যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

[is=jvj] ky
০১ লা জানুয়ারি, ২০০৭ রাত ১২:৩১
[গাঢ়]
শুদ্ধ করো জীবন আমার
............................................মহাদেব সাহা
[/গাঢ়]
[রং=লাল]
তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি প্রতিটি ভোরের মতো
আবার নতুন হয়ে উঠি, হই সূর্যোদয়
আমার জীবন তুমি পরিশুদ্ধ করো, আমি প্রস্ফুটিত হই
আমি বহুদিন ঝরা ব্যথিত বকুল অন্ধকারে, আমি বহুদিন বিষণ্ন বিধুর;
একবার আমার মাথায় হাত রাখো, সুপ্রসন্ন হও
এই দগ্ধ বুকে করো শ্রাবণের অঝোর বর্ষণ
আমি শ্যামল সবুজ বৃক্ষ হয়ে উঠি।
তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হই সূর্যোদয়,
আমি হই উদিত আকাশ
আমি হয়ে উঠি প্রতিটি শিশুর হাতে প্রথম বানান-শেখা বই,
হয়ে উঠি ভোরবেলাকার পাখিদের গান;
আমার জীবন তুমি শুদ্ধ করো, আমি হই নতুন সবুজ কোন দ্্বীপ,
আমি হই বাল্যকাল, আমি হই বরষার নব জলধারা
আমি বহুদিন ব্যথিত বিষাদ, আমি বহুদিন একা ঝাউবন।
তুমি শুদ্ধ করো আমার জীবন, আমি হয়ে উঠি সদ্যফোটা ফুল
আমি হয়ে উঠি সকালের ঘুমভাঙা চোখ।
[/রং]
-----সবাইকে ঈদ ও নতুন বছরের শুভেচ্ছা-----
প্রকাশ করা হয়েছে: আগামীর স্বপ্ন বিভাগে ।
অঃরঃপিঃ বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবিদের একজনকে নিয়ে আসায়। শুভেচ্ছা ফুলেল একটা বছরের
ঝরা পাতা বলেছেন:
ধন্যবাদ পিয়াল ভাই।
একশ এক বলেছেন:
ইঁদ মোবারক দেশ বিদেশের সকল বাঙালী ভাই বোন দের প্রতি রহিল হ্যাপি নিও ইয়ার 2007 ।
অতিথি বলেছেন:
দোস্ত---তুমি হয়ে উঠ সকলের।
ঝরা পাতা বলেছেন:
একশ এক,আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
জলিল ভাই,
ধন্যবাদ।
অন্য আকাশ,
ভালো লাগায় ভরে থাক অনাগত সময়।
দোস্ত,
সে কাজ খুব কঠিন। তবুও চেষ্টা করা যায়।
অতিথি বলেছেন:
11তারিখ হইতে আর কত দিন???
অতিথি বলেছেন:
অ্যাদ্দিন কই গেছিলা?
ঝরা পাতা বলেছেন:
পরীক্ষা আছিলো। আইজ থেকা আবার স্টার্ট করতাছি।
অতিথি বলেছেন:
এবার মনে হচ্ছে নতুন লেখা পাবো!
ঝরা পাতা বলেছেন:
ধন্যবাদ আপনাদের। হুম শিগগিরই।
দুররা বলেছেন:
কবিতাটাতো হেভি।
রাগ ইমন বলেছেন:
১৫ দিন অনুপস্থিত থাকার জরিমানা চাই!

















