আমার প্রিয় পোস্ট

আন্তঃগ্যালাক্টিক বিচারালয়ে মহাজাগতিক যুদ্ধাপরাধীদের বিচার দাবী X((X((X((

১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৯

শেয়ার করুন:                   Facebook

সম্পূর্ণ বিনা উষ্কানীতে পৃথিবী নামক গ্রহের দুষ্টু হোমোস্যাপিয়েন্স প্রজাতি আজ k-79er34b নক্ষত্রপুঞ্জের C-37 গ্রহে বিভৎস আক্রমন চালিয়েছে । বিগব্যাঙ পরবর্তী সময়কালের মধ্যে এ ছিলো এক জঘণ্যতম উষ্কানীমূলক আক্রমন । বন্ধুত্বের অপার ও উদার আহবান নিয়ে C-37 এর প্রতিনিধি হিসেবে আগত বর্ঠএর সাথে আন্তঃগ্যালাক্টিক ক্রাজাইন কনভেনশন বিরোধি আচরণ করা হয়েছে । আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি । X((X((X((


মহাকাশ জার্নালে পৃথিবী নামের গ্রহটির প্রশংসা করে নিয়মিত যেসকল নিব্ন্ধ প্রকাশ হতো, তারও নিন্দা জানিয়ে উক্ত পাতাগুলি ডাটাবেজ থেকে ডিলিট করে দেয়ার আহবান জানাচ্ছি ।

উল্লেখ্য, আমরা গভীর উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে , পৃথিবীবাসী দুষ্টু হোমোস্যাপিয়েন্সের সংখ্যা নিতান্তই কম হলেও তারাই ডিক্টেটরের ভুমিকা গ্রহণ করে মহাবিশ্বে অশান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছে । কেননা লেডী হোমোস্যাপিয়েনস বাদলধারা সহ বেশ কিছু মানুষপ্রজাতির সদস্য এই নিন্দনীয় আক্রমনের বিরোধীতা করে বিবৃতি দিয়েছেন ।

আন্ত:গ্যালাক্টিক বিচারালয়ের মহামান্য আদালতের নিকট আকুল আবেদন জানাচ্ছি আজকের সৃষ্ট তান্ডবের মুল হোতা নাফিস ইফতেখার সহ সকল যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে ss-198745 কৃষ্ঞগহঃবরে নিক্ষেপ করা হোক। X((

পরিশেষে, নিনীষ স্কেলে ৮.৬ মাত্রার বুদ্ধিমত্তা সম্পন্ন (হোমোস্যাপিয়েন্সের ২.৩৬৯ গুন বেশি) C-37 গ্রহের মৃত ইদুর ও বনবেড়ালদের আত্মার প্রশান্তি কামনা করছি ।:|

বি.দ্র. এই আক্রমনে C-37 এর বহি:আবরণের কিছুটা পরিবেশ দুষণ ব্যাতীত উল্লেখযোগ্য কোন ক্ষতি সাধন করতে সক্ষম হয়নি । গ্রহবাসী সম্পুর্ণ নিরাপদে অক্ষত অবস্থায় আছে । B-)

 

 

  • ৪৬ টি মন্তব্য
  • ২৬৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৪
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আপনাদের জন্য আমাকে কত শত হুমকি দেয়া হল।
তাও আমি শান্তির পথ থেকে একচুল বিচ্যুত হই নি।B-)
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন:

শান্তির স্বপক্ষে আপনার সুদৃঢ় অবস্থান মহাবিশ্ব আগামী এক মহাপদ্ম বছর ধরে স্মরণ করবে ।

২. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৬
comment by: পারভেজ বলেছেন: হমমম, তোমাকে তো শান্তপ্রিয় মনে হচ্ছে!! তা আমাদের জন্য কিছু উপহার নিয়ে আনো, যাতে বুঝতে পারি আসলেই শান্তি চাও!!
এলিয়েনদের বিশ্বাস নাই বাবা!!
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: আমাদের শান্তিপ্রিয়তা পরীক্ষিত ।

৩. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৭
comment by: নাফিস ইফতেখার বলেছেন: হামলা........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ব্লগারগণ যুদ্ধের আপডেট পাবেন এখানে: Click This Link
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন: বিচারপ্রকৃয়ার আপডেট জানার লিঙ্ক খুজে বের করছি । ss-198745 কৃষ্ঞগহ:বরে বিলীন হওয়ার জন্য প্রস্তুত হও পাষন্ড !!!!!!!

৪. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫২
comment by: নাফিস ইফতেখার বলেছেন: আন্ত:গ্যালাক্টিক বিচারালয় উড়িয়ে দেয়া হলো.....



হা হা হা হা হা হা হা....:)
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬

লেখক বলেছেন: এইসকল অকাট্য প্রমানের ছবি মহামান্য আদালতের কাছে পাঠিয়ে দেয়া হবে ।

৫. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫২
comment by: চোরকাঁটা বলেছেন: তীক্ষ্ণ দৃষ্টিতে পরিস্থিতির দিকে নজর রাখতেছি!!
গুপ্তচরেরা হুশিয়ার। ঘরের শত্রু বিভীষণ দের ক্ষমা নাই!!
এলু মুর্দাবাদ
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: শান্তির সপক্ষে এলিয়েন । সকল যুদ্ধাপরাধীদেরকে ss-198745 কৃষ্ঞগহবরে ছুড়ে ফেলা হবে ।

৬. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৪
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
কী বলতে চাওয়া হচ্ছে....শান্তিপ্রিয়তার জয় হোক....আমিন!!
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: যুদ্ধাপরাধী নাফিস ইফতেখারের শাস্তির ক্যানভাসে যোগ দিন ।

৭. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০২
comment by: নাফিস ইফতেখার বলেছেন: ওলে ওলে...!!! :) যুদ্ধ যুদ্ধ...:) Click This Link
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: C-37 এ আক্রমন করার দায়ে যুদ্ধাপরাধী সনাক্ত করতে Click This Link পোষ্টের সকল কমেন্টের চুলচেরা বিশ্লেষণ চালানো হচ্ছে । এখনপর্যন্ত ২ জনকে সুষ্পষ্ট ভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে ।

১. নাফিস ইফতেখার
২. তাসনুভা ।

বিচারের মুখোমুখি হতে প্রস্তুত হও প্যাচকাটা নাটবল্টু আর ফিউজ ভাল্ব ।

৮. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১১
comment by: নাফিস ইফতেখার বলেছেন: আইলেরে.............

১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: ফু্‌উউউউউ । এগুলো আমরা পানি বানিয়ে ঝরিয়ে দেই

৯. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৬
comment by: স্বপ্ন কারিগর বলেছেন: বিচারে এলিয়েন k-79er34b দোষী সাব্যস্ত হইছে...ঢাকার ম্যানহোলে ১ ঘন্টা চুবাইয়া রাখার ফতোয়া দেওয়া হইছে...বিটিভি তে দেখাইছে...ইন্টার গ্যালাক্টিক টিভি নেটওয়ার্ক চালু কইরা দেইখা ল
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: বিটিভির খবরে হোমোস্যাপিয়েন্স কি তাহলে বিশ্বাস স্থাপন করতে শুরু করেছে । তাহলে আমিও বিটিভিতে খবর দেখাবো :-/

১০. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৭
comment by: নাফিস ইফতেখার বলেছেন: ইন্টার গ্যালাক্টিক টিভি নেটওয়ার্ক ভবনও উড়িয়ে দেয়া হবে....:)
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: ঔদ্ধত্য সামলাও হে পাপিষ্ঠ । তোমার অন্তিম মুহুর্তের জন্য প্রস্তুত হও । ss-198745 কৃষ্ঞগহঃবর ক্রমশ এগিয়ে আসছে !!!!!!!!!!!!

১১. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৬
comment by: নাফিস ইফতেখার বলেছেন: আরো আইতেসে পঁচা ডিম্ব......

১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: আমরা C-37 এর সকল ইদুর ও বনবেড়ালকে সুরক্ষাবুহ্যের ভেতরে পাঠিয়ে দিয়েছি । এখনো আমরা আইনানুগ শাস্তির দাবীতে অটল রয়েছি । আমাদের ধৈর্যের বাধ যেকোন সময়ে ভেঙে যেতে পারে । তখন পরিস্থিতি হবে ভয়াবহ !!!!!!!!!!!!!!!! সাবধাননননননননননন !!!!!!!!!!!!

১২. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৫
comment by: হমপগ্র বলেছেন: এলিয়ান দাদা,

আমিও বিচার চাইছি, কিন্তু হালার মঙ্গলের লাল বান্দররা করতে দিতাছে না!

ঠিক করছি কোপা সামসুরে লইয়া এদের লগে ডগ ফাইট করুম, মনে করেন এক্কেরে গাট্টি ধইরা মুখ দিয়া পেট বাইর কইরা ফেলাইমু!
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: মহামান্য আন্ত:গ্যালাক্টিক আদালত যদি শান্তিপূর্ণভাবে বিচারপ্রকৃয়া সম্পন্ন্ না করে তাহলে আমাদেরকেও অস্ত্রের ভাষায় কথা বলতে বাধ্য হতে হবে ।

১৩. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৫
comment by: নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: আমিনি কি জাবা নিয়ে কাজ করেন নাকি ?
লিখুন কিছু জাবা নিয়ে
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: সবার আগে যুদ্ধাপরাধের বিচার X((X((

১৪. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২০
comment by: অরুনাভ বলেছেন: যুদ্ধ নয় শান্তি......
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৩

লেখক বলেছেন: আপনাকে এবাটফ ফুলের শুভেচ্ছা । আমি কিছুদিন অনুপস্থিত ছিলাম ।

১৫. ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৫
comment by: নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: আমিও একমত - "সবার আগে যুদ্ধাপরাধের বিচার "
ত কিছু জাবা টাবা নিয়েও লিখুন
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৪

লেখক বলেছেন: অপেক্ষা করতে করতে ক্লান্ত না হলেই ভালো হয় । স্টেপ বাই স্টেপ হবে ।

১৬. ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: তামিম ইরফান বলেছেন:
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৫

লেখক বলেছেন: হাস্যকর অনুকরণ তবে আপনাকে ফিসিয়া ফুলের সুগন্ধি ডিম্বানুর শুভেচ্ছা না জানিয়ে পারছি না ।

১৭. ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০২
comment by: বাঙাল যুবক বলেছেন: ভাল লাগল।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৬

লেখক বলেছেন: আপনার কি ভালো লাগলো সেটা বুঝার জন্য বেশ কিছু বিশ্লেষণ চালাতে হলো । আপনাকে শুভেচ্ছা ।

১৮. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৭
comment by: স্বপ্ন কারিগর বলেছেন: ম্যানহোলে ডুব দিছস...নাকি আমি আইয়া চুবামু??
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৯

লেখক বলেছেন: ভরবেগের অসামন্জস্যতাজনিত কয়েকটা মডিউলের কৌণিক বিচ্যুতি ঠিক করে নিতে হলো ।

১৯. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আরে কই গেলেন?
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২১

লেখক বলেছেন:

২০. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৪
comment by: পারভেজ বলেছেন: মনে হয় সা ইন ব্লগের ত্রুটির কারণটা এই বেটাই ছিল!!
এই জন্যই হাওয়া!!
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২২

লেখক বলেছেন: সৌরমন্ডলের প্রজুক্তিগত উৎকর্ষ আরেকটু ভালো হলে অনেক আগে ফিরে আসতে পারতাম ।

২১. ২২ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৮
comment by: কঁাকন বলেছেন: আমি বাদল ধারার বিচার চাই:)
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৩

লেখক বলেছেন: C-37 এ স্রাফিন্জের ব্রোন্জমূর্তি স্বাক্ষী দেবে ।

২২. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৩
comment by: কুম্ভকর্ণ বলেছেন: সেই গ্রহে কি ঘুমানোর ব্যবস্থা আছে??
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৫

লেখক বলেছেন: আমরা ঘুমাই আবার জেগেও থাকি । সময়ের সুষম আবর্তন বিদ্যমান ।

২৩. ২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪২
comment by: কুম্ভকর্ণ বলেছেন: ঘুমানোর ব্যবস্থা কতক্ষণ? দিনে ১৬ ঘন্টা ঘুমানো গেলে পালাইতে চাই।
২৪ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০২

লেখক বলেছেন: আপনার জন্য কৃতিম স্লিপিং রুমের ব্যবস্থা করা হবে ।

 



 


জানিনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৪২৬২