আমার প্রিয় পোস্ট

আমি দিতে পারি

০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৭

শেয়ার করুন:                   Facebook

আকশের কাছে আমি চেয়েছি উদারতাটুকু তার
বুক ভরা চাঁদতারার ঐশ্বর্য চাইনি।
বাতাসের কাছে আমি মহাপ্রলয়ের শক্তি নয়
উন্মুক্ততাটুকু চেয়েছি, তাও পাইনি।
বৃষ্টির কাছে শুধু তার রিমঝিম সুরটুকু ছিল চাওয়া,
মাঠঘাট ডোবা সীমাহীন জল নয়।
বনানীর কাছে সাধ ছিল তার সজীবতাটুকু পাওয়া,
সাজনো মাখানো বিশাল অরনযময়।
সবশেষে গেছি কুসুমের কাছে পেতে তার সুমিষ্ট সুঘ্রাণ
চাইনি তার দেহভরা রূপের গৌরব।
বলেছে কুসুম হেসে, সুরভিটুকুই আমাদের প্রান,
নিতে পার রূপ তবু পাবেনা সৌরভ।
শান্ত বিকেলে ক্লান্ত হয়ে ফিরেছি আপন ঘরে
ভেবেছি কেন এই ছুটোছুটি মিছে?
আমিত মানুষ, সবই আছে মোর, শুধু অবহেলা ভরে
পড়ে আছি আমি সকলের পিছে।
উদ্ভাসিত উজ্জ্বল সবার চেয়ে বেশী প্রাণের ভেতরে
দিতে পারি আমিইতো মুক্ত দু'হাতে।
নিজের ভেতরে লুকিয়ে যা আছে, করতে প্রকাশ হবেই
আমাকে তা'ই আগামী প্রভাতে।
(নিজের সতেরোতম জন্মদিনে লিখেছিলাম। তারপর বিশটি বছর কেটে গেছে।)

 

 

  • ৯ টি মন্তব্য
  • ১৩৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৫
comment by: উধাও ভাবুক বলেছেন:
আর লেখাটা লিখেছেন ২০ বছর আগে।
তারপরও একটা পরিপক্কতা আছে।

ভাল লাগলো। আরও লেখার অপেক্ষায় রইলাম।
ভাল থাকুন সবসময়...
২. ০৭ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৭
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভালো লিখেছিলেন............. ২০ বছর আগেও
৩. ০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫০
comment by: জেসমিন চৌধুরী বলেছেন: ধনযবাদ ভায়েরা। হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার খুঁজছি। এখন আর লিখতে পারিনা।
৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৮
comment by: সোহেল চৌধুরী বলেছেন: আমাদের একটি চমৎকার লেখা উপহার দেয়ার জন্য ধন্যবাদ
৫. ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৮
comment by: চাঙ্কু বলেছেন: শান্ত বিকেলে ক্লান্ত হয়ে ফিরেছি আপন ঘরে
ভেবেছি কেন এই ছুটোছুটি মিছে?
আমিত মানুষ, সবই আছে মোর, শুধু অবহেলা ভরে
পড়ে আছি আমি সকলের পিছে।


কথা আমার মাঝে মাঝেই মনে হয় । আফসুস ।
৬. ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৪
comment by: জেসমিন চৌধুরী বলেছেন: আফসোস করবেননা ভাই। দোয়া করি আপনি জীবনে অনেক এগিয়ে যান।
৭. ০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৪
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

+
নিজের ভেতরে লুকিয়ে যা আছে, করতে প্রকাশ হবেই
আমাকে তা'ই আগামী প্রভাতে।


অসাধারণ একটি কবিতা লিখেছেন।
ভালো লাগল আপনার কবিতাটি।

আপনাকে স্বাগতম ব্লগ পরিবারে.................................


ভালো থাকুন
ভালোবাসা নিয়ে।
৮. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৩
comment by: সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন: শুভেচ্ছা সবাইকে।
৯. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫১
comment by: বাফড়া বলেছেন: @ সৈয়দা তাহমিনা সীমা-
সৈয়দ সাহেবের প্রোফাইলে দেখি হাতুড়ীর ছবি!! কাস্তে মিসিং ক্যান?
শুভেচ্ছা দিতাছেন, তাও আবার সবাইরে!!! নির্বাচনের ডেট দিয়া দিল নাকি?
শুনছিলাম মুখে মধু অন্তরে বিষ, আপনের দেখি মুখে শুভেচ্ছা অন্তরে হাতুড়ীর বাড়ি... খেক খেক।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬৭১