আমার প্রিয় পোস্ট

©Jewel, All Rights Reserved.

শামসুর রাহমান এর মুক্তিযুদ্ধ নিয়ে লেখা দুটি ছড়া

২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৪৪

শেয়ার করুন:                   Facebook

ছড়ায় এক ইতিহাস
বাসরে সে কী একাত্তরে
ফুলবাগানে, খেলাঘরে

রাত-দুপুরে অন্ধকারে
খটখটা খট পড়ল হাড়ে

জেনারেলের বুট।

মরল মানুষ মাছির মতো
দিনরাত্তির অবিরত,

মরল মানুষ পথে ঘাটে,
বন্ধ ঘরে, খোলা মাঠে

হাজার হাজার মুক্তিসেনা,
কেউ-বা চেনা, কেউ অচেনা-

পড়ল ছেয়ে সারাদেশে
রকমারি ছদ্মবেশে।

রইল মিশে খালের পাশে,
গাছের পাতায় ঘাসে ঘাসে

তাদের দেখে শত্রু যত
ভয়-পাওয়া সব হুলোর মত
দিল বেজায় ছুট।

---------------------------------

যা রাজাকার
যা রাজাকার ভেগে যা,
এদেশ ছেড়ে ভেগে যা,

খোকার সাহস দেখে যা,
মারের মজা চেখে যা।

তোদের হাতে খুনের দাগ
ভাগরে তোরা জোরসে ভাগ।

 

 

  • ২ টি মন্তব্য
  • ৮৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:২৯
comment by: কাইয়ু০০৭ বলেছেন: ভাল লাগলো কবিতা দুটি
২. ২৫ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:২৪
comment by: মানবী বলেছেন: ভালো লেগেছে ছড়া দুটি পড়ে।

ধন্যবাদ মনযূর মান্নান

+