আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

[is=green] wc

১০ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:৫৫

শেয়ার করুন:                   Facebook

এখন আর অনেক কিছুই খুঁজে পাই না। হাওয়ার শুদ্ধতা কেড়ে নিয়েছে ডিজেলের পোড়া গন্ধ। পিচঢালা রাস্তার কলঙ্করেখা প্রলম্বিত হতে হতে ক্রমাগত ঢেকে দিয়ে যাচ্ছে সবুজের গালিচা। উষ্ণতার বলি হচ্ছে প্রতিনিয়ত ভোরের শিশির ঝলমল দিন। স্কাইস্ক্র্যাপারের ভিড়ে চুরি হয়ে গেছে বিকেলের সোনা রোদ। যদি চলি্ল্লশ বছর পরে কোন মা আর ছেলেকে না শোনায় 'আয় আয় চাঁদ মামা' আবাক হওয়ার কিছু থাকবে না। এখন সময় জেমস্ বন্ডের। মোটা মোটা বইয়ের বিদ্যার চাপে পিষ্ট কচি প্রাণ, পলাতক শৈশব। বেড়ে উঠছে অগণিত গ্রন্থকীট।

নিয়নের হলুদ সাম্রাজ্য আজ সোড়িয়ামের দখলে। বদলে গেছে নদী - বদলে গেছে নারী। ভরা যৌবনের উন্মাতাল তালে সে আর উছলায় না। তাই বেহুলার ভেলা আর ভাসে না বাংলার জলে। প্রযুক্তির ঘুপচি ঘরে ভরে গেছে শহরের অলি-গলি। সাইবার সেক্ম শেষে প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফেরে মেয়ে। প্ল্লে-বয় জুড়ে পামেলা এন্ডারসন - হাত বদল হয় একের পর এক উঠতি কিশোরের।

কঠিন নিদাঘকাল, বৃষ্টি নামে না, তুমুল কালো মেঘগুলিও হারিয়ে গেছে। পরাণকথা'র আসর ভেজানো বর্ষণ কি ফিরে পাবো আবার? আকাশের রঙ ফিকে হয়ে যাচ্ছে ক্রমশ: সভ্যতার পদযাত্রায়। সব বদলে গেছে, তুমুল বদলে গেছে ভিতর বাহির, বদলে গেছি আমি, বদলে গেছো তুমিও।

তবুও সেই নদীটা। হ্যাঁ প্রিয়তমা, নামহীন সেই নদীটা। আমার বুকে সঙ্গোপনে যার উতর-চাপন সারাটাক্ষণ, সে এখনো দারুন জলবতী। তার বুকে সারি সারি পালতোলা নৌকা, লাল-নীল-সাদা-লাল। দাঁড়ের টানে হাওয়ায় হাওয়ায় এখনো শুনতে পাই মাটির খাতায় লেখা গান।

মাঝি আমারে লইয়া চল, নিঝুম রাতে লইয়া চল,
শীতল মাসে চখার দেশে দূর-বহুদূর-বহুদূর।
মাঝি কেন গুন বাঁধিস নে, গান কেন আজ ধরিস নে
যাবো আমি চখার দেশে দূর-বহুদূর-বহুদূর।


প্রিয়তমা, তুমি আমার নদীর কাছে যাবে ?

 

প্রকাশ করা হয়েছে: প্রিয়তমাসু. . .  বিভাগে ।

 

  • ১০ টি মন্তব্য
  • ২৬৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই নভেম্বর, ২০০৬ রাত ৮:১২
comment by: অতিথি বলেছেন: কঠিন নিদাঘকাল,বৃষ্টি নামেনা,তুমুল কালো মেঘ গুলিও হারিয়ে গেছে.....

দোস্ত,
অনেক কিছুর মতই হারিয়ে যাচ্ছে ভাল ব্লগার রা,ভাল লিখা গুলো.....আর তার জাইগা দখল করে নিচ্ছে সব.....

মাঝি আমারে লইয়া চল...
.........দূর-বহুদূর-বহুদূর

খুব ভাল লাগল.কত দিন এমন লিখা পড়তে পাই না.
২. ১০ ই নভেম্বর, ২০০৬ রাত ৮:১৪
comment by: ঝরা পাতা বলেছেন: দোস্ত,
হারিয়ে যাওয়াটাই জীবনের একটা অংশ। যদিও কষ্টের তবুও মেনে নিতে হয়। সময় তো বদলাবেই।
৩. ১০ ই নভেম্বর, ২০০৬ রাত ৮:৪৫
comment by: অতিথি বলেছেন: প্রচন্ড নস্টালজিক আপনি, সুইডেনের মত দেশে থেকে এত কস্টের কথা কি ভাবে জমিয়ে রাখেন।
৪. ১০ ই নভেম্বর, ২০০৬ রাত ৯:৪০
comment by: অতিথি বলেছেন: হ, দ্যাশে থাইকাও বুঝি আমগোর অনেকেই এইগুলান বুঝে না। কিন্তু কিস্যু করনের নাই! হাহ্
৫. ১০ ই নভেম্বর, ২০০৬ রাত ১০:৪৯
comment by: অতিথি বলেছেন: "সভ্যতার চিমনীর কালো ধোঁয়া আমাদের শরতের আকাশটুকু কেড়ে নেবে"-

আমার ইচ্ছে হয় চিৎকার দিয়ে বলি, "ফিরিয়ে দাও অরণ্য, লও এ নগর"। পকেট ভর্তি ইউরোর বদলে আমাকে সেই শিশিরভেজা দূর্বা ঘাশের ভোরটা এনে দাও...।
৬. ১১ ই নভেম্বর, ২০০৬ রাত ১:০৫
comment by: অতিথি বলেছেন: ব্যক্তিগত নির্জনতা কি করে ধারন করে একটা পুরো সময়কে---- এই লেখাটা তাই প্রমান করে ।

অভিনন্দন ঝরা । ভীষন ভালো লাগলো ।
৭. ১১ ই নভেম্বর, ২০০৬ সকাল ১১:১৬
comment by: অতিথি বলেছেন:
অসাধারণ একটি লেখা। এ লেখার প্রশংসা করার ভাষা আমার জানা নেই ....।

এমন লেখায় বৃষ্টি নামে , রুক্ষ খরার মাঝে,
এমন লেখায় স্বপ্নগুলো - নতুন করে বাঁচে ।.....
৮. ১১ ই নভেম্বর, ২০০৬ দুপুর ১:২৬
comment by: ঝরা পাতা বলেছেন: কেক বাংলাদেশ,
সুইডেনে থাকি বা যেখানে সবসময় হৃদয়ে লালন করি বাংলাদেশ। তাই সেখানের প্রতিটি ধূলিকণা সোনার চেয়েও দামী।

শাহেনশাহ,
উপলব্ধিটাই মুখ্য। স্থান, কাল, পাত্র কোন ইসু্য নয়।

গোধু বস,
এসো করো স্নান নব ধারাজলে বলবে কে আর?
শহরে বৃষ্টি জল কাদা মাখা নোংরা দেদার।

গুরু,
আপনার আপনার মন্তব্যের কোন উত্তর জানা নেই। আপনি হলেন মাইন্ড রিডার।

অন্য আকাশ,
বেশ তো কবিতার মাঝে আবার জীবন্ত করে দিলেন স্বপ্নগুলোকে।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৯. ১১ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৫:৪৯
comment by: অতিথি বলেছেন: আমার হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘ
তোর হারিয়ে যাওয়া কাশের বনে
আমার পাট হয়েছে চুলের সিথী আর সাজ
তোর ঝাট পড়েনি দুদিন ঘরের কোণে...
আমার হারিয়ে যাওয়া...

খুবই আবেগময়ী লেখা...
কবে যে কাটবে এই কালো...
১০. ১২ ই নভেম্বর, ২০০৬ রাত ২:২৪
comment by: ঝরা পাতা বলেছেন: অর্ণবের গানটা খুব প্রিয়। শিরোনামটিও মূলত সেখান থেকেই নেয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৫৬৫