আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

এসো, জেগে উঠি একবার ঘুমঘোর ছিড়ে

২৮ শে সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:২৫

শেয়ার করুন:                   Facebook


. . . . অনেক বছর ধরে আমরা ঘুমিয়ে আছি . . . . প্রাণহীন, নিস্পন্দ আমরা . . . . চারপাশে চলছে খান্ডব দাহন . . . . আগুনের লেলিহান শিখাও জাগাতে পারছে না আমাদের বোধকে . . . . পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছি আমরা . . . . আমাদের গ্রহণকাল শেষে পূর্নিমা আসে না . . . . যাযাবর সময়ের পলে পলে নিদাঘকালের ডাক . . . . তবুও আমরা নিরুত্তাপ . . . . এখনো ঘাসের মাস্তুল ছুঁয়ে ছুটে যায় রাজারাম, সীতারামের ঘোড়া . . . . আমরা সে শব্দ শুনতে পাই না . . . . ছয়মাস পরে ঘুম ভেঙ্গে জেগে উঠে ইতিহাসের পাতা থেকে কুম্ভকর্ন . . . . ছাই থেকে জেগে ওঠে পুনর্বার ফিনিক্স পাখিরা . . . . শুধু আমরা ঘুমিয়ে রই অনন্তকাল ধরে . . . আমাদের ঘুম কিছুতেই ভাঙ্গে না . . . . কিছুতেই না . . . . কিছুতেই না . . . .

 

প্রকাশ করা হয়েছে: আগামীর স্বপ্ন  বিভাগে ।

 

  • ১২ টি মন্তব্য
  • ২৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৩৭
comment by: হযবরল বলেছেন: ফিনিক্স হবে ঝরা । এই কমেন্ট মুছে দিও । ভাল আছ তো।
২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৪৫
comment by: ঝরা পাতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ঠিক করে দিলাম। হ্যাঁভালো আছি, তবে খুব ব্যস্ততার মাঝে আছি। আপনি ভালো আছেন তো?
৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৪৭
comment by: হযবরল বলেছেন: ভালো আছি ।
৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৫৬
comment by: অতিথি বলেছেন: তুই গান গা ইচ্ছে মতো, বাতাসকে খুশী করে বাঁচ.....................!
৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:০১
comment by: অতিথি বলেছেন: এসো জেগে উঠি ...নিস্তবদতা ভেঙ্গে ,.....
সচল করি জগৎটাকে......
আর কত ঘুমাবে .....ঘুমিয়ে রইবে নিরবে নিস্তব্দে.....
৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:১৯
comment by: অতিথি বলেছেন: জেগে ওঠে মানুষ ফুলবাড়িতে, কানসাটে
আন্দোলনের বাঘেরা তবুছাগলের গাল চাটে!?
৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:৪৫
comment by: খুশবু বলেছেন: জটিল
৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:০৬
comment by: আপন তারিক বলেছেন: আসলেই...
৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৯:০১
comment by: অতিথি বলেছেন: দোস্ত
তুমি না বললা এখন আর ঘুমের টাইম নাই.এখন হবে জেগে থাকার পালা.

হতাশ কইরো না...
১০. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৩৯
comment by: ঝরা পাতা বলেছেন: এজন্যেই তো দোস্ত শিরোনাম দিলাম ....... খিয়াল কইরা দেখো।
১১. ০১ লা অক্টোবর, ২০০৬ ভোর ৫:৪৩
comment by: অতিথি বলেছেন: দারুন হলো। আমাদেরকে জাগতেই হবে.....
১২. ০৩ রা অক্টোবর, ২০০৬ দুপুর ১:০৪
comment by: অতিথি বলেছেন: ঘুমাইয়া ঘুমাইয়া টায়ার্ড হইয়া গেছি। একটু বুক ডন মাইরা লই।

ঝপাৎ কই গেল? পোস্টাইতেছে না।

 

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৬০৫