর্ঘদিন লিখালিখি করিনা। আপনি বাপজানের দেয়া দীন মোহাম্মদ নামখানা শোকেসে তুলে রেখে সুমন রহমান নিকে সর্বত্র গত কয়েকশত বৎসর যাবত লিখালিখি করছেন। আমি আপনার তুলনায় নবীন। আমি নিকবালক হলে আপনি নিকবৃদ্ধ। আপনার মত নিকপাকনা হতে আমার আরো কয়েকশত বৎসর লাগবে। কিন্তু আপনি অন্যের খাড়া করা জিনিস কিভাবে ও কেন কাজে লাগাতে চান ভাইয়া?
এরপর মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াকু সৈনিক দীন মোহাম্মদ ওরফে সুমন রহমান ভাইয়া আমার কথাটি মুছে দিলেন। আমাকে তার ব্লগে ব্লক করলেন।
কৌশিক বলেছেন:
রিফাত ভাই, ফেভিকল - মানে গিট্টু মাইরা এইটারে ফেভারিটে রাখছি মানে আমার আবার আলোচিত পোস্টগুলা ফেভারিটে রাখার বাতিক আছে। দেখবেন ক্রলিং করতে করতে ঢাকা থেকে রংপুর চইলা যাইবেন আমার ফেভারিট দেখতে হইলে।
লেখক বলেছেন: কৌশিক ভাই, ফেভারিট থেকে ফেভু!!! দারুন ব্যাখা রে ভাই। ব্রান্ডিং শাস্ত্রে আপনার উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাই।
প্রতিদিন বলেছেন:
vala likhsen brother.
লেখক বলেছেন: ধন্যবাদ, আপনাকেও।
হাসান বায়েজীদ বলেছেন:
লেখা ভালো লাগছে..আইন বা নীতিমালা ব্লগারদের জন্যেই, ব্লগাররা নীতিমালার জন্য নয়..,..ব্লগারদের নীতিমালার কতল হওয়ার তীব্র প্রতিবাদ জানাই
লেখক বলেছেন: যতবেশি মতামত, সুপারিশ বা পরামর্শ কে মেনে নিয়ে আইন বা নীতিমালা তৈরী হবে, ব্লগাররা তত বেশী সেই নীতিমালার সাথে একাত্মতা অনুভব করবে।
সামহোয়ারের উচিত এই পদ্ধতি মেনে চলা।
মুক্ত বয়ান বলেছেন:
ব্যাপক কিছু জানা গেল তো!! ফিউশন ফাইভের মনে হয়, চাকরি নট!!নতুন প্রেস রিলিজ!!
বহুত কষ্ট করছেন ভাই, এত কিছু একলগে কইলেন।
তয়, যেকোন সময় ব্যান খাইতারেন!! ব্যানাইলে একটা সিন্নি পার্টি দিয়েন!!
লেখক বলেছেন: আমার জন্য দোয়া করবেন,
রিফাত হাসান বলেছেন:
হাঃহাঃ, (জাতে মাতাল থেকে কপি পেষ্ট) কৌশিক ভাই, ফেভারিট থেকে ফেভু!!! দারুন ব্যাখা রে ভাই। ব্রান্ডিং শাস্ত্রে আপনার উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাই।
তবে সবার জন্য প্রযোজ্য না হলে কোন "নীতিমালা" নীতিমালা হয় না - এই বোধোদয়টাই এখনকার নগদ লাভের দিক।
মুসতাইন জহির বলেছেন:
খাইসে, আপনে আবার নতুন ঝামেলা লইয়া পড়ছেন দেখি। তয় টেরাই কইরা যান সামু যদি কিছুটা সাহস পায় আর আদতে পেশাদারি চরিত্র বজায় রাখার ব্যাপারে মনোযোগি হতে শুরু করে তাইলে ভালা। কিন্তুক আমার ব্যক্তিগত আস্থা কম। কারণ সামুর বয়স ও নিজস্ব চারিত্রিক বিবর্তনের পর্যায়ক্রমিক প্রয়োজনের নিরিখে গৃহীত নানান প্রদক্ষেপের যে বর্ণনা আপনি দিয়েছেন তা ঠিক সজ্ঞানে সামুর উদ্যোগক্তারা পালন করেছেন বলে আমি মনে করি না। তারা প্রায়শ হুজুগে চলে। তালি বাজায় এবং বাজাইতে দেয়। ব্যক্তিগত পছন্দ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়াই কাম চালানোর নানান নজির ইতোমধ্যে তাহারা সৃষ্টি করেছে। এইবারও তার ব্যতিক্রম কিনা আমি নিশ্চিত না।
এখানে গোষ্ঠীতন্ত্র শক্তভাবেই গেঁড়ে বসেছে। কয়েকেজনের বিদায় একে আরো প্রকট বা বিকট করে তুলতেও পারে। এক পক্ষের বিপরীতে আরেক পক্ষের মাস্তানী প্রতিষ্ঠা যদি শেষতক ফলাফল হয়ে দাঁড়ায় তাহলে সেখানে আমাদের মতো আম ব্লগারের স্বার্থ কোথায়?
শীর্ষ বা বিশিষ্ট মায় সেলিব্রেটি এইসব তকমা যুক্ত নিকের ব্লপারদের লাঠি ঘোরানোর কাজে সামু কি নিজেও অংশিদার নয়? দেখেন তারা নিজেরাই তো নানা আন্দোলনের পয়দা করতে উৎসুক এই ব্লগ থেকে। করেছেও। তো, এইসব কর্ম করতে হলে তো শুদূ গোষ্ঠীতন্ত্রকে ব্লগে ঢেকে আনান নয় বরং পুষ্ট করা লাগে। ব্লগ তো তখন আর বিভিন্ন ব্লগারের মুক্ত আলোচনার জায়গায় থাকে না।
এখন যদি সামু এই জায়গা থেকে বের হয়ে এসে একটা ভারসাম্যপূর্ণ মডারেশন নীতি ফলো করতে চায় তাতে সমর্থন অবশ্যই থাকবে কিন্তু খুব একটা আশাবাদী হতে পারবোনা।
বিডি আইডল বলেছেন:
কত্ত্ব বড় বড় কমেন্ট
সোজা কথা বলেছেন:
একটি সুষ্ঠু নীতিমালা চাই যাতে থাকবে বাক স্বাধীনতার নিশ্চয়তা এবং দেশের স্বাধীনতা বিরোধীদের নিরুৎসাহিত করার মত পদক্ষেপ। বাস্তবায়নে চাই স্বচ্ছতা । কাটপেষ্ট লেখা প্রথম পাতায় না আসুক।একাধিক নিকের বিষয়ে নীতিমালা থাকুক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














