আমার প্রিয় পোস্ট

অনযরকম ভালোবাসা

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:২৬

শেয়ারঃ
0 0 0

তুমি আমাকে এক অদ্ভুত আনন্দে ভরে রাখ যতক্ষণ জেগে থাকি।
ঘুমের ঘোরেও তোমার নরম শরীর দু'হাতে আকঁড়ে রাখি।
ভালোবাসা এমনওযে হয় কখনো জানিনি আগে।
তোমার চারপাশ জুড়ে কি যেনো কি আছে, অদ্ভুত নেশা লাগে।

তোমার মুখের এতোটুকু কথা অথবা অনর্থক কিছু ধ্বণি
বৃষ্টির মত মিষ্টি শোনায় প্রানভরে তাই শুনি।
তোমার চোখে কি সীমাহীন বিস্ময়, এবং সমস্ত পৃথিবী বিস্মিত হয়ে উঠে।
তুমি ভালবাসো বলে রাতের আকাশে তারার ফুলেরা ফোটে।
তোমার চোখের অলিতে গলিতে স্বপ্নেরা বাঁধে বাসা।
সারাদিনভর তুমি হাস তাই ফুলেরা শিখেছে হাসা।

ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এ যেন আমার নিজেকেই ভালোবাসা
(কবিতাটি আমার মেয়েকে নিয়ে লেখা, যখন তার বয়স দেড় বছর।)

 

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৮:৩০
মেঘাচ্ছন্ন বলেছেন: স্বাগতম.....সামহোয়্যার ইন ব্লগ পরিবারে ।
২. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
সোহেল চৌধুরী বলেছেন: একজন সফল মা ছাড়া এভাবে আর কে পারবে মায়ের মমত্বকে প্রকাশ করতে?... খুব চমৎকার।
৪. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৮
বাফড়া বলেছেন: ওয়েলকাম টু সামহোয়ার ইন লবড়া কা ডাবড়া
৬. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৮
জেসমিন চৌধুরী বলেছেন: খুকি এখন তেরো বছরের মেয়েটি। ছবি দেয়ার সুবিধা করতে পারিনি।

 

মোট সময় লেগেছে ১.০৮৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই