অবশেষে আরেকটা সেমিস্টার শেষ হলো। ভয়াবহ দুঃস্বপ্নে দিনগুলো কেটেছে আমার। একটা করে পরীক্ষা দেই, আর একটু করে ভারমুক্ত হই।
আজ অবশ্য বাসায় বসে পিসিতে সিনেমা দেখলাম-৩টা। একটাও ভালো লাগেনি। ইদানিং আল প্যাসিনো, জুলিয়া রবার্টস কিংবা রিজ উইদারস্পুন এর মুভি ছাড়া অন্য কারো মুভি ভালো লাগে না।
আল প্যাসিনো কিংবা জুলিয়া রবার্টস এর মুভি দেখেনি এমন কাউকে বোধহয় খুজে পাওয়া যাবে না। কিন্তু যারা রিজ উইদারস্পুন এর মুভি দেখেনি, তাদের কাছে একটা অনুরোধ, একবার রিজ উইদারস্পুন এর মুভি দেখুন, গ্যারান্টি দিচ্ছি প্রেমে পড়ে যাবেন। Just Like Heaven (with Mark Ruffalo) কিংবা Walk The Line (with J Phoenix) যেটার জন্য রিজ অস্কার পেয়েছিল, দিয়ে শুরু করতে পারেন।
কিছুক্ষন আগে ডঃ হুমায়ুন আজাদ এর নারী বইটা পড়ছিলাম। ওইখানে কবি নজরুল ইসলাম এর একটা কবিতার অংশ পেলাম, দারুন লেগেছেঃ
নারী নাহি হতে চায় শুধু একা কারো,
এরা দেবী, এরা লোভী,
যতো পূজা পায় এরা, চায় ততো আরো।
নারী অর্থাৎ মেয়েদের নিয়ে একটা ব্লগ ভাবছি শুরু করবো, কাল থেকেই শুরু করা যায়। দেখি পরশু ভাইভার জন্য যদি পড়তে না হয়, তাহলে একটা তোলপাড় ঘটিয়ে ফেলবো, ইনশাল্লাহ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



