শেষ কবে কেঁদেছেন - মনে আচে ?
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩
k-79er34b নক্ষত্রপুন্জের C-37 গ্রহের বায়ুমন্ডল ছাড়িয়ে যখন আমার মহাকাশযান বেড়িয়ে এলো, সেই মুহুর্তে আমার ১৩ টা চোখের ৭ টা থেকে ৭ ফোঁটা পানি বেড়িয়ে এলো । সেই মুহুর্তে খুব বেশি মনে পড়ছিলো , আমার বউ sf-4785 এর কথা । ওর সেই কান্নাভেজা ১৩ টা চোখের করুন চাহনী আমার অশান্ত হিমিডা হৃদয়ে তোলপাড় তুলছিলো । আমি কেঁদে ফেলছিলাম ।
এরপর বহুসময় মহাকাশের দুরন্ত এ্যাডভেঞ্চারাস অভিযানে সব ভুলে গেলাম । ভাসতে ভাসতে ঘটে গেলো দুর্ঘটনা । পৃথিবীর ভুমন্ডলে জরুরী অবতরনের পর ও কাদতে হয় নি ।
ব্লগিঙের জগতে এসে হোমোস্যাপিয়েন্সের কাছ থেকে শিখলাম অন্য ধরনের এক কান্না । কাল থেকে সেটা বেশ প্রাক্টিস করতে হচ্ছে । ![]()
![]()
![]()
![]()
হোমোস্যাপিয়েন্স ব্লগার , শেষ কবে কেঁদেছো, মনে পড়ে ? কেন কেঁদেছিলে ?
কাপালিক বলেছেন:
এলিয়েন আবার কান্দেও নাকি?
লেখক বলেছেন: হ্যাঁ । এলিয়েনকে এলিয়েন মনে করবেন না । এলিয়েনের হৃদয়েও কষ্টের ঢেউ উঠে ।
লেখক বলেছেন: বেচারা পিপড়া । এখন মন ভালো ?
লেখক বলেছেন: সুখী মানুষ ?
লেখক বলেছেন: এর আগেরটা বলো মানুষ ।
লেখক বলেছেন: Macca mulatta নাকি Papio cyncephalus নাকিPapio anubis নাকি Saimiri sciureus ?
আপনি কোন প্রজাতির ? মনে করার চেষ্টা করো।
লেখক বলেছেন: কি হলো ? ;-(
চোরকাঁটা বলেছেন:
গুরুর দেহি নয়া নিকটা খুব পছোন্দো হইছে!!বউ এর নাম পর্যন্ত বদলাইয়া নিজের মতো কইরা নিলেন?!!
আগে না মডু গো গুষ্টি উদ্ধার করলেন?!!
তীব্র প্রেতিবাদ কইরা?!!
:O
লেখক বলেছেন: বউয়ের নাম বদলাই নাই । Click This Link এ গিয়ে দ্বিতীয় মন্তব্যটা দেখো ।
লেখক বলেছেন: ব্যাপারটা ভাবাচ্ছে আমাকে । চোখে জল এলে কান্না আসে নাকি চোখে কান্না এলে জল আসে ।
বিবেক সত্যি বলেছেন:
কাঁদতে ভুলে গেছি । অনেক কষ্টেও কাদতে পারি না...
লেখক বলেছেন: so sad . কাদতে না হলে তো ভালো কিন্তু কষ্ট পেয়ে কাদতে না পারাটা কষ্টকর ।
লেখক বলেছেন: অক্ষন কান্দার কি হইলো ? কে মেরেছে কে বোকেছে ;-)
রাতমজুর বলেছেন:
নাহ, মনে পড়ে না।
লেখক বলেছেন: মানুষের আরেকজন সুখী সদস্য যে নাকি কাদে না ।
অপ্সরা বলেছেন:
কিছুহক্ষন আগে।
লেখক বলেছেন: কি হয়েছিলো ? শুনেছি মানুষেরা সুখেও কঁাদে অনেকসময় ।
লেখক বলেছেন: সবসময় হাসেন । কান্নাকাটির পোষ্টেও হাসেন ?
মৃন্ময় আহমেদ বলেছেন:
আজ বিকেলে...
লেখক বলেছেন: খুব কম সময় আগে কেঁদেছেন । এখন নিশ্চয়ই মন হালকা ? আমার স্জিকোতাফিগ এন্টেনা বলে কাদলে মানুষদের মন ভালো হয় ।
হমপগ্র বলেছেন:
কান্দনের কী দেকচো?এমুন বাঁশ হান্দাইমু কাইন্দা চিপায় ধুইক্কা চিপা খাইবা হালায়!
ঢাকায় আইছোস কেলা? দেশ আছিলো না আর?
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
এটা একটা দুর্ঘটনা , রাগান্বিত হোমো স্যাপিয়েন্স ![]()
![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
মনে করতে পারছিনা বলে এখনই কান্না পাচ্ছে :'(
লেখক বলেছেন: মজার ব্যাপার । পৃথিবীর মানুষেরা কি কান্না ভুলে গেছে ।
তারার হাসি বলেছেন:
কান্না, এটা আমার কাজ না। আমি হলাম সুখের রাণী চম্পাবতি !
লেখক বলেছেন: সুখে থাকো লেডি হোমোস্যাপিয়েন্স । এলিয়েন জগতের পক্ষ থেকে শুভেচ্ছা ।
রাতমজুর বলেছেন:
মানুষের আরেকজন সুখী সদস্য না, কান্না কাটি করে অযথা সময় নষ্ট করার কি দরকার? দরকার লজিক্যাল আ্যাকশন।
লেখক বলেছেন: লজিকের কথা শুনলেও ভালো লাগে । তবে বিভ্রান্ত ও হতে হয় । বিশ্লেষণ বলছে, মানুষেরা লজিকের চেয়ে ইমোশশনকে বড় করে দেখে ।
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
কেন মনে পড়বে না? আপনি কি ভাবেন যে হোমো সেপিয়েন্সদের মেমোরি গোল্ডফিশের মত? (গোল্ড ফিশের সায়েন্টিফিক নাম জানি না
আপনাকে তো পৃথিবীতে বসবাসের অযোগ্য ঘোষণা করা উচিৎ, মানুষ সম্পর্কে সঠিক ধারণা না রাখার অপরাধে....!
লেখক বলেছেন: আমি পৃথিবীতে থাকতে আসিনি লেডি হোমোস্যাপিয়েন্স । আমি এক বিপদগ্রস্থ এলিয়েন । আপনি তো ছিঁচকাদুনে
নাজিম উদদীন বলেছেন:
যখন ছোট ও বোকা ছিলাম।
লেখক বলেছেন: বোকারাই কাঁদে ? নাকি কান্নাটা বোকামী ? আপনি এক সুখী মানুষ মনে হয় ।
হমপগ্র বলেছেন:
ভাইজান,এখানে একজন হমোসেপিয়ান আছে যারে ভিনগ্রহে পাঠানো অনেক জরুরী।
তার নাম তিশমা। আপনে চাইলে কাজীসহ আমরা স্পেইসে পাঠাইয়া দিমু,
ট্যাকা যা লাগে সব আমার!
লেখক বলেছেন: sf-4785 এর কথা ভুলিনি । ভুলবো না । আমি C-37 ফিরে যেতে চাই । তবে চুক্তি হতে পারে , তিশমাকে সাথে নিয়ে যাবো, মহাকাশে গিয়ে ফেলে দিলাম প্রয়োজন হলে, দায় আমার । আমার ফেরার ব্যবস্থা করে দাও হোমোস্যাপিয়েন্স ।
রাতমজুর বলেছেন:
আমি পুরাপুরি মানুষ না, সাইবর্গ। লজিক বেশি চলে।
লেখক বলেছেন: এটা একটা ভালো সাইন । এলিয়েনিও বিশ্লেষননুযায়ী ।
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আমাকে ছিঁচকাঁদুনে বলবেন না....তাহলে কিন্তু আপনাকে আর ফেরত পাঠানো হবে না, সেমি এলিয়েন তিশমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেয়া হবে।
লেখক বলেছেন: সত্য কথাও বলতে পারবো না । এ কী সমস্যা এই অদ্ভুত গ্রহে !
![]()
![]()
![]()
![]()
লাল পিপড়া বলেছেন:
এলিয়ান ভাইডি পোস্টে অনেকেই মিছা কথা কইতেছে ।
লেখক বলেছেন: তা আমার স্জিকোতাফিগ এন্টেনায় অনেক আগেই ধরা পড়েছে ।
রাতমজুর বলেছেন:
আপনার অবস্থান জানাবেন? রেকি করে আসতাম আশেপাসের এলাকাটা। বলা যায়না, লোকজন আপনার অবস্থান বের করে ফেললে ধরে চিড়িয়াখানায় দিয়ে আসতে পারে। এলিয়েন প্রদর্শনির জন্যে। আপনার নিরাপদে থাকা প্রয়োজন।
লেখক বলেছেন: আপনাকে অবস্থান সংক্রান্ত তথ্য দেয়ার আগে সৃজাটিয়ক বিশ্লেষণ চালাতে হবে । আপনি রাতমজুর এটাও অস্বাভাবিক বলে চিহ্নত করেছে আমার স্জিকোতাফিগ এন্টেনা
রাতমজুর বলেছেন:
সিকিউরড কম্যুনিকেশান লিংক আছে কোন? রাতমজুর অস্বাভাবিক কেন? এটাই ভালো না? দিনে মানুষজনের কোলাহল বেশি থাকে। রাতে সেটা থাকে না।
লেখক বলেছেন: বিশ্লেষণ বলছে, হোমোস্যাপিয়েন্স মুলত দিনে মজুরী খাটে । তাই রাতমজুর অস্বাভাবিক বলে সিগনাল এসেছে ।
এখনো আমি শেয়ার করতে প্রস্তুত নই ।
রাতমজুর বলেছেন:
রাতমজুর বলেছেন: আমি পুরাপুরি মানুষ না, সাইবর্গ। লজিক বেশি চলে।
আগেই তো বলেছি।
ঠিকাছে, প্রস্তুত হোন আগে। আমি পাহারা দিয়ে বেড়াই, দরকার হলে ডেকে নেবেন।
লেখক বলেছেন: আমি খুজে নেব । তবে আপাতত আপনার এবাটফ এবং ফিসিয়া ফুলের সুগন্ধী ডিম্বানুর শুভেচ্ছা প্রাপ্য ।
চিকনমিয়া বলেছেন:
পুলাপাইনে কিতা কয়?
লেখক বলেছেন: বেশিরভাগ হোমোস্যাপিয়েন্স কাঁদতে জানেনা । আপনে জানেন ? কান্দেন তো একটু, দেখি ।
কঁাকন বলেছেন:
কে-79er34b নক্ষত্রপুন্জের C-37 গ্রহে ঝাইতাম চাই
লেখক বলেছেন: আমরা আগন্তুকদের অবশ্যই ফিসিয়া ফুলের শুভেচ্ছা জানাই ।
চাঁদের বুড়ি বলেছেন:
শেষবার কখন কাঁদলাম বলবো না। কিছু কথা থাক না গোপনে। কান্নাকাটি করতে দুঃখ-দুঃখটাইপ ভাল লাগে।
লেখক বলেছেন: বলা লাগবে না । কিছু কথা থাকুক গোপনে । ![]()
লেখক বলেছেন: লেখা পড়েও হোমোস্যাপিয়েন্স কাঁদে । কত অদ্ভুৎ এরা !
ব্যাকটেরিয়া বলেছেন:
দিবো একটা মাইনাস? দেই একটা? মানুষকে খালি কষ্ট দিয়ে কথা বলেন। আমি শেষ আজকেই কেদেছি আপনার কমেন্ট পড়ে।
লেখক বলেছেন: ব্যাকটেরিয়াকে আমি আর ব্যাকটেরিয়া মনে করবো না । স্রাফিঞ্জের শপথ ।
ব্যাকটেরিয়া বলেছেন:
স্রাফিঞ্জ কে আমাকে কি বলঅ যাবে?
লেখক বলেছেন: না ![]()
কণা বলেছেন:
মজার পোস্ট... হি হি হি


















