আমার প্রিয় পোস্ট

বাদাম দেইখা চাইয়া থাকি আমরা কয়েকজন !

২৮ শে মার্চ, ২০০৮ রাত ৯:১৪

শেয়ার করুন:                   Facebook

কয়েকদিন আগের ঘটনা.....................।

টিউশনি থেকে আসার পথে হল গেটের সামনে দেখি একজন গরম গরম বাদাম ভাজতেছে, ভাবলাম রুমে কিছু নিয়ে যাই পরে খাওয়া যাবে ।
রাতের খাওয়ার পর বাদাম নিয়ে বসলাম রুমের সবাই । এর মধ্যে একজন কম্পিউটারে
বারী সিদ্দিকের "পুবালি বাতাসে বাদাম দেইখা চাইয়া থাকি " গান টা ছারলো । এই গান শুইনা একজন চেচাইয়া বলতেছে " দেখ গানটাতেও বাদামের কথা আছে " ।
আমি বললাম পুবালি বাতাসের সাথে বাদামের সম্পর্ক কি? বলে বুঝলিনা,বাদাম তো হয় নদীর পাড়ে,নৌকা নিয়া নদী দিয়া যাবার সময় পুবালি বাতাসে বাদাম গাছগুলা দুলতেছিলো আর এইটা দেইখাই এই গান । কিন্তু গানের আরেকটা লাইনটা ছিলো "আষাঢ় মাইসা ভাসা পানি রে" ভাসা পানির মধ্যে বাদাম হয় কেমনে? তো তর্কে তার দেওয়া থিওরী ফেল মারলো ।
এর মধ্যে চা নিয়া ঢুকলো সবুজ । সবুজ হলের ডাইনিং এর কর্মচারী,রাতে রুমে রুমে চা বিক্রী করে । সবুজরে বললাম এই গানের বাদাম এর অর্থ বলতে পারলে তোমারে বাদাম খাওয়ামু । সবুজ গান শুইনা কয় "আরে এইডা বুঝলেন না এইডা হইল নৌকার মধ্যে যে পালডা থাকে ঐডা" ।

আমরা তো পুরা "থ" ।
কি আর করবো বাকি বাদাম গুলা সব সবুজরে দিয়া দিলাম ।

""হায়রে জীবনে কিছুই শিখলাম না কিছুই বুঝলাম না খালি পইড়াই গেলাম"" ।
/:)/:)/:)

 

প্রকাশ করা হয়েছে: গপ্প  বিভাগে ।

 

  • ৬ টি মন্তব্য
  • ১০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে মার্চ, ২০০৮ সকাল ৮:১১
comment by: দূরন্ত বলেছেন: হুমম
২৯ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: হুমম

২. ০২ রা এপ্রিল, ২০০৮ রাত ১২:০৮
comment by: হৃদছায়া বলেছেন: হাহাহহাহা সত্যি সত্যি পালকে বাদাম বলে নাকি? ইন্টারেস্টিং !!!
পোস্ট টার টাইটেল জটিল হয়েছে
৩. ০২ রা এপ্রিল, ২০০৮ রাত ৯:১৫
comment by: জাতিষ্মর বলেছেন: হুমম তাই বলে ,আমিও জানলাম কয়েকদিন আগে ।

থ্যাংকস........
৪. ০২ রা এপ্রিল, ২০০৮ রাত ৯:৩৬
comment by: নিলা বলেছেন: হা হা হা হা

সবার মাথা ভর্তি শুধু গোবর! lolz

সবুজ বুঝি সব বাদাম নিয়ে গেছে, আপনাদের জন্য কিছুই রাখে নি?! :) আহারে
০২ রা এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: হুমম শুধুই গোবর........................

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২১৩৭