আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

আমি সত্য না হইলে গুরু সত্য কোন কালে? - লেট হ্যাপি বার্থ ডে

২০ শে অক্টোবর, ২০০৬ রাত ৯:০৯

শেয়ার করুন:                   Facebook

আমাদের অগোচরে প্রিয় ব্লগার হাসান মোরশেদ পেরিয়ে গেছেন জীবনের আরেকটি বছর। দেরীতে হলেও শুভেচ্ছা জানানোর এই সুযোগটি হাতছাড়া করতে চাইনা। তাই, সত্যানুসন্ধানী অন্তর্মুখী এই লেখককে প্রিয় কবি আবু হাসান শাহরিয়ারের একটা কবিতা উপহার দিলাম . . . . . .। শুভ হোক প্রতিটি দিন, শুভ হোক অনাগত সময়, সত্যের পথে নিভর্ীক পথচলা।

[গাঢ়]
পাখিদের ক্যালেন্ডারে রোববার, সোমবার নেই; আজ বৃক্ষবার
বনে বনে আড্ডাবাজ হাওয়াদের ভিড়
কাল সারাদিন ছিল বৃষ্টিবার; তারও আগে রৌদ্রবার গেছে
কতকাল আগে লেখা গতকাল এখনো অস্থির
পাখিদের ক্যালেন্ডারে বৃক্ষবার - রৌদ্রবার- বৃষ্টিবার থাকে
মানুষের ক্যালেন্ডারে চীনের প্রাচীর।
পালকের ঢেউয়ে ঢেউয়ে সুরস্রোতা নদী বয়ে যায়
সুরের মাতম লাগে মাটির খাতায়,
সুরে সুরে দূরে দূরে আড্ডাবাজ হাওয়াদের ভিড়
কতকাল আগে লেখা গতকাল এখনো অস্থির . . .
[/গাঢ়]
স্মৃতি হাতড়ে লেখা। ভুল হলে ক্ষমা পাবো নিশ্চয়।

 

প্রকাশ করা হয়েছে: আগামীর স্বপ্ন  বিভাগে ।

 

  • ৪০ টি মন্তব্য
  • ৩৬০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে অক্টোবর, ২০০৬ রাত ৩:৪৭
comment by: সুমন বলেছেন: আমার ও শুভেচ্ছা রইল।
২. ২১ শে অক্টোবর, ২০০৬ রাত ৩:৪৮
comment by: অতিথি বলেছেন: শুভেচ্ছা।
৩. ২১ শে অক্টোবর, ২০০৬ রাত ৩:৪৯
comment by: অতিথি বলেছেন: বিলেটেড হ্যাপি বার্থডে হাসান মোরশেদ!
৪. ২১ শে অক্টোবর, ২০০৬ ভোর ৪:০৭
comment by: অরূপ বলেছেন: শুভ জন্মদিন মোরশেদ ভাই!
৫. ২১ শে অক্টোবর, ২০০৬ ভোর ৪:১৯
comment by: অতিথি বলেছেন: সর্বনাশ, ঝরা তো দেখি রীতিমত মার খাবার ব্যবস্থা করে ফেলছে ।
'সতানুসন্ধানী, অন্তর্মুখী'-- মাবুদ আমি যাই কই? ঝরা ভাইডি আমি কি ক্ষতি করছি তোমার কও, এই ভাবে ইজ্জত মারে কারো?

আর ও টা লেট না , হয়ে গেছে এডভান্স ।
আমার লেংটো ডেট টা 03/03 ।
1976-2006 । 30 তো শেষ , ভাবলাম বানাইয়া ফেলি একত্রিশ :)

সুমন , মাহবুব, ত্রিভূজ, অরূপ--- এডভান্স উইশ নিয়ে নিলাম । জমা থাকুক । কৃতজ্ঞতা ।

ঝরা, ব্লগ টাইটেলের লাইন গুলো সূনীলের না? শেষে লাইনটা আমি ব্লগ টাইটেল হিসেবে রেখেছিলাম বেশ দিন ।
যান আপনারে মাফ করা গেলো এই লাইন গুলোর জন্য :)
৬. ২১ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:২৩
comment by: অতিথি বলেছেন: শুভ জন্মদিন ভাই
৭. ২১ শে অক্টোবর, ২০০৬ সকাল ৭:৩৭
comment by: অতিথি বলেছেন: এইখানে দেখি গ্যাঞ্জাম লাগসে.মোরশেদ ভাই এখন একবার খাওয়া দাওয়া হয়ে যাক,পরে নাহয় আবার.....

আর মানুষের জন্মদিন কি একটা হয় নাকি...আমাদের মেডাম এর জানি কয়টা??
৮. ২১ শে অক্টোবর, ২০০৬ সকাল ৭:৫৬
comment by: পথিক!!!!!!! বলেছেন: শুভেচ্ছা অজানা দিনের
৯. ২১ শে অক্টোবর, ২০০৬ সকাল ৮:১৭
comment by: আপন তারিক বলেছেন: এই সুযোগে বলে নেই -মোরশেদ ভাই আপনি আমার প্রিয় ব্ল্লগারদের একজন। আপনার সুস্থ জীবন কামনা করছি। ভাল থাকবেন।
জন্মদিনের শুভেচ্ছা...
১০. ২১ শে অক্টোবর, ২০০৬ সকাল ৯:১৬
comment by: অতিথি বলেছেন: মীসিং হইলে মোর্শেদ দাদার খবরই আছিলো! আমার লগে তাফালিং?
১১. ২১ শে অক্টোবর, ২০০৬ সকাল ৯:২৫
comment by: অতিথি বলেছেন: শুভেচ্ছা
১২. ২১ শে অক্টোবর, ২০০৬ দুপুর ১২:২২
comment by: অতিথি বলেছেন: মোরশেদ ভাই

আপনি তো দেখি গেনজাম লাগাইয়া দিতাছেন....

যাক ..তবুও জন্মদিনের শুভেচ্ছা...
১৩. ২১ শে অক্টোবর, ২০০৬ রাত ৯:৩১
comment by: অতিথি বলেছেন: হাসান মোরশেদ, ঝরাতো আসলেই মার খাবার ব্যবস্থা করে ফেলেছে দেখি। আসল কথাডা আমি কই তাহলে। আপনি মিথ্যানুসন্ধিতসু, বহির্মুখী.. এইবার খুশি তো? :)
শুভ জন্মদিন (এডভান্স)।

ঝরা, একটা কাজের কাজ করছেন অন্তত। ভুল দিনে পোস্ট দিলেও আসল দিনটা তো বেরোলো। আর পোস্টের কবিতাটা অসাধারণ!!
১৪. ২১ শে অক্টোবর, ২০০৬ রাত ১০:৫৪
comment by: অতিথি বলেছেন: HAPPY BIRTHDAY
১৫. ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ১:১৭
comment by: অতিথি বলেছেন: সবিনয় কৃতজ্ঞতা সবার প্রতি ।
ভীষন মূল্যবান এই শুভেচ্ছা গুলো খুব যত্ন করে রেখে দিলাম ।
আবার ঘ্রান নেবো 4 মাস 11 দিন পর । মার্চের তিন ।
আবারো কৃতজ্ঞতা প্রিয় ঝরাপাতা এবং বাকী সকল স হ ব্লগারের প্রতি ।
জীবন আসলেই মুচকি হেসে উঠে কখনো কখনো ...
১৬. ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ১:৫৬
comment by: অতিথি বলেছেন: মার্চের তিন,
আইজকা অক্টোবরের 22
পাঠাইলাম সুপার অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা।
ঠেইলা সেই শুভেচ্ছা পৌছাক আগামী বছর 3রা মার্চে।
১৭. ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ২:০০
comment by: অতিথি বলেছেন: সাদিক ,
শুধু শুভেচ্ছায় হবেনা হে ।
ও ই যে আপনার নিউমারোলজিকেল এনালাইসিস -- ওটা ও চাই :)

ভাগ্যহীন সম্রাট হুমায়ুন আর চির অভিযুক্ত শেখ মুজিবের রাশি নিয়ে এই অভাজনের কপালে যে কি আছে?
১৮. ২২ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:০০
comment by: অতিথি বলেছেন: পেজগিতে পইড়া গেলাম। জন্মদিনটা কবে? 3রা মার্চ 1976? অরিজিনাল, না অফিশিয়াল?

যাউকগা, আগাম শুভেচ্ছা জানাই সামনের বছরের জন্য, আর লেট শুভেচ্ছা গত বছরের।
১৯. ২২ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:১৫
comment by: অতিথি বলেছেন: শুভ জন্মদিন!
২০. ২২ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:২৭
comment by: অতিথি বলেছেন: বিলেটেড শুভ জন্মদিন !!!
২১. ২২ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:৪২
comment by: অনিক বলেছেন: হাসান মোরশেদ ঃ
জন্মঃ 03.03.1976
জন্ম সংখ্যাঃ 3
শুভ সংখ্যাঃ 2, 3, 5, 7
মিশ্রফলদায়ক সংখ্যাঃ 1, 4
অশুভ সংখ্যাঃ 8
রাশিঃ মিথুন
স্বভাবঃ চঞ্চল ও অস্থির
সিদ্ধান্তগ্রহণে অপটু
সহজেই অন্যের দ্্বারা প্রভাবিত
অত্যন্ত বুদ্ধিমান ও স্বাধীনচেতা
নেতৃত্ব পেতে আগ্রহী
খুব মেধাবী হওয়া সত্ত্বেও আশানুরূপ ফল পেতে ব্যর্থহয়
(ভূয়া তথ্য ভেবেই মিলিয়ে দেখতে পারেন।
২২. ২২ শে অক্টোবর, ২০০৬ ভোর ৬:৪৮
comment by: অতিথি বলেছেন: অত্যন্ত বুদ্ধিমান ও স্বাধীনচেতা যদি হয় তার স্বাধীনচেতনার সুদিকটা ব্যবহৃত হবে অত্যন্ত বুদ্ধিমত্তার জন্য, তবে সে কিভাবে সিদ্ধান্তগ্রহণে অপটু হবে! বিষয়টা কন্ট্রাডিকটরী।

চঞ্চল ও অস্থির এদুটো বিশেষণ একই চরিত্র প্রকাশ করে মানুষের। যা বুদ্ধিমত্তার সাথে কন্ট্রাডিকটরী।

কিছু ভাল ও খারাপ মিলে এমন ভজঘট বিশ্লেষণ যে অনলী দ্যা ফুল উইল ইট দিস। (অনলী ভার্চুয়াল দৃষ্টিকোন দিয়ে লেখা)
২৩. ২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ৭:১০
comment by: অনিক বলেছেন: কৌশিক,
অনেক বুদ্ধিমান ও মেধাবী ছাত্র হলে এবং অনেক আঁতেল আমলা তাস বা জুয়া খেলে। তাদের এই জুয়া খেলার সিদ্ধান্তটা কী ঠিক? এটাকে অপটু না বলে কী তাদের পারদর্শিতা বোঝাবো?

বুদ্ধিমান বা চৌকশরাই সাধারণতঃ চঞ্চল ও দুষ্ট প্রকৃতির হয়। যেমন দেশী ও ব্রয়লার মোরগ মুরগীর তফাৎ।

এখন বলুন কন্ট্রাডিক্ট কোথায় করলো? আমার লেখায় না আপনার বোঝায়?
২৪. ২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ৭:১৯
comment by: অনিক বলেছেন: তবে হ্যাঁ সবকিছু বেদ বাক্য নয়। নিজের ইচ্ছা নিজের কাছে। মানা না মানা বিশ্বাস করা না করা সম্পূর্ণ নিজস্ব দৃষ্টিভঙ্গির ব্যাপার। আর রাশিগত বিশ্লেষণ কোন বৈজ্ঞানিক সূত্র নয়। কোন নির্দ্দিষ্ট নিয়মরীতি মেনে চলে না। পৃথিবীর 600 কোটি মানু 600 রকমের। রাশি কিন্তু 12টা। তবুও কত বিস্তর ব্যবধান মানুষের চরিত্রে চিন্তায় চেতনায় ভাবনায় উপলব্ধিতে। মানুষের ভাবনার বিশালতাকে সীমায়িত করা যায় না।
২৫. ২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ৭:৪৫
comment by: অতিথি বলেছেন: তাস বা জুয়া খেলা কে অপটু বলা যায় কি! সেটাতেই তো বুদ্ধির ব্যবহার হচ্ছে। এটার অপটুতা আপনি দেখছেন অনৈচিত্যের অর্থে যেটা সামাজিক দৃষ্টিকোন।

আসলে বুদ্ধিমত্তা একটা আলাদা সত্তা। যেমন আলাদা অস্থির ও চঞ্চলতা। আপনি একজনকে বলতে পারেন বুদ্ধিমান কিন্তু চঞ্চল। বলতেই পারেন। কন্ট্রাডিকটরী হচ্ছে এই যে তার অস্থিরতা ও চঞ্চলতাকেই স্বাধীনতচেতা বলছেন না তো! সেখানে একই জিনিস একবার পজিটিভ অন্যবার নেগেটিভ হয়ে যাচ্ছে।

মানুষকে প্রকাশের বা বর্ননা করার যত ভাষা, শব্দ বা বিশেষণ আছে তা প্রতিটি মানুষের মধ্যে আছে। আপনি যে বিশষণগুলো তার বিষয়ে বলেননি আমি নিশ্চত তেমন একটা বিষয় বলে যদি তার সাথে ক্রস চেক করেন তবে সে বলবে - হ্যা এটাও আমার মধ্যে বিদ্যমান।


আপনার দ্বিতীয় মন্তব্যটা আপনর প্রথম ব্যাখ্যার বিপক্ষ যুক্তি। (অনেকদিন পর বিতর্ক বিতর্ক মজা পাচ্ছি)
২৬. ২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ৭:৪৬
comment by: অতিথি বলেছেন: অনেক আ-কার, ই-কার বাদ গেছে। বসাইয়া পড়বেন আশা করি।
২৭. ২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ৮:২৬
comment by: অনিক বলেছেন: হুমম। মানছি। তবুও প্রাকৃতিক সব সূত্রের মতো মানব মন ও চরিত্রের কোন নির্দ্দিষ্ট সূত্র নেই, থাকার কথাও না। থাকলে তবে সেটা মানুষ না হয়ে রোবট হয়ে যাবে।

আসলে মানব সত্ত্বা নিয়ে শেষ বা আলটিমেট বলে কিছু নেই। এখন মন ভালতো একটু পরেই খারাপ। যাকে খুব ভালবাসি তাকেই অঅবার প্রচন্ড ঘৃণা করতে পারি। যার প্রতি বিশ্বাস আনি তার প্রতিই অপবাদের বেঝা চাপিয়ে দিতে পারি।

মানুষ বলেই আমরা একটা কাজ শেষ করার পর মনে হয় এইভাবে না এই ভাবে করলে আরও ভাল হতো। অতি বুদ্ধিমান মানুষও অনেক সময় এমন বোকা হয়ে যায় সময়ে যে সে তার নিজের চুল ছিঁড়তে চায়। আবার অনেকে খুব বেশী স্বাধীনচেতা হতে যেয়ে খেই হারিয়ে বিপথগামী হয়ে যায়। আর সেই কারণেই আমরা মানুষ জীবশ্রেষ্ঠ, হয়েও বিচিত্র খেয়ালখুশীর ধারক বাহক। মোষ্ট আনপ্রেডিক্ট্যাবল ক্রিয়েচার ইন দ্যা প্ল্যানেট আর্থ। আবারও বলছি একমাত্র মানুষের ভাবনা ও ইচ্ছার শেষ বলে কিছু নেই। একমাত্র মানুষের মধ্যেই সাধু শয়তানের সহবাস, কোন মানুষকেই একবাক্যে বলে বোঝানো যাবে না সে কেমন। পাগলা হাতির চরিত্র বোঝা যায়, পাগলের চরিত্র বোঝাবেন কী করে? পাগল চেনাতে গেলে যে নিজেকেই পাগল সাজতে হয়। কিন্তু তার পরেও যাকে বোঝাবেন সে কী বুঝবে আসল পাগল কে?
২৮. ২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ৮:৫১
comment by: অতিথি বলেছেন: এজন্য মনে হয় মানুষকে দেখে কিছু প্রেডিক্ট করা গেলেও যেতে পারে, কিন্তু সে যদি আমার মত হয় তাহলে দেখেও কিছু বুঝবেন না - কারণ আমি নির্ধারণ করে দেব আপনি আমাকে নিয়ে কি ভাববেন।
২৯. ২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ৮:৫৩
comment by: অনিক বলেছেন: বুদ্ধি কী? মানুষের কাজের ও চিন্তার বহিঃপ্রকাশ। অথচ আপনার কাজ আমার ভাল না লাগলে আপনার বুদ্ধি কী খাটো হয়ে যাবে। বুদ্ধিও রিজিড কিছু নয়। কেউ তার বুদ্ধিতে আত্মহত্যা করতে চাইলে আপনি আপনার বুদ্ধিতে তাকে বাঁচার পথ বাতলে দিতে পারেন কিন্থু সে কী মানবে আপনি তার চেয়ে বেশী বিচক্ষণ, বুদ্ধিমান। গাছ থেকে আপেল পরা নিউটনের আগে অনেক বুদ্ধিমান ব্যক্তি দেখেছেন। কিন্তু সূত্রটা আবিষ্কার করলেন নিউটন। একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে যে প্রথম হয় সেই কী বেশী বুদ্ধিমান? সে যে কাজটি করবে সেটাই কী অন্যের জন্য মডেল? আসলে তা নয়। জীবন, প্রয়োজন, ঘটনা, প্রেক্ষিত, দায়বদ্ধতা এবং সর্বপোরি তার নিজের বিবেক ও বুদ্ধির উপর নির্ভর করে যে কাজটি করে সেটা তার জন্য আদর্শ বা জরুরী কাজ বলে বিবেচিত হলেও অন্যের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নাও হতে পারে। আমি আর আপনি চিন্তা ও মননে এক হলেও পারিবারিক গ্রহনযোগ্যতা ও সাফল্য কী একইরকম হবে? আমার চাওয়া পাওয়া আর আপনার চাওয়া পাওয়া কী এক হবে?
পরিবারের জমজ সন্তান একই দিনে জন্ম ও রাশি এক হলেও তাদের মন মানসিকতার অনেক বৈপরিত্য খুঁজে পাই আমরা। কারণ মানুষের মন ও মনন অন্য ধাঁচে গড়া। বুদ্ধির আধার যে মগজ তার কোষ ও গড়ণ ভিন্ন হতে পারে। জন্মগত ও অবশ্যম্ভাবীভাবে প্রতিটি মানুষ একক ও অনন্য সত্ত্বার অধিকারী। কারও সাথে কারও যেমন রয়েছে মিল তেমনি রয়েছে প্রচন্ড অমিল।
৩০. ২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ৯:০৩
comment by: অনিক বলেছেন: ধুরররররররর!!!!!!!!!!
এক পৃষ্ঠার একটা মন্তব্য লিখলাম সেভ না করে পোষ্ট করতে যেয়ে একেবারে উধাও। কি জ্বালা!! আর ধৈর্য নাই লেখার।
৩১. ২২ শে অক্টোবর, ২০০৬ সকাল ৯:১০
comment by: অতিথি বলেছেন: খুব ভাল হইছে! আমি একা কেন ভূগবো! এ জ্বালা ছড়িয়ে দিলাম সব খানে, সব খানে.......................
৩২. ২২ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৩:২৫
comment by: অতিথি বলেছেন: সর্বনাশ!
আলোচনা দেখি অনেক এগিয়ে গেছে...

ভাই অনিক
কৃতজ্ঞতা , সময় নিয়ে বিশ্লেষনের জন্য ।
ভবিষ্যৎ গননা টাইপের ব্যপার নিয়ে আমার কোনো আগ্রহ নেই । তবে ছোটবেলায় বাসায় দেখতাম বিচিত্রার নিউ ইয়ার সংখ্যাটা আসতো । রাশি অনুযায়ী মানুষের কেরেক্টার এনালাইসিস । পড়তাম । মজা পেতাম । গভীর বিশ্বাস নিয়ে ভাবতাম আহা যা লিখেছে মিলে যাচ্ছে দেখি... আমি তো এরকমই ... :)
তার পর বড় হতে হতে দেখলাম মানুষ কিভাবে কতো কারনে বদলে যায়, বদলাতে হয় ।

বাই দ্যা ওয়ে আমি তো শুনেছিলাম জন্ম তারিখ অনুযায়ী আমার রাশি মীন ।
আপনি জানালেন মিথুন । কোনটা ঠিক?
নাকি দুটোই :)
৩৩. ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:২৭
comment by: ঝরা পাতা বলেছেন: মোরশেদ ভাই,
লাইনগুলি সুনীলের। আপনিও 03-03। এ তো ভোলা কখনোই সম্ভব নয়। স্পেশাল ডে ওটা।
৩৪. ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:৩০
comment by: ধূপছায়া বলেছেন: জন্মদিনের তারিখ জানাইলে এইখানে কি জ্যোতিষীদের দ্্বারা গণনার ব্যবস্থাও রহিয়াছে?
৩৫. ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:৩৬
comment by: অতিথি বলেছেন: 03-03 এর আসল কাহিনীটা কী ফলেন লীভস?
৩৬. ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:৪২
comment by: ঝরা পাতা বলেছেন: তিন- তিন
বিশেষ দিন।
তা ধিন ধিন
সারাদিন।
ডেডিকেটেড টু চিপকু . . . . . . .
৩৭. ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ৮:৪৩
comment by: অতিথি বলেছেন: হেইডা আবার কেডা?
৩৮. ২২ শে অক্টোবর, ২০০৬ রাত ৯:২৬
comment by: অনিক বলেছেন: হাসান মোরশেদ,
আপনি ঠিক ধরেছেন। আমারই ভুল হয়েছে। আমি ভীষণ লজ্জিত। আপনি মীন রাশির জাতক। আমি 3রা মার্চের পরিবর্তে 3রা জুন ভেবেছি। অত্যন্ত দুঃখিত অনিচ্ছাকৃত এই ভুলের জন্য।
৩৯. ২৭ শে অক্টোবর, ২০০৬ রাত ২:০৬
comment by: অতিথি বলেছেন: আরে অনিক তো দেখি সিরিয়াস জ্যোতিস্ক :)
মীন হলে ই কি আর মিথুন হলেই বা কি? মানুষ তও সেই এক আমিই !

আচ্ছা অনিক এবার কি আমার এনালাইসিস বদলে যাবে ভাই? আপনার 'মিথুন' ভেবে এনালাইসিসে ও তো বেশ কিছু ভালো ব্যপার ছিলো :)
৪০. ০৩ রা মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৮
comment by: অতিথি বলেছেন: অপার কৃতজ্ঞতা আজ , প্রিয় ঝরা ।

 

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৫৮৪