আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

যদিও থাকো বিস্তর দূরে, তবুও আছো সদা বিশদ পরাণে

২০ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:২৪

শেয়ার করুন:                   Facebook


মা যদি তুই আকাশ হতিস আমি চাঁপার গাছ,
তোর সাথে মোর বিনি কথায় হতো কথার নাচ।

কিংবা-

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
একলা শূন্য ঘরে,
মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।
. . . . . . . . . . . .

এরকম অনেক সুন্দর সুন্দর গান আর কবিতা আছে মা'কে নিয়ে। পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দটি হলো মা। অবয়বে খুবই ছোট কিন্তু আবেদনে, বিশালতায়, মমতায় ভরপুর। মা মানে আমার কাছে পৃথিবীর মাঝে আরেক পৃথিবী- যে পৃথিবীতে কোন নিষ্ঠুরতা নেই, নেই কোন সভ্যতার ক্রমাগত রক্তপাত, বিভীষিকা। এই পৃথিবী চির বসন্তের, হাজার প্রজাপতির রঙিন ডানার সাতরঙে বর্ণিল, মায়াময়। হ্যাঁ এই- মমতা আর মায়া শব্দ দুটো কেবল মায়ের সাথেই সবচেয়ে বেশি মানাই। তাই অনেক কথার শেষে বলছি ছোট্ট করে একটি কথাই---- মা মা'ই।

দু'দিন পরেই পাড়ি দেব বিদেশে। জীবনটা কি অদ্ভুত! মাকে ছেড়ে থাকতে হবে বলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছেটাকে বিসর্জন দিতে হয়েছিল একসময়। আর আজ সেই মা'ই অনুমতি দিলেন দেশ ছেড়ে যাবার। কিন্তু আমি তো জানি কতটা কষ্ট বুকে নিয়ে তিনি হাসিমুখ নিজের সাথে যুদ্ধ করে চলেন ক্রমাগত। সকালবেলা মুখ দেখেই তো বুঝতে পারি গতরাত তাঁর নিঘর্ুম কেটেছে, হয়তো সারারাত বুক ভাসিয়েছেন চোখের জলে। এ এক অবারিত ভালোবাসার উৎস, জাগতিক চাওয়া-পাওয়ার সমীকরণে আবদ্ধ নয় এমনই এক সম্পর্ক।

সমপ্রতি 'পোস্ট-মডর্াণ কবিতা' কমিউনিটিতে একটা কবিতা খেলার শুরু করেছিলাম আমি। খেলাটা হলো মা'কে নিয়ে কবিতা লেখা। একজন একটা লাইন লিখবে পরের জন সেটার সাথে মিলিয়ে আরেক লাইন লিখবে। এভাবেই এগিয়ে যাবে একটি সম্মিলিত কবিতা। প্রথম লাইনটা দিয়ে আমি শুরু করেছিলাম। শেষে যে কবিতাটি পেলাম তা হলো -

মায়ের জন্য কবিতা
-----------------------
মা যে আমার দুপুরবেলার ঘুম পাড়ানি গান,
নরম রোদে তেল মাখিয়ে তুলসী জলে স্নান।
মা যে আমার গল্প-গাঁথা, রূপকথারই দেশ,
মোহন-হাতে মায়ার পরশ বুলিয়ে যাওয়া রেশ।
মা যে আমার মন কেমনের একলা অভিমান,
হলদে শাড়ির আঁচল ভরা পাগল করা ঘ্রাণ।
মা যে আমার জীয়ন-কাঠি, স্বপ্নলোকের সুখ,
দু'চোখেতে ঘুম নামাতো মায়ের সোনামুখ।

মা ভালো থেকো সবসময় . . . . মায়েদের ভালো থাকতে হয় . . . . . শত কষ্ট বুকে নিয়ে হাসতে হয় অপত্যদের জন্য।

 

প্রকাশ করা হয়েছে: আগামীর স্বপ্ন  বিভাগে ।

 

  • ২৯ টি মন্তব্য
  • ৩৮৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৩২
comment by: অতিথি বলেছেন: পড়ুমনা, আপনের উদ্দেশ্য ভালো না...
২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৩৬
comment by: ঝরা পাতা বলেছেন: ক্যা? আমি আবার কি করলাম।
৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৩৮
comment by: অতিথি বলেছেন: আপনের পোস্টের বডির বিষয়বস্তু সুবিধার না...। সেটাই বললাম। মা, নিয়ে কোন কথা নাই...
৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৩৮
comment by: অরূপ বলেছেন: মানতে পারলাম না
বাবা কি দোষ করল?
অবিচার ভালো না..
পোলাপাইন প্রেমিকা, বউ আর মা-এর গন্ডীর বাইরে বাইর হয় না ক্যা?
৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৪০
comment by: অতিথি বলেছেন: হ তাইতো, চাচা ও কি দোশ করলো?
শাশুড়ি? শালি? চাচাতো শালি? আব্বে হালায়, আমি দিহি ব্যাপার গুলা খেয়াল ই করি নাই।
৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৪১
comment by: ঝরা পাতা বলেছেন: গোধূ ভাই,
হা হা হা! এইটা ঠিক কইছেন। চোরায় এর লাইগা আমার পোস্ট পড়ন ছাউড়া দিছে। কি আর করা।

অরূপ ভাই,
ঠিক কইছেন। কেউ বাইরে না। সময়মত সবারে হাজির করুম। টেনশন লইয়েন না। এখন পাগলাপুরে সামলান।
৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৪১
comment by: অরূপ বলেছেন: মামা তো ক্লাসিক চরিত্র তারেও বাদ দেওন যাইব না
৮. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৪২
comment by: অতিথি বলেছেন: পাগলাপু ও কি ঢুকবো নাকি ঝরু?
৯. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৫০
comment by: ঝরা পাতা বলেছেন: ভাবতেই আছি, ভাবতেই আছি। তয় দরকার আছে মনে হইতাছে। আপনের হাই গ্যানি পর্বের খবর কি ? দেইখেন আবার ওইখানে ফাঁসায় দিয়েন না। আপুরে আমি খুব লাইকু করি।
১০. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৫১
comment by: অরূপ বলেছেন: ডরাইতেই আছি, ডরাইতেই আছি
১১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১১:৫৩
comment by: অতিথি বলেছেন: কতো স্বপ্ন ছিলো বুকের ভিতর তোমায় নিয়ে মাগো
সেই স্বপ্ন গুলো থমকে আছে, তুমি এসে দেখো
তোমার ছেলের কাটছে সময়- এমন অসহায়..........
১২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:০৯
comment by: অতিথি বলেছেন:
বহুদূরে আজ আমি বসে আছি
আমি একা বসে ভাবি সারাবেলা
তোমাদেরই কথা আজ মনে পড়ে
যখন আমার মনে হয় আমি অসহায়।
স্নেহের আঁচল ছড়িয়ে দিয়ে সারা দেহে হৃদয়ে
মমতা আজ পাই না খুঁজে অন্তরে....
মা তুমি কতো আদরের আজ বুঝি
দূরে গিয়ে, দূরে গিয়ে, দূরে গিয়ে এই আমি
বাবা তুমি কেমন আছো আজ লিখি সবকিছু
স্বপ্ন শুধু দেখি তোমরা কাছে আমার।
যখন আমি ভাবি তোমায়- (মা তোমায়)
এ মন কেঁদে উঠে
অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ে
চিঠির পাতায়।
এখনো কি তুমি আমায় (বাবা)
বকো মনে মনে
সেই স্মৃতি আজ হারাই কাছে
না পেয়ে তোমায়।
স্নেহ আদর ছড়িয়ে দিয়ে সারা দেহে হৃদয়ে
মমতা আজ পাই না খুঁজে অন্তরে....

সাবকনশাস ব্যান্ডের একটা গান। মা ও বাবা। আমি এবং তাদের সবার জন্য যারা মা-বাবা হতে দূরে আছেন।
১৩. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:১১
comment by: অরূপ বলেছেন: মৃন্ময়
অনেক কষ্টে মন সামলায় রাখি
অসময়ে বিগড়ায় দিও না
১৪. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৪৪
comment by: অতিথি বলেছেন: আর আমি কি খুব সহজেই মন সামলাই রাখি নাকি?
১৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৪৭
comment by: অরূপ বলেছেন: কোন দেশে থাকো?
১৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৫৫
comment by: অতিথি বলেছেন: আমি বাংলাদেশেই থাকি, তবে মা-বাবা দেশের বাইলে থাকে।
১৭. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৪০
comment by: ভাসমান বলেছেন: মনটা খারাপ কইরা দিলেন ঝরু ভাই।
১৮. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:৪৩
comment by: অতিথি বলেছেন: দিলেন তো মনটা খারাপ করে...........

জীবনে এই একটাই শব্দ যা আমার সবচেয়ে প্রিয়........

দেখুন না মা নিজে অসুস্থ থাকলেও পরিবারের চিন্তা বিছানায় শুয়ে শুয়েও করেন ......
১৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:২৮
comment by: অতিথি বলেছেন: দোস্ত
আমারে 'মা' য়ে ডাকে.তাই বেশি লিখলাম না.

তবে তোমাদের মত অনুভূতি হয় না কেন?তাহলে কি আমি মা রে কম ভালবাসি??(চিন্তাই পরলাম)
২০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৪৯
comment by: অতিথি বলেছেন: মাকে নিয়ে সুন্দর অনুভূতি.....
২১. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:৫০
comment by: কাশফুল বলেছেন: কই পাইবি অমূল্য রতন
মা'য়েরই মতন
নাই দরদী

ভিজা কাথায় নিজে শুইয়া
আমারে শুকনায় রাখিয়া
কত কষ্টে করল মায়ে
লালন আর পালন
নাই দরদী

দুঃখীনি মা এলবামের একটি গান
২২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:২৬
comment by: অতিথি বলেছেন: হাইগ্যানি আশপে, টাইম মতো।ডরাইতএ থাকলেও কিছু করার নাই। ঘুষ দিলেও বাঁচন নাই, বুইঝেন কইলাম।
২৩. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:৫২
comment by: রাগ ইমন বলেছেন: ঝরা, আজে বাজে আমাদের লেখা গুলোর মাঝে তোমার লেখনী বিশুদ্ধ বৃষ্টির পরশ।
"আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও.............."
২৪. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:৪৬
comment by: অতিথি বলেছেন: ঝরা ,
মাইর খাবেন মিয়া বলে দিলাম ।
মনটা রে পাত্থর বানাই য়া আছি ।
কেনো এই রকম আঘাত করেন?
কেনো সব উলটা পালটা করে দেন?
২৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:২৩
comment by: অতিথি বলেছেন: পোস্ট মোটেই ভালো হয় নি। খুবই খারাপ।
২৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৫২
comment by: ঝরা পাতা বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ব্যস্ততার মাঝে আছি বলে আপনাদের মন্তব্যগুলির উত্তর করতে পারছি না বলে আন্তরিকভাবে দু:খিত। আপনাদের সহজিয়া মন্তব্যগুলি অনেক কষ্টকে হালকা করে দিলো, সমব্যাথী পেলাম অনেক। সবাই ভালো থাকুন।
২৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:৪২
comment by: অতিথি বলেছেন: কাল সকাল থেকে মন ভয়াবহ খারাপ। সিডনীতে এক বছর হল পড়তে আসা ছেলেটার মা মারা গেছে হঠাৎই। আমাদের সাথে তেমন পরিচয় ছিল না কখনই, কিন্তু সকালে ওর বাবা ফোন করে আমাদের আগে জানালো, যেন ছেলেটাকে জানানো হয়। কাল সারাদিন খুব খারাপ গিয়েছে। পঁচা পোস্ট।
২৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:২৯
comment by: অতিথি বলেছেন: পোস্ট পঁচা না সুন্দর সেটা আমার কাছে বিবেচ্য নয়। পঁচা বা সুন্দরের পিছনে আছে মায়ের জন্য তুলনাহীন ভালোবাসা।গায়ক গান গেয়ে,কবি কবিতার মাধ্যমে,লেখক তার লেখার মাধ্যমে মায়ের জন্য ভালোবাসা প্রকাশ করে।কারোটা সুন্দর হয়,কারোটা পঁচা।কিন্তু মায়ের জন্য ভালোবাসা ?মায়ের জন্য ব্যাথা ?প্রত্যেকের অপরিসীম,ঠিক একই ব্যাথায় ব্যাথিত।
হায়!আমিযে এসবের কিছুই পারিনা।কি করে প্রকাশ করি 'মাগো আমি তোমাকে কতটা ভালোবাসি.....ঃ((
২৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:১৫
comment by: আপন তারিক বলেছেন: মা শুধু মা...

 

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৬১০