আমার প্রিয় পোস্ট

২৬ মার্চ - গাইবো স্বাধিনতার গান, আপনি গাইবেন তো?

২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৯

শেয়ার করুন:                   Facebook

৩০ লাখ প্রানের বিনিময়ে আমাদের এই স্বাধিন পতাকা। শুধু কি ৩০ লাখ প্রান, অবশ্যই না.........আরও অনেক কিছু, বলতে পারেন আমাদের সর্বস্ব। তবুও আমরা কেনো জানি পরাধিন, কে যেনো আমাদেরকে আটকে রাখছে.....সামনে যেতে দিচ্ছে না কিছুতেই..........কিন্তু সেটা কি? ভেবে ভেবে রাত কেটে যায়, কিছুতেই কোনো সঠিক কারন বের করতে পারি না।

২১ ফেব্র্রুয়ারি গেলো, আসছে ২৬ মার্চ, আমাদের স্বপ্নের স্বাধিনতা দিবস....এই দিবস গুলো শুধু আসে আর যায়......তার সাথে আমাদের দেশের লিডারও বদল হয়...........শুধু বদল হয় না আমাদের ভাগ্যের। ভাগ্য যেনো আমাদের অগোচরেই মুচকি হাসে, উপহাস করে.........বুঝে পাই না কি করলে পাবো তাকে, পবো আমার সোনার হরিন, নাকি কখনোই পাবো না। এই ভেবে ভেবেই দিন গুলো কেটে যায়, কিন্তু এ ভাবে আর কতো দিন?

আসছে ২৬ মার্চ একটা কন্সার্ট আছে, গুলশান ২ নম্বর ইউথ ক্লাব মাঠে। স্বাধিনতার গান হবে সেখানে.............সবাই গাইবে......আমিও গাইবো। এই ব্যাতিক্রম ধর্মি কন্সার্টের আয়োজক গ্রামিন ফোন। আমি তাদের সাধুবাদ জানাই। আপনারাও নিশ্চই আসছেন গান গাইতে।

তো আর দেরি কেনো? স্টইজের সামনে, ডান পাশে আপনাদের ব্যানার নিয়ে দারিয়ে যান, গাইতে থাকুন স্বাধিনতার গান....দেখা হবে সবার সাথে।

সবাইকে আমার প্রান ঢালা শুভেচ্ছা।

 

 

  • ১৫ টি মন্তব্য
  • ১৯৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:১৯
comment by: রাশেদ বলেছেন: আইচ্ছা জানা রইলো।
২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: আপনি কেমন আছেন ভাইয়া?

২. ২০ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:৪২
comment by: সাগর নীল বলেছেন: Thanks Naqib Bhai for invitation and nice post. I respect your views about Independence. Are we really independent? Then why our children are working in the street instead of going to school. Why are people still living under the open sky or in slums in inhuman condition? Why a lot of people can not feed themselves properly two times? Why we are the poorest and most corrupted country in this world? Lets take oath on this Independence day to get rid of corruption and develop our country.
২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৯

লেখক বলেছেন: আসলে কি আর বলবো? ঐ যে বললেন না? "Why ......... most corrupted country in this world?"

সম্ভবত ওটাই সকল গন্ডগুলের কারন। দেখন, আমরা সবাই ইনস্টেন্ট ফলাফলে বিশ্বাসি, কোনো সেক্রিফাইজ নাই, শুধু নিজের টা ভালো বুঝি, কার কি হলো, কোনো মাথা ব্যাথা নাই। আল্লাহ যে আমাদের আরও খারাপ রাখেন নাই, তাইতো বেশি!

৩. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
comment by: বাউণ্ডুলে বলেছেন: থাকব ভাইয়া
২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: রাতমজুর বলেছেন: আমুনে
২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: আইসেন :)

৫. ২০ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
comment by: আকাশচুরি বলেছেন: ধন্যবাদ নকিব ভাই, যাবো অবশ্যই।

আপনার কাছ থেকে আপনার গানের দল আর বাংলা ব্যান্ডের বিবর্তন নিয়ে কিছু লেখা আশা করছি।

ভালো থাকবেন।
২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: সময় করে অবশ্যই একদিন লিখবো। ধন্যবাদ আপনাকে।

৬. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:২২
comment by: এস্কিমো বলেছেন: প্লেনের টিকিট পেলে যেতাম।

এনটিভিতে বিজ্ঞাপনে "তীর হারা এই........." গানটা বেশ ভাল লেগেছে। আপনাকে শুভেচ্ছা।
২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: প্লেনের টিকিট!! কোথায় থাকেন? সাইবেরিয়া? :)

এনটিভিতে বিজ্ঞাপন সুন্দর লেগেছে? সব নির্মাতাদের কারিশমা।

৭. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩০
comment by: তৌফিক বলেছেন: নকিব ভাই, প্রিয় চট্টগ্রাম গ্রুপে আপনাকে যোগ দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। http://www.somewhereinblog.net/group/priyoctg
২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: প্রিয় তৌফিক আপনার আমন্ত্রনটা মাথায় রইলো, কিছুদিন যাক, বিষয়টা বুঝে নেই, একদিন নিস্চই আপনাদের গ্রুপে যোগ দিবো, যেমন দিয়েছি এই ব্লগে। আপনি ভালো থাকবেন।

৮. ২২ শে মার্চ, ২০০৮ সকাল ১০:২৩
comment by: মুহিব বলেছেন: শুভেচ্ছা। কক্সবাজার সমুদ্র সৈকতে যদি আপনার গান পৌছায় আমি কান পেতে থাকব। প্রতিটা জাতীয় দিবসে আমি বাসায় পতাকা উড়াই। এবার উড়াব কক্সবাজারে ইনশাল্লাহ্।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৬২১