আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

প্রিয়তমাসু-2 : . . . রঙিন মায়াবী মোমের আলো ও সম্মোহনের পৃথিবী

৩০ শে জুন, ২০০৬ ভোর ৬:৩৪

শেয়ার করুন:                   Facebook

প্রিয়তমা আমার। তোমার কোন ব্যাপারটা আমাকে সবচেয়ে আকৃষ্ট করে জানো? সেটা হলো তোমার কল্পনাশক্তি। এতো সুন্দর তোমার চিন্তাচেতনা যা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। এই যেমন সেদিন তুমি হঠাৎ বলেছিলে, শোন, বিয়ের পর আমরা স্পেশাল দিনগুলো একটু অন্যভাবে পালন করবো। আমি জানতে চাইলাম, কি রকম? তুমি বললে, এই ধরো আমাদের বিবাহ বার্ষিকীর দিন। সেদিন আমরা সারা ঘরে কোন আলো জ্বালাবো না। আমাদের ঘর জুড়ে থাকবে লাল, নীল, সাদা, হলুদ হরেক রঙের মোমের আলো। সেই আলোতে আমাদের মন ও বর্ণিল হয়ে উঠবে। আমরা কোন কথা বলবো না। শুধু দুজন দুজনের দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকবো আর অনুভব করবো পরষ্পরের মায়াবী দু'চোখের উষ্ণতা। আমি হেসে প্রশ্ন করলাম, যখন মোমের আলো নিভে যাবে তখন? তখন আমরা কি করবো? তখন তো আর আমি তোমায় দেখতে পারবো না। একটু ও অপ্রস্তুত না হয়ে তুমি লাজুক হেসে বললে, তখন....আমরা হয়ে যাবো আদিম নর-নারী। আমি তখন প্রিয় হেলাল হাফিজ থেকে বলেছিলাম- আচ্ছা-

"থাকবো ব্যাকুল শর্তবিহীন নত,
পরষ্পরের বুকের কাছে মুগ্ধ অভিভূত।"

আজ সকালে পত্রিকায় চোখ বুলাতে বুলাতে এক জায়গায় এস থমকে গেলাম। খুব মনোযোগ দিয়ে পড়লাম। 'মোমবাতি তৈরিতে এখন মারাত্মক ক্ষতিকর স্টিয়ারিক এসিড ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, এ ধরনের মোমের আলোয় প্রতিদিন টানা 1 ঘন্টার বেশি কাজ করলে ক্যান্সারসহ মারাত্মক সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে........।' (সূত্র : প্রথম আলো, 29-6-2006 ইং)। হায় আমার দেশ! বিদু্যতের জন্য কনসাটে মানুষ মরে। আমরা বিদু্যত চাইনি। চেয়েছিলাম মোমের আলো, রঙিন আলো যে আলোয় আমাদের মনগুলো রঙিন হয়ে ওঠে। কিন্তু তাও আজ দুরাশায় পর্যবসিত। প্রিয়তমা আমার, তুমি যখন জানবে, তোমার স্বপ্নের মোমেবাতিগুলো আজ বিষাক্ততায় ভরা। শুধু সময়ের সাথে মোম পুড়ছে না পুড়ছে অনেকগুলি জীবন, অনেক আশা তখন তুমি কি খুব আহত হবে? না প্রিয়তমা, আমরা আহত হবো না। আমরা তো জন্ম থেকেই আমাদের স্বপ্নগুলোর করুন মৃতু্য দেখে অভ্যস্ত। তবে কেন আর কষ্ট পাবো? এসো আমরা এবার মে ামের আলো না জ্বেলে মনের আলোয় দেশটাকে আলোকিত করার প্রয়াসে মাঠে নামি।

আপনারা ও কি আসবেন? আসতে চাইলে স্বাগতম।

 

প্রকাশ করা হয়েছে: প্রিয়তমাসু. . .  বিভাগে ।

 

  • ৯ টি মন্তব্য
  • ৩০১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে জুন, ২০০৬ দুপুর ১২:০৬
comment by: শুভ বলেছেন: ঝরা পাতা,
হোক মরণব্যধি- আমরা আমাদের ভালোবাসার মানুষদের জন্য জ্বালাবো এক লক্ষ মোমবাতি!
২. ৩০ শে জুন, ২০০৬ দুপুর ১২:০৬
comment by: ঝরা পাতা বলেছেন: শুভ ভাই, তাতে যদি ভালোবাসার মানুষকে হারাতে হয়? আমি তো তাকে কখনো হারাতে চাই না।
৩. ৩০ শে জুন, ২০০৬ দুপুর ১:০৬
comment by: অতিথি বলেছেন: কড়া মসলায় রান্নার সময় ঘরে মোম জ্বালালে মসলার গন্ধটাও পুড়ে যায়। ভালো একজন রাধুনির কাছ থেকে কৌশলটা শেখার পর থেকে রাধতে গেলেই মোমবাতি জ্বালাই।
৪. ৩০ শে জুন, ২০০৬ রাত ১০:০৬
comment by: ঝরা পাতা বলেছেন: এখন থেকে সাবধান। বেশি মোম জ্বালাইয়েন না।
৫. ৩০ শে জুন, ২০০৬ রাত ১০:০৬
comment by: আপন তারিক বলেছেন: ছবিটাতো দারুন !!!
৬. ০৪ ঠা জুলাই, ২০০৬ দুপুর ২:০৭
comment by: অতিথি বলেছেন: লেখাটাও দারুন।
4 জুলাই
৭. ১৬ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭
comment by: ঝরা পাতা বলেছেন: ধন্যবাদ আপন তারিক ছবিটা ভালোলাগার জন্য।

মেঘকন্যা,
আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৮. ১৬ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭
comment by: অতিথি বলেছেন: মোম বাতির বদলে হারিকেন বাতি হলে মন্দ হয় না। কেরোসিন পুড়বে ঠিকাছে, কিন্ত ক্যান্সার থেকে বাঁচার সমুহ একটা সম্ভাবনা আছে।

মাইন্ড খাইলেন ফলেন লীভ্স?
৯. ১৬ ই জুলাই, ২০০৬ রাত ১২:০৭
comment by: ঝরা পাতা বলেছেন: এতো সহজে মাইন্ড খাই না। ব্লগে ঢুকার আগে মাইন্ডখান বন্ধক রাইখা আসি। কার কাছে কওন যাইব না।

 

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৫৫৭