somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ঢাকা ৬: কাকে ভোট দেবো? মহাজোটঃ দিপু (বাদল খানের ছেলে; সন্ত্রাস, লুইচ্চা )
বিকল্পধারাঃ ডঃ বি চৌধুরী (খায় ও না, দেয় ও না)

এইটা তো খোকার কেনা আসন (শেখ হাসিনা ৯১ এ এখানে খোকার কাছে হেরেছেন)। সাবেক মেয়র হানিফের ছেলে খোকন দাড়ালে খোকার সাথে প্রতিদন্দ্বিতা করতে পারতো (শেষবার ১১২,০০০-৯২০০০ ভোটে হেরেছিলো )। কিন্তু দিপু'র ইমেজ মাসাল্লাহ এমন যে, অনেক লীগ সমর্থক ওকে ভোট দেবে না।
চৌধুরী সাহেব ওদের চাইতে ভাল হলেও, লাভ নাই, তাকে প্রতিদন্দ্বিতা করতে হবে "না ভোট" এর সাথে।

প্রথমে ভাবছিলাম "না ভোট" দেবো, কিন্তু এখন মনে হইতাছে কাউকে দেয়া উচিত (হাসিনা ই পারে না, "না ভোট" কেমন করে খোকার সাথে পারবো?), বুঝতাছি না কি করবো। জীবনের প্রথম ভোট বলে কথা!

এছাড়া, কার এলাকায় কি অবস্থা?

ভোট মোবারক!!!]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28889521 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28889521 2008-12-29 01:39:11
নিজেকে আসামী আসামী লাগে!
ধুত্তুরি ছাই!]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28857123 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28857123 2008-10-20 01:03:50
ভবঘুরে'র চোরাই লেখাকে মাইনাস দিন
লিঙ্কটি দিলাম, পড়ুন।

আসুন আমরা সবাই এর প্রতিবাদ জানাই।]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28838995 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28838995 2008-09-05 10:27:27
আমার এখানে ইলেক্ট্রিসিটি যায় না! " style="border:0;" />

আমার রুমমেট তো পিসি অন করে রাখে, অফ করতে কষ্ট হয়। আমার খারাপ লাগে বলে ঘুমাতে যাওয়ার আগে তার মনিটরটা অফ করে দেই। এর মধ্যে দুদিনের জন্য বাসায় এসেআর লোডশেডিং সহ্য করতে পারছিলাম না। হলই ভালো!]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28838936 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28838936 2008-09-05 03:16:33
পাবলিক ভার্সিটি বন্ধের পায়তারা? " style="border:0;" /> ]]> http://www.somewhereinblog.net/blog/javed143blog/28835700 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28835700 2008-08-27 19:24:10 জিপিআরএস / ইডিজিই...প্লিজ সাহায্য করুন http://www.somewhereinblog.net/blog/javed143blog/28829785 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28829785 2008-08-11 18:19:31 মিসকল দিলাম...মানে, মিসব্লগ দিলাম!!!
























]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28829769 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28829769 2008-08-11 17:36:09
ধানমন্ডি ৩২ নম্বর এবং ভিন্ন ভাবনা
শেখ রেহানার ঘর ও মোটামুটি সাধারনই। কিন্তু শেখ হাসিনার ঘর কোনটা, সেতা খুজে বের করতে পারলাম না। একজন বললো সেটা নাকি রিনোভেশন (সঠিক বাংলা টা কি, মনে করতে পারছি না) এর জন্য বন্ধ করে রাখা হয়েছে।

শেখ জামালের রুমে ঢুকে আধুনিকতার ছোয়া পাওয়া গেলো। বড় রুম; মনে হলো বঙ্গবন্ধু শেখ জামালের বিয়ের পর দোতলার সবচেয়ে ভালো এবং বড় রুমটি তাদেরই দিয়েছেন। শেখ জামালের স্ত্রীর বিয়ের শাড়ীটা প্রদর্শনের জন্য রাখা আছে। সেই আমলেরও হলেও, এখনো অনায়াসে নতুন ফ্যাশন বলে চালিয়ে দেয়া যাবে।

তিন তলায় উঠে যে সুন্দর করে সাজানো রুমটি চোখে পরলো সেটি শেখ কামালের। গানবাজনার শখ ছিলো, তার প্রমাণ পাওয়া যায় এটি দেখলে।

এর পাশেই ছাদের লাগোয়া ঘরটি বঙ্গবন্ধুর বিদেশি কূটনীতিকদের সাথে সাক্ষাতের রুম। তখনকার স্টাইল হিসেবে মোটামুটি মানানসই, তবে নিজের টাকায় না হোক, সরকারী টাকায় এটাকে বোধহয় আরো আকর্ষনীয় করা যেতো।

পুরো বাড়ীতে কোন ইন্টেরিয়র ডিজাইনারের কাজ নেই। করলে মনে হয় খারাপ হত না। তবে সাধারন আটপৌরে এই বাড়ীতে প্রবেশ করলে মনটা যে কিছুক্ষনের জন্য হলেও অসাধারন হয়ে যায়, তা অস্বীকার করা যাবে না।

ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ, তাই ভিতরের ছবি তোলা হলো না। বাইরে থেকেই ছবি তুলে ফেরার পথ দেখতে হলো।

মুজিব কিংবা জ়িয়া দুজনই বিতর্কিত, কেও কম, কেও বেশি, এই যা। বঙ্গবন্ধু বাকশাল এর জন্য যেমন বিতর্কিত, তেমনি সন্তানের ব্যাঙ্ক ডাকাতি, কারো বিবাহিত স্ত্রীকে উঠিয়ে নেয়া কারনেও তাকে বদনাম মেনে নিতে হয়েছে। আবার জিয়া ৭৫ এর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, অসংখ্য সামরিক সদস্যকে হত্যার দায়ও তাকে নিতে হবে। কে ভালো আর কে মন্দ সেটা যে যার বিবেক থেকে সিদ্ধান্ত নেবে, কিন্তু আমার বঙ্গবন্ধুর যাদুঘর দেখে এটাই মনে হলো যে, আমাদের এখনো কিছু শেখার বাকী। সাধারন মানুষের মতো চলতে ফিরতে শেখাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আব্রাহাম লিঙ্কনের “জনগনের জন্য সরকার” কথাটা আমাদের রাজনৈতিক নেতাদের মাথায় কি ঢুকবে?

বিঃ দ্রঃ আমি জামাতী না এবং হাসিনা-খালেদা কাউকেই সাপোর্ট করি না! দেখি, নেক্সট টাইম উপদেস্টা হওয়ার ইদূর দৌড়ে শামিল হবো ভাবছি। দোয়া করবেন!!!
(না করলে SomeWhreIn Blog কে দেশের শান্তি শৃংখলা বজায় রাখার জন্য বন্ধ করে দেব, কিন্তু!)
]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28756508 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28756508 2008-01-04 00:48:58
ভাইভা উপাখ্যান
প্রথমেই একাউন্টিং এর কি জানি একটা প্রশ্ন জিজ্ঞেস করলো যেটা জীবনেও শুনিনি। আ করে সারের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উত্তর ছিলো না আমার কাছে!

এক্সটার্নাল এর সামনে আমার এই অবস্থা দেখে চেয়ারম্যান স্যার আমাকে বললেন, আমার প্রিয় যে কোনো সাবজেক্ট নিয়ে এক মিনিট লেকচার দিতে। Banking & Hedging Tools নিয়ে অনেক কিছু বললাম, মানে বলতে চেষ্টা করলাম। থামার পর স্যার বললেন, এতো মাত্র ২৫ সেকেন্ড গেল, আরো কিছু বলো। আমি পুরো চুপ মেরে গেলাম।

এরপর শুরু হল সংগা জিজ্ঞেস করার পালা। DFI, Repo, ইত্যাদি ইত্যাদি কতো প্রশ্ন যে জিজ্ঞেস করলো মনে করতে পারছি না। শুধু স্যারদের হতাশ মুখ আর এক্সটার্নাল এর কুটিল (আমার তাই মনে হচ্ছিল) হাঁসিটুকুই মনে আছে। যতটুকু পারি, স্যাররা তাও কনফিউজ করে দেন, ফলে সবকিছু ভজঘট লেগে যায়!

অবশেষে আমার প্রিয় স্যার (মানুষ হিসেবে, টিচার হিসেবে নয়) মায়া করে আমাকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিলেন মানে আমাকে রেপ (আমার ওরকমই অনুভুতি হচ্ছিল! ) করে ছেড়ে দিলেন! বাকি সেমিস্টারগুলো কিভাবে যে কাটাবো তা আল্লাহতায়ালা ছাড়া কেও জানে না!<img src=(" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28753689 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28753689 2007-12-25 00:36:16
শুভ জন্মদিন, নাবিলা! (সমাপ্তি)
যেহেতু আমি আর রাফি আগে যাইনি, তাই আমরা ঘর থেকে আগেই বের হয়েছিলাম, যাতে কোনকিছু মিস না করি। কিন্তু গিফট পছন্দ করতে করতে এতো সময় লাগলো যে ১১টার জায়গায় পৌছুলাম ১২টায়। কিন্তু মজার ব্যাপার হলো, যার আসার কথা সবার পরে (ক্লাস রেকর্ড তাই বলে), সেই নুসরাত কিনা আমাদের আগে এসে পরেছে! খাবার লোভে কিনা কে জানে! (আমার অবশ্য মনে হয়, নাবিলা ওকে গতকার রাতে আসতে বলেছিলো, কিন্তু বেচারা নুসরাত লেট করে আজ সকালে এসেছে!)

আন্টির হাতের চটপটি (শুনেই লোভ পাচ্ছে, তাই না?) আর নাবিলার হাতের ব্রাউনিয়া কেক দিয়ে সারলাম আমাদের পোস্ট-ব্রেকফাস্ট পর্ব। শামুক, মানে সৌমিক, মাশাআল্লাহ খাওয়া মানে যে ইবাদত, সেটা তার ভোজনেই বুঝিয়ে দিচ্ছিলো।

এরপর শুরু হলো আমাদের ফিল্ম ডিরেক্টর রাফির চলচিত্র প্রদর্শনী! লাস্ট ঈদে রাফি ওর কাজিনদের সাথে নিয়ে একটা মৌলিক স্বল্পদৈর্ঘ চলচিত্র বানিয়েছিল, সেটার বিশেষ প্রদর্শনী। কাহিনীটা মৌলিক, শুধু "কুচ কুচ হোতা হায়" ও ধুম-২ থেকে একটু ইন্সপায়ারেশন পেয়েছিলো আর কি!

দুপুরের খাওয়ার টেবিলে বসতে না বসতে মুহতারামা তাহসিনা (ধার্মিক মানুষতো, তাই...) এসে হাজির। এতোক্ষন কই ছিলো কে জানে, কিন্তু খাওয়ার আগে ঠিকই... কথায় আছে, জাতে মাতাল তালে ঠিক!

খাবারের মেনু বলে লাভ নেই...পড়তে পড়তে কখন লোল ফেলে বাচ্চাদের মতো জামা ভিজিয়ে ফেলবেন ঠিক নেই! তবে আন্টির "আনলিমিটেড রিফিল" অপশন পেয়ে আগামী দুতিনদিনের খাবার যে সবাই পেটে পুরেছে, তাতে কোনো সন্দেহ নেই। ওসমান তো পোলাও শেষ করে আবার ভাত পর্যন্ত খেয়েছে! সৌমিক আর দিশার কথা বলে তো লাভ নেই, এদের পেটে কি ব্লাকহোল নাকি কে জানে! (আমি কিন্তু ডায়েট করছি, তাই "খুব" বেশি খাইনি!)

বিকেলে বের হলাম ক্যাম্পাসে ঘুরতে। জাবির নৈসর্গিক পরিবেশে আড্ডা মারাটা যে কতো মজা, তা, যে মারেনি জীবনেও বুঝবে না। হুমায়ুন আজাদ, তসলিমা নাসরীন থেকে শুরু করে হাদিস-কোরআন শরীফ, কোনোটাই বাদ পরেনি। তানিয়া যখন ঘোষনা দিলো, যে ওর ছোট ভাই ওর জন্য বর ঠিক করবে, আমরা সবাই, মানে ছেলেরা, ওর ভাইকে "চকোলেট ফাক্টরী" কিনে দেয়ার লোভ দেখিয়ে রাজী করানোর চেষ্টা করা শুরু করলাম। কিন্তু পিচ্চি মহা চালাক, সে আমদের ফিগার দেখে বোনের বিয়ে দেবে! আমরা তো আর হৃতিক কিংবা সিক্স প্যাক-শাহরুখ নই...তাই সবার রণে ভঙ্গ!

আসার সময় শামুক প্রমাণ করলো যে, সে সত্যি সত্যি দেশের স্পিকার হওয়ার যোগ্যতা রাখে; নইলে সারা রাস্তা একা একা বকবক করতে কয়জন পারবে?

কাল ভাইভা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই শুভ রাত্রি!
]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28751222 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28751222 2007-12-13 01:02:53
শুভ জন্মদিন, নাবিলা!
শেষবার যখন ওর বাসায় সব বন্ধুরা গিয়েছিলো, আমি আর রাফি যেতে পারিনি। আসলে ভার্সিটি থেকে তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিলাম, তাছাড়া ওর বাসায় যাওয়াটা সেদিনই হঠাৎ করে হয়েছিলো, তাই আমরা দুই অধম পার্টিটা মিস করেছি। তাই এইবার No Way!

শামুক মানে সৌমিক নাকি কেক কিনে আনবে। কিন্তু ওর ওপরে আমার যে বিশ্বাস, তাতে ভয়ই হচ্ছে শালায় (আমার মনে হয় "শালা" বাংলা ভাষার সবচেয়ে কোমল এবং শ্লীল গালি!) না জানি কি করে বসে আছে, আল্লাহতায়ালাই জানে।

আমি বুঝি না, এই ভার্সিটির মেয়েগুলো, মানে, আমাদের ব্যাচেরগুলো যারা ৩য় বর্ষে উঠে গেছে, তারা বিয়ে-শাদি করছে না কেনো? আরে ভাই, এমনিতেই তো কুড়ি পেরিয়েছে, আর কতদিন বাসায় বসে থাকবি?

সকাল ৮টা ৫০বাজে, সুতরাং আর দেরী করা যাবে না, গোসল করে জাবি'র উদ্দেশ্যে এখনি বেরিয়ে পড়তে হবে।

সবাইকে সুপ্রভাত।]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28751041 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28751041 2007-12-12 08:45:03
বিস্মৃতির অতলে তোমায় দেখেছিলাম,
নিরাভরন তুমি।
এক বুক বিরহ নিয়ে
হাটছিলে তুমি; একা।

অন্তহীন পথ;
অন্তহীন পথচলা।

পায়ের চাপে ভেঙ্গে পড়া মাটি
মনে করিয়ে দেয়-
তোমায় দেখেছিলাম,
কোন এক বিষন্ন গোধূলীতে।

------------
রাত ১২.৪০
২৬ ডিসেম্বর ২০০৩
ঢাকা।]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28751039 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28751039 2007-12-12 08:12:54
অনুভবে তুমি অনুভবে তুমি,
হাত বাড়ালেই যেন
তোমার স্পর্শ পাই।
অনুভব করি এক সুতীব্র উষ্ণতা,
যা ঘিরে রাখে আমার দেহ-মন
এক প্রচন্ড আচ্ছন্নতায়।

মোহাবিষ্ট আমি,
তোমার মায়ার জালে
ক্রমেই হারিয়ে যাচ্ছি নিজের কাছে থেকে,
চারিদিকে শুধু শুনতে পাচ্ছি
স্বর্গীয় নৃত্যের কলরব।

রাত বাড়ছে
আর বাড়ছে নৃত্যের উন্মক্ততা;
আমি হারিয়ে যাচ্ছি
তোমার মাঝে,
দুজনার দুটি স্বত্ত্বা যেন আজ
কোন বাধন মানছে না।

ভাঙ্গাগড়ার খেলায়
এ শুভ্র অধর আজ ব্যাকুল;
এ যেন হারিয়ে গিয়ে
নিজেকে নতুন করে
আবার ফিরে পাওয়া।

------------------
রাত ১২.৫৫
২৬ ডিসেম্বর ২০০৩
----------------------
তখন নটরডেম কলেজে পড়ি, সেন্ট আপ-২ পরীক্ষার কিছুদিন আগে লিখেছিলাম। মনে হলো সবার সাথে শেয়ার করি, তাই তুলে দিলাম।]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28751012 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28751012 2007-12-12 01:28:30
দুঃস্বপ্নের অবসান এবং এলোমেলো ভাবনা

আজ অবশ্য বাসায় বসে পিসিতে সিনেমা দেখলাম-৩টা। একটাও ভালো লাগেনি। ইদানিং আল প্যাসিনো, জুলিয়া রবার্টস কিংবা রিজ উইদারস্পুন এর মুভি ছাড়া অন্য কারো মুভি ভালো লাগে না।


আল প্যাসিনো কিংবা জুলিয়া রবার্টস এর মুভি দেখেনি এমন কাউকে বোধহয় খুজে পাওয়া যাবে না। কিন্তু যারা রিজ উইদারস্পুন এর মুভি দেখেনি, তাদের কাছে একটা অনুরোধ, একবার রিজ উইদারস্পুন এর মুভি দেখুন, গ্যারান্টি দিচ্ছি প্রেমে পড়ে যাবেন। Just Like Heaven (with Mark Ruffalo) কিংবা Walk The Line (with J Phoenix) যেটার জন্য রিজ অস্কার পেয়েছিল, দিয়ে শুরু করতে পারেন।


কিছুক্ষন আগে ডঃ হুমায়ুন আজাদ এর নারী বইটা পড়ছিলাম। ওইখানে কবি নজরুল ইসলাম এর একটা কবিতার অংশ পেলাম, দারুন লেগেছেঃ


নারী নাহি হতে চায় শুধু একা কারো,
এরা দেবী, এরা লোভী,
যতো পূজা পায় এরা, চায় ততো আরো।


নারী অর্থাৎ মেয়েদের নিয়ে একটা ব্লগ ভাবছি শুরু করবো, কাল থেকেই শুরু করা যায়। দেখি পরশু ভাইভার জন্য যদি পড়তে না হয়, তাহলে একটা তোলপাড় ঘটিয়ে ফেলবো, ইনশাল্লাহ!]]>
http://www.somewhereinblog.net/blog/javed143blog/28751011 http://www.somewhereinblog.net/blog/javed143blog/28751011 2007-12-12 01:07:22