আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

[is=green]wc

২১ শে জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:১৩

শেয়ার করুন:                   Facebook

[সাইজ=3]



"সবাই স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারে না, স্বপ্ন দেখাও এক ধরনের জীবন হতে পারে।"
. . . . . . . . ................................ জাফর ইকবাল

একদিন এই তিমিরের হবে অবসান। নিখিলের গ্রন্থি উন্মোচন করে ভোরের হিরন্ময় আলোর পরশ ছড়িয়ে পড়বে প্রতিটি অলিতে গলিতে, ঠিক পৌঁছে যাবে বস্তির ঘুপচি ঘর অবধি। ছোট্ট খুকীর বর্ণমালার বইয়ের লাল অক্ষরগুলোর সাথে মিষ্টি খুনসুটি শেষে বয়েসি বটের পাতাগুলোকে চুমু খেয়ে যাবে আর তারা ঝিলমিল করে উঠবে নতুন প্রাণোন্মাদনায়। পাড়ার নেড়ি কুকুরটাও মুখ থেকে বাচ্চাটাকে ফেলে দিয়ে ক্ষণিক সময়ের জন্য চমকিত হয়ে উঠবে, দেখবে সুন্দর সকাল। রাস্তার মোড়ে টং-এর দোকানে চায়ের কাপে ঝড় তোলা মানুষগুলির কারো মুখে এক চিলতে দুঃখও থাকবে না, সবাই দারুন প্রাণোচ্ছল। ও বাড়ির শান্তা শঙ্কাহীন হেঁটে যাবে স্কুলে- কেউ তাকে দেখে শিস্ দেবে না- একটিও বাজে মন্তব্য ছুড়বে না। কোন মা আর উৎকন্ঠায় অপেক্ষা করবে না মেয়ের নিরাপদে বাড়ি ফেরার। আজ সবাই নিরাপদ। কোন স্বামী আর যৌতুকের জন্য নির্যাতন করবে না স্ত্রীকে, কোন পুরুষ আর দৈহিক ক্ষুনি্নবৃত্তি করবে না কোন নারীকে ধর্ষণ করে। এসিডের বদলে মানুষ হাতে তুলে নেবে ভালোবাসার পারিজাত, অস্ত্রের বদলে লাঙ্গল- হৃদয় বাগানে সোনা ফলাবে তারা। কোন প্রেমিক হৃদয় আর প্রতারণা করে লুন্ঠন করবে না প্রেমিকার সম্ভ্রম। সবার হৃদয় হবে এক একটি প্রস্ফুটিত গোলাপ। সবাই ভালোবাসার পরিচর্যা করবে। সবুজ ভালোবাসায় ভরে যাবে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইল। আমাদের আর কোন কষ্ট থাকেবে না কারণ আমরা জেনে গেছি কিভাবে আমাদের ভিতরকার মানুষটিকে জাগ্রত করতে হয়।

জানি, এই রাত্রির ভোর হবে নিশ্চিত,
হবে যুগ-যুগান্তের অপেক্ষার অবসান।
রক্ত আর ঘামে হবে নব ইতিহাস রচিত,
মুছে যাবে পুরাতন অবয়ব, ব্যবধান।

[/সাইজ]

 

প্রকাশ করা হয়েছে: প্রিয়তমাসু. . .  বিভাগে ।

 

  • ১৩ টি মন্তব্য
  • ২৬৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে জুলাই, ২০০৬ ভোর ৫:০৩
comment by: অতিথি বলেছেন: কি মধুর স্বপ্ন, আর বাস্তবতা কত উল্টোরূপ কঠিন।
ভাল লাগলো।

স্বপ্ন যখন দেখেছেন তো অবশ্যই কিভাবে এই স্বপ্নের বাস্তবায়ন হবে তাও ভেবেছেন, সেসবও শেয়ার করতে পারেন।
২. ২২ শে জুলাই, ২০০৬ সকাল ৭:৩৮
comment by: রাগ ইমন বলেছেন: ঝরা পাতা,
সব বিপ্লব হয় যে শুরু একটি মনের কূপে
সব বাস্তব জন্ম তো নেয় অলিক স্বপন রুপে।

স্বপ্নের জনম তো হয়েছে , এখন চলুন কাজ করি, বাস্তবায়নের!!!
৩. ২২ শে জুলাই, ২০০৬ দুপুর ১:০০
comment by: ঝরা পাতা বলেছেন: ফজলে এলাহি ভাই,
স্বপ্ন দেখতে ভালো লাগে তাই দেখি। আমি মনে করি আমরা সবাই যদি নিজ নিজ অবস্থানে থেকে যতদূর সাধ্য চেষ্টা করি তবে এই স্বপ্ন পূরণ করা সম্ভব। আমার কিছু একান্ত স্বপ্ন আছে চেষ্টা করবো সেগুলো পূরণ করতে। আশা করছি এতেই দেশের অনেক উপকার হবে।

রাগ ইমন,
এখন সময় স্বপ্নগুলোকে বাস্তবে রূপদানের প্রচেষ্টা। আমি অবশ্যই দেশে ফিরে সেই চেষ্টা করবো।
৪. ২২ শে জুলাই, ২০০৬ দুপুর ১:২১
comment by: অতিথি বলেছেন: আমাদের স্বপ্নগুলো একদিন ডানা মেলে দেবে মুক্ত বাতাসে; স্বপ্নগুলো অবশ্যই পূরণ হবে; একদিন আমরাও...
৫. ২২ শে জুলাই, ২০০৬ দুপুর ২:৩০
comment by: ঝরা পাতা বলেছেন: অন্ধকার,
নতুন আলোকবর্তিকা হাতে আপনি সোনালি স্বপ্নের কথাই বললেন। কে বলে আপনি অন্ধকার?
৬. ২২ শে জুলাই, ২০০৬ দুপুর ২:৪৮
comment by: অতিথি বলেছেন: [রং=#800080] ছবিটা খুবই সুন্দর। আর প্রিয়তমাসু সিরিজটা ভালো লাগছে।
৭. ২২ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:২১
comment by: ঝরা পাতা বলেছেন: প্রজাপতি,
প্রিয়তমাসু সিরিজের লেখাগুলো ভালোলাগায় ধন্যবাদ। সিরিজটাকে এগিয়ে নেয়ার অনুপ্রেরণা পাচ্ছি। আপনি তো আজকের লেখাটা দিয়ে একেবারে কাত করে দিলেন। এই লেখাটির জন্য আপনার অন্ধ ভক্ত হয়ে গেলাম।

ইচ্ছেরা সব প্রজাপতি,
মনের খোপে ঘরবসতি।
৮. ২২ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৩৬
comment by: কালপুরুষ বলেছেন: ঝরা পাতা,
ভালই লাগছে । তবে 'প্রিয়তমাসু' কথাটা আমার কাছে শুনতে যেন কেমন লাগছে। "প্রিয়তমেসু" হলে বেশী শ্রুতিমধুর হতো।
৯. ২২ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৫০
comment by: ঝরা পাতা বলেছেন: কালপুরুষ ভাই,
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আসলে প্রিয়তমাসু শব্দটি আমি নির্বাচন করেছি আমার অসম্ভব ভালোলাগা একটি কবিতা "প্রিয়তমাসু" থেকে। আমার পছন্দের কবিতার পছন্দের শব্দটির প্রতি অসীম ভালোবাসাকে ধারণ করেই সিরিজের নাম দিয়েছি প্রিয়তমাসু। আশা করছি এই সিরিজের পাঠকরা সেই অপরাধ ক্ষমা করবেন।
১০. ২২ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৫১
comment by: ঝরা পাতা বলেছেন: উল্লেখ করতে ভুলে গেছি, প্রিয়তমাসু কবিতাটি সুকান্তের লেখা । যদিও সবাই জানেন তথাপি উল্লেখ করা জরুরি মনে হলো।
১১. ২৩ শে জুলাই, ২০০৬ দুপুর ১২:৩৪
comment by: অতিথি বলেছেন: স্বপ্ন সেতো রয়ে যায় স্বপ্নের পাতায়
বাস্তবে তারে কি ধরা যায়?????/

সাদাকালো স্বপ্ন গুলো সাদাকালোই রয়েযায়.....
দেখা তো যায়না তাকে রঙ্গীন পাতায়...
১২. ২৪ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:১৩
comment by: ঝরা পাতা বলেছেন: আবু সালেহ,
সব স্বপ্ন অধরা নয়। আমরা স্বপ্নগুলোকে ডানা দেব। তারা বাস্তবে রূপ নেবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায়।
১৩. ২৪ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:১৮
comment by: অতিথি বলেছেন: স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন দেখে মন।

 

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৬০৯