somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাগজের প্লেন আর বাক্সের গাড়ি

২২ শে জুলাই, ২০১০ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শৈশবের কথা খুব সম্ভবত খুব সহজেই ভোলা যায় না । ভবিষ্যতের বীজটা মনে হয় গড়ে ওঠে ছেলেবলার খেলার ছলেই,না হয় ভেঙ্গে যায় বাস্তবতার কাছে হার মেনে । চারপাশের মানুষের প্রভাবটাও ফেলনা নয় বড় কিছু হয়ে ওঠার জন্যে । বড় কিছু ? ভুল হলো,সম্পূর্ণ আঙ্গিকের একজন মানুষ হওয়ার জন্যে,আদর্শগত দিক নির্দেশনার জন্যে সবারই কিছু কিছু ব্যক্তিত্ব দাঁড়িয়ে যায় শৈশবেই । তারপর চলে বাস্তবায়ন,কেউ হয়তো নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যায়,কেউ নিয়ে যায় পারিপার্শ্বিকতার স্বপ্নকে । এই তো আমাদের জীবনের চলা ।

শৈশব!!শ্রেষ্ট সময়।মনে পড়ে এখনো,কতবার পাইলট হতে চেয়েছি আকাশে সোঁ সোঁ করে উড়ে যাওয়া প্লেন দেখে,কাগজের প্লেন বানিয়ে উড়াতে চেয়েছি দিগন্ত জুড়ে।সাদা কালো টেলিভিশনে প্লেন দেখে পাইলট হওয়ার সে কী অদম্য রঙ্গীন বাসনা !
ইচ্ছের কোন সমাপ্তি ছিল না তখন।মুহুর্তে মুহুর্তে বদলাতো প্রফেশনালিজমের পোশাক।কখনো আকাশে উড়ার,কখনো জলের মাঝে বিস্তরণের,কারিগর হওয়ার কখনোবা মানবপ্রেমের।টুথপেস্টের প্যাকেট কেটে কেটে বাড়ি ঘর,হাসপাতাল কিংবা গাড়ি বানিয়ে খেলার মাঝ দিয়ে মনে হতো এইতো বুঝি হয়ে যাচ্ছি স্বপ্নে যা দেখি।আবার যখন রূপকথার রাজকুমার মনের মাঝে ভীড়তো,আমিও রাজার কুমার হয়ে ক্যারাভানে চড়ে জয় করবো সব,ভেবে নিতাম।

ভাবনা!!কেউ কেউ জয় করে ফেলে সময়ের সাথে পাল্লা দিয়ে,কেউ পারেনা,এটাই বাস্তবতা।

এখন আর সেই ভাবনার মতো ছুটা হয়না,ঝিরঝির করা ইচ্ছে গুলো দূরে সরে গেছে।গন্ডির মধ্যে আটকে গেছে জীবন,দেয়ালে আটকা এই জীবনে এখন আর রঙ্গিন কিছু আসেনা ।

কাগজের প্লেন আর বাক্সের গাড়ির খেলা যখন মনে পড়ে জীবিকার কাছে হার মানা ব্যস্ত হওয়া এই জীবনে,মনে হয়,অসুন্দর লাগেনা এই পৃথিবী,এই বেঁচে থাকা ।
১৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×