বাংলা টাইপিং টিউটর / নতুন ব্লগারদের বন্ধু
২১ শে জুন, ২০০৯ রাত ৯:২৮
বাংলা টাইপিং প্র্যাকটিস করার জন্য একটি টুল যা আপনার বাংলা লেখার গতি বাড়িয়ে দেবে। নতুন ব্লগারদের জন্য অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার। নতুন ব্লগাররা অতি সহজেই বাংলা কি-বোর্ড আয়ত্ত করতে পারবে। এই সফটওয়্যারটি বিভিন্ন জনপ্রিয় কি-বোর্ড লে-আউট সাপোর্ট করে। এগুলো হলো ১, ইউনিজয়, ২, সামহোয়ারইন ফোনেটিচ ও ৩, অভ্র ফোনেটিক। ডাউনলোড ও ইনস্টল করার জন্য নিচের স্টেপগুলি অনুসরণ করুন।
১, যদি আপনার পিসিতে Java 1.6+ ইনস্টল করা না থাকে তাহলে http://www.java.com/getjava/এই লিংক থেকে Java 1.6+ ইনস্টল করুন।
২, এরপর http://weaverspark.com/java/typingtutor/download.php এই লিংকে ক্লিক করলেই ইনস্টলেশন শুরু হয়ে যাবে।
বিস্তারিত জানতে ttp://jaywalkable.wordpress.com/2009/06/04/bengali-typing-tutor/ এই লিংকে ক্লিক করুন। আপনাদের গুরুত্বপুর্ণ মন্তব্য/ফিডব্যাক এর প্রত্যাশায় রইলাম।
ধন্যবাদ সবাইকে.
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা টাইপিং টিউটর ;
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ রাত ৯:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সুন্দর সমর বলেছেন:
বিজয় কি বোর্ডটি যোগ করলে বা যোগ করার ব্যবস্থা রাখলে চমৎকার হতো। যা হোক তারপরও ধন্যবাদ।
ত্রিভুজ বলেছেন:
গুড জব! তবে বাংলা ব্লগিং/ফোরামিং করতে করতেই অনেকে ঝড়ের গতিতে বাংলা টাইপ করা শিখে যায়। আমি তাদের ভেতরে একজন... ইংরেজীর চাইতে বেশী দ্রুত বাংলা টাইপ করতে পারি এখন...
সুন্দর সমর বলেছেন:
ভাল কথা 'যোগ করার ব্যবস্থা' বলতে কি বোর্ড এডিটরের কথা আমি বোঝাতে চেয়েছ । আমাদের গর্ব 'অভ্রে' যেমন সহজসাধ্য কি বোর্ড এডিটর রাখা আছে, ওরকম একটা কি বোর্ড এডিটর কি রাখা যায় না? তা হলে যে যার ইচ্ছে মতো কি বোর্ড এডিট করে মনের আনন্দে মকসো করতে পারতো। বিষয়টা ভেবে দেখবেন কি ভাই!
লেখক বলেছেন: ধন্যবাদ, বিজয় কি-বোর্ড লে-আউট সাপোর্টের ব্যাপারটা আমার মাথায় থাকল। কিন্ত কাস্টম কি-বোর্ড এর সাপোর্টের ব্যাপারে কোন কথা দিতে পারচি না।
শয়তান বলেছেন:
বেটা নাকি ফুল ভার্সন ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














