যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

ঘাস ফড়িঙের স্বপ্ন
১৪ ই অক্টোবর, ২০০৬ সন্ধ্যা ৬:৩২
আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি . . . . অনেক দিন ধরে একটা জমাট অন্ধকারের সাথে আমাদের সহবাস . . . . আমরা শুধু ক্ষয়ে ক্ষয়ে মরছিলাম . . . . আমাদের প্রাপ্তির খাতায় ক্রমাগত শূন্যের পরে শূন্যই যোগ হয়ে চলছিল . . . . এমনকি অনেক গৌরবময় অর্জনও আমরা ভুলতে বসেছি অবলীলায় . . . . আমরা বিভ্রান্ত, দ্বিধাগ্রস্ত . . . . আমরা আমাদের কাছেই এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন . . . . হঠাৎ আমাদের সামনে তিমিরের গ্রন্থিভেদী এক ঝলক আলো দেখা দিলো . . . . আমরা খুশিতে ঝলমল করে উঠলাম . . . . আবার কেউ কেউ প্রশ্নবোধক চিহ্নটাকে টেনে টেনে দীর্ঘ থেকে দীর্ঘতর করলাম . . . . বাস্তবিকই আমরা সবসময় আমাদের সত্ত্বার কাছেই প্রশ্নবিদ্ধ . . . . এ অবস্থা থেকে কি উত্তরণ নেই? . . . . উত্তর জানা নেই . . . .
সে যাই হোক . . . . এবার আসুন ঘাস ফড়িঙের চোখে সবুজের স্বপ্ন দেখি . . . . দেখি একজন মানুষের স্বপ্ন পূরণ হয়েছে . . . . তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশ একদিন দারিদ্র্য মুক্ত হবে . . . . সবাই দু'বেলা দু'মুঠো খেতে পাবে . . . . পূর্ণিমার চাঁদ আর ঝলসানো রুটি হয়ে আসবে না কবির উপমায় . . . . . আমরা একদিন মাথা উচুঁ করে বলবো, আমরা এখন স্বনির্ভর ।
প্রকাশ করা হয়েছে: আগামীর স্বপ্ন বিভাগে ।
ভাসমান বলেছেন:
আশায় থাকি সপ্নের বাস্তবতার মুহূর্তের জন্য।
ঝরা পাতা বলেছেন:
সবাই স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারে না, স্বপ্ন দেখাও একধরনের জীবন হতে পারে। ধন্যবাদ সহমতের জন্য।
শাহানা বলেছেন:
আপনার সাথে একমত। আমি চেষ্টাও করছি, সেই স্বপ্নবাস্তবায়নের জন্যও...
অতিথি বলেছেন:
স্বপ্ন দেখাই তো আমাদের কাজ.....স্বপ্ন দেখতে দেখতে চলে যায় দিন.....
আশায় রইলাম এই স্বপ্ন কবে বাস্তবায়ন হয়......
অতিথি বলেছেন:
আসলেই কবির মত লেখা..ঈঙ্গিত টুকু আশাপ্রদ।আমরা সবই যদি ঘাস ফরিঙের মত স্বপ্ন দেখতে পারতাম!

















