প্রথম আলোর শপথ এবং আইলা

২৭ শে মে, ২০০৯ দুপুর ২:২২

শেয়ারঃ
5 0



বা পাশের ছবিটা আজকের খবর। বিডিনিউজ বলছে এখন পর্যন্ত আইলা'র আঘাতে ১৩০ জন মারা গেছে। গতকালও অবশ্য এই ভয়াবহতাটা আন্দাজ করা যাচ্ছিল।
ডানেরটা কালকের প্রথম আলো। তারা বলছে তাদের শপথ অভিযান আইলাও বাধা হতে পারেনি।

প্রথম আলোর শ্লোগান বদলে যাও, বদলে দাও। তারা যে কতখানি বদলেছে তার নমুনা আমার মনে হয় এই হেডলাইনটা। প্রমোশনাল আইটেম হিসেবে নিজের ঢাক যত পেটা কোন সমস্যা নেই। কিন্তু এরকম এক দুর্যোগে হাজার মানুষ মানুষ যখন আক্রান্ত তখন এধরনের শিরোনাম, দায়িত্বহীনতা বলে আমার মনে হয়। আপনি কি ভাবে দেখছেন বিষয়টাকে?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে মে, ২০০৯ দুপুর ২:২৫
নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! আমার কাছেও খটকা লেগেছে।
২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: হুমম

২. ২৭ শে মে, ২০০৯ দুপুর ২:২৮
mehedi বলেছেন: শপথ মালটা কি
বুঝলাম না তো
একটু বলবেন?:D
২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ভাই আমি নিজেও ঠিকমত বুঝিনা।

৩. ২৭ শে মে, ২০০৯ দুপুর ২:২৮
আনিসুজ্জামান উজ্জল বলেছেন: নিজেকে বদলাতে হবে সবার আগে !??!
২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: ঠিকই বলেছেন।

৪. ২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৩৬
বিবেক হীন বলেছেন: প্রতিবাশীর বাড়ীতে আগুন লাগলে প্রথমআলোর কি? প্রথমআলো বরং সেই আগুনে ভুট্টার পপকর্ন বানিয়ে খাবে।
২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: হাসাকতা।

৫. ২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৩৬
রিপন জি আর বলেছেন: সব কিছুতেই যে তাদের প্রথম! হতে হবে।
২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: নমুনা তো দেখছিই। আর যে কি দেখার বাকি আছে, সেটাই ভাবছি।

৬. ২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৪৮
নীল লাল সবুজ বলেছেন: কর্নেল ফারুকের গতকালের টিপাইমুখের দালালীর কথা আজ মতি মিয়া চেপে গেছে।
৮. ২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৫০
লংকার রাজা বলেছেন: প্রথম আলো আর তার সহযোগী মিডিয়া কোম্পানীগুলা অচিরেই দেশের জন্য একটা বিষঁফোড়া হয়ে দাড়াবে।
৯. ২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৫২
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: আইলার জন্য কেন প্রথম আলোর শপথ বন্ধ থাকবে আমি বুঝতে পারছি না। বাংলাদেশ দূর্যোগের দেশ। দূর্যোগকে সাথী করেই আমাদের বাঁচতে হবে। এটাই তো বরং আমাদের শপথ হওয়া উচিত যে আমরা দূর্যোগে দিশেহারা না হয়ে পরস্পরকে সহযোগিতা করব। প্রথম আলো যদি আজ কোন কনসার্টের আয়োজন করতো তাহলে সেটা অন্যায় হত, শপথ কেন অন্যায় হবে। এই দূর্যোগে কোন একটি পত্রিকা যদি এগিয়ে আসে সেটি হবে প্রথম আলো। সামাজিক দায়বদ্ধতা কাকে বলে বাংলাদেশে তা দেখিয়েছে প্রথম আলো।
২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: প্রথম আলোর শপথ বন্ধ থাকার কথা কে বলেছে? শপথ চলত্ই পারে কওন সমস্যা নেই। কিন্তু খবরের হেডলাইন দেখে মনে হয়েছে, আইলার দুর্যোগটা ছেলেখেলা আর শপথটাই বড় কথা। আমার মনে হয়, খোদ প্রথমআলোতেও এ বিষয়ে কথা হয়েছে। আর সে কারণেই আজ শপথের খবর পেছনের পাতায়।

২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৫৭

লেখক বলেছেন: আর প্রথমআলোর যে সামাজিক দায়বদ্ধতার কথা বলছেন, সেটা নিয়েও অনেক কথা আছে। এ বিষয়ে বিতর্ক করতে চাই না।

১০. ২৭ শে মে, ২০০৯ দুপুর ২:৫৩
কাক ভুষুন্ডি বলেছেন: শ্লার ভন্ডামীরও একটা সীমা থাকা দরকার...
১১. ২৭ শে মে, ২০০৯ বিকাল ৩:১৩
আহমেদ রাকিব বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: ধন্যবাদ! আমার কাছেও খটকা লেগেছে।
১২. ২৭ শে মে, ২০০৯ বিকাল ৩:১৫
আইলাভইউ বলেছেন:

আসুন বদলাইয়া যাই।
অনন্ত যাই করি আর কখনো
বাইতুল মোকাররমের খতিবের পা ধরে মাফ চাইবো না।
কি বলেন হা হা হা....
১৩. ২৭ শে মে, ২০০৯ বিকাল ৩:১৫
ফালতু মিয়া বলেছেন: আলু মার্কা সব প্রোক্টাটরে মাইনাস
১৫. ২৭ শে মে, ২০০৯ বিকাল ৪:২৫
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: প্রথম পাতায় ৩টা খবর আছে আইলার, শপথের খবর নেই। শেষ পাতায় ২টা খবর শপথের ১টা আইলার। প্রথম ও শেষ পাতা মিলে ৪টা আইলা, ২টা শপথ। হেডলাইন দেখে আইলার চেয়ে শপথ কে বড় মনে হবার কোন কারণ তো দেখি না। আইলার অংশ অনেক বেশী। ছেলে খেলা বলতে কি বোঝাতে চাচ্ছেন? আপনার মতে রথম আলোর কি করা উচিত ছিল?
১৬. ২৭ শে মে, ২০০৯ বিকাল ৫:৩৬
হাসান মাহবুব বলেছেন: শপথ কৈরা একদম উল্টায় ফালাইতাসে। যতসব ভন্ডামি।
১৭. ২৭ শে মে, ২০০৯ রাত ৯:১৭
ভাবুক সাহেব বলেছেন: প্রথম আলো শপথ নিয়ে বানিজ্য করা শুরু করছে ।

 

মোট সময় লেগেছে ২.৮১৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মানুষের নাকি দুই রূপ থাকে। তেমন আমারো রূপ দুটো। আমি জানি না কখন কী রূপে থাকবো। তবে এটুকু গ্যারান্টি দিতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই