আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

[is=green] wc

১৯ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:৪৪

শেয়ার করুন:                   Facebook



: হ্যালো
:- কেমন আছো?
: টানা সাত দিন কোন খবর নেই। এখন ফোন করে বাবু জিজ্ঞেস করছেন, কেমন আছেন! একটা ম্যাসেজ পর্যন্ত না!
:- খুব বিজি ছিলাম। ম্যাসেজ লেখারও সময় পাইনি।
: ওসব মিছে অজুহাত। সময় কারো থাকে না, সময় করে নিতে হয়।
:- ঠিক আছে, তাই সই। এবার শাস্তি দিয়ে হলেও শোধ নাও।
: হুমমমম। শাস্তি হলো তাড়াতাড়ি দেশে ফিরতে হবে।
:- তাই? ঠিক আছে তাড়াতাড়িই ফিরবো।
: সেই তাড়াতাড়িটা কবে?
:- ধুর ছাই! আমি নিজেও কি জানি। ইচ্ছে তো হয় এখনি চলে আসি।
: একদম হেয়াঁলি করবে না। সিরিয়াসলি বলো।
:- ধরো আগামী জুন বা জুলাইয়ে।
: সত্যি তো! আবার পেছোবে না তো!
:- সত্যি কিনা জানি না। চেষ্টা করবো। তবুও কিছু নিশ্চিত করে বলা যায় না।
: (নীরবতা অনেকক্ষণ) . . . . .
:- (আমিও চুপচাপ, বলার কিছুই নেই) . . . .

. - . - . - . - . - .

: শোনো, তোমার জন্য একটা গিফট কিনেছি।
:- কি কিনলে?
: তোমার ফেভারিট জিনিস। নতুন ব্র্যান্ডের একটা ঘড়ি।
:- হুম, কিন্তু দিবে কিভাবে?
: তুমি দেশে ফিরলে দেবো।
:- আচ্ছা। (নিশ্চুপ কিছু সময় . . .) কত দাম দিয়ে কিনেছো?
: বারোশ টাকা।
:_ হুম। (একটু পরে), আচ্ছা ঘড়িটা তো তুমি আমার জন্য কিনেছো তাই না?
: হ্যাঁ।
:- ধরো ঘড়িটা তুমি আমাকে দিয়ে দিয়েছো। এখন এটা আমার।
: ধরলাম তোমার।
:- আমার জিনিস আমি যা ইচ্ছে তা করতে পারি, তাই না?
: হ্যাঁ পারো। যেহেতু সমপ্রদান কারক।
:- তাহলে তোমাকে বলি, আমি কি করতে চাচ্ছি।
: বলো।
:- ঘড়িটা কি ফেরত দেয়া যাবে?
: হ্যাঁ যাবে। পরিচিত দোকান, সবসময়ই তো ওখান থেকে কেনাকাটা করি। কিন্ত কেনো?
:- তুমি কালকে ঘড়িটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে আসবে। এই টাকাটা তুমি প্রথম আলোর শীতবস্ত্র তহবিলে দান করে দেবে। আমি প্রতিদিন যখন ঘুমোতে যায়, তুলতুলে কম্বলটা গায়ে জড়ায় তখন পত্রিকার সেই অসহায় মুখগুলোর কথা মনে পড়ে। আমি শান্তিতে ঘুমোতে পারি না। মনে হয়, সেই মুখটা আমি হতে পারতাম, আমার খুব ঘনিষ্ট কেউ হতে পারতো, তুমি হতে পারতে। অন্তত একটা রাত আমি তৃপ্তি নিয়ে ঘুমোতে চাই। কি দেবে তো?
: হুম। কালই আমি তোমার ইচ্ছে পূরণ করবো।
:- অসংখ্য ধন্যবাদ।
: উহুঁ- কোন ধন্যবাদ নয়। (আরো কিছুক্ষণ কেটে যায়) একটা কথা শোনো
:- হ্যাঁ বলো।
: আই লাভ ইউ।
:- মি টু।
(আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে )
. . . . . . . . . . . . . . .


 

প্রকাশ করা হয়েছে: আগামীর স্বপ্ন  বিভাগে ।

 

  • ১৬ টি মন্তব্য
  • ২১২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:০৩
comment by: অতিথি বলেছেন: কঠিন রোমান্টিক.....:)
২. ২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:০৯
comment by: অতিথি বলেছেন: শেষের লাইনটা ছাড়া বাকিসব ই তো ঠিক ছিলো। দলেনতো পঁ্যাচটা লাগাইয়া।
৩. ২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:১২
comment by: ঝরা পাতা বলেছেন: হা হা হা!! কিন্তু শেষের লাইনটা যে সবচেয়ে বড় সত্যি গোধু বস।

ত্রিভুজ,
লাজুক হাসি !!!!!
৪. ২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:৩৬
comment by: অতিথি বলেছেন: (ক্লোজআপহাসি) @ ঝরা পাতা
৫. ২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ১:২২
comment by: অতিথি বলেছেন: সুন্দর...
খুবই সুন্দর...
আজকে একজনের কাছে পুরা প্লুটো গ্রহটা পেলাম (পৃথিবীটা দেয় নি, এটাই একটু দু:খ), তাই সব কিছুই সুন্দর লাগছে... সুন্দরকে বেশি বেশি সুন্দর লাগছে :)
৬. ২০ শে জানুয়ারি, ২০০৭ রাত ৩:০৬
comment by: অতিথি বলেছেন: আরেকটু কাব্যিক হোক....তাহলে দারুন কথোপকথন হবে
৭. ২০ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৬:২৯
comment by: অতিথি বলেছেন: চমৎকার হলো।
৮. ২০ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১:২৬
comment by: ঝরা পাতা বলেছেন: আস্ত,
পৃথিবী ছাড়া কেমনে কি?

স্বরহীন আপু,
এর কোনকিছুতেই কাব্যিপনা নেই। খুব সাধারণ, তাই বেশি অসাধারণত্বের ছোঁয়া পাই।

ধন্যবাদ ফজল ভাই।
৯. ২০ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০১
comment by: অতিথি বলেছেন:
১০. ২২ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৬
comment by: ঝরা পাতা বলেছেন: অ্যাঁ?
১১. ২২ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৪
comment by: অতিথি বলেছেন: অদ্ভুত সুন্দর!
১২. ২২ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৫
comment by: নজমুল আলবাব বলেছেন: কবিতা, কাব্যিক
১৩. ২২ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৮
comment by: অতিথি বলেছেন: ভালো লাগলো।আপনার লেখার বিষয়বস্তু সবসময়ইtouching
১৪. ২২ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১০:০৩
comment by: অতিথি বলেছেন: হুনেন মিয়া, বছর খানেক আগে নামিদামী একটা পশ্চিমা মিডিয়া একটা জরিপে প্রকাশ করছিলো শতাব্দির সবচাইতে ডাহা মিথ্যা কথা হৈলো, "আমি তোমাকে আমার প্রাণের চাইতে বেশী ভালোবাসি"।

আপনের লাস্ট লাইনটাও সেইরকম! তয় উদাহরণ না হৈলেও এক্সেপশন তো আছেই সবজায়গায়। কিপিটাপ...
১৫. ২৪ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২৫
comment by: অতিথি বলেছেন: আপনার "হৃদয় খুঁড়ে জাগাই বেদনা বারবার" সিরিজের কি হইল?
১৬. ২৪ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৯
comment by: অতিথি বলেছেন:

 

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৫৯৩