যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

একালের রবীন্দ্র সঙ্গীত . . . . .
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:১৩
রবীন্দ্র সঙ্গীত আমার খুব পছন্দের। বিশেষ করে বাদল দিনে রবি বাবুর গানের কোন বিকল্প নেই। রিমঝিম বৃষ্টি, সিডি প্লেয়ারে "আজি ঝর ঝর বাদল মুখর দিনে", বারান্দায় বসে একটু আধটু বৃষ্টির ছাঁটে ভেজা, কেমন জানি শীতল করা অনুভব, সাথে এক মগ কফি। একেবারে অন্যরকম একটা পরিবেশ যা শুধুই একান্ত অনুভবের। কিন্তু সেই শান্ত, মধুর রবীন্দ্রসঙ্গীতেও চলছে আধুনিকীকরণ। তাই রবি বাবুর গানও হয়ে উঠেছে গতিময়। গতি ভারে যাতে দুর্গতি না হয় সেটাই প্রত্যাশা। নিচের লিংক থেকে গানটা শুনে আপনার মতামত জানান।
[link|http://www.MegaShare.com/112994| Avgv
প্রকাশ করা হয়েছে: হাল ছাড়িনি বন্ধু বিভাগে ।
ঝরা পাতা বলেছেন:
থ্যানকু বস । আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
সাবরিনা নাজমিন বলেছেন:
Indrani Sen ( ভাই মাফ করবেন বাংলায় লিখতে পারছি না) এর গান রবী. সংগীত আমার ভীষন প্রিয়।এসো নিপ-বনে ছায়া বিথী তলে..।
আপনারা জানেন কি নিপ বন মানে কি?
সাবরিনা নাজমিন বলেছেন:
হ্যা, 100% সঠিক, অনেকেই জানে না, মানে টা।
অতিথি বলেছেন:
ও আচ্ছা, আপনি জানতেন তাহলে? আমি ভেবেছিলাম আপনি জানতে চাইছেন!
ঝরা পাতা বলেছেন:
হা হা হা।
সাবরিনা নাজমিন বলেছেন:
আপনি এইবার বলেন তো, একটা লালন গীতি আছে না, বাড়ির কাছে আরশিনগর সেথায় এক পড়শি বসত করে!!!!!!!!!!আরশিনগর আর পড়শি কি?
ঝরা পাতা বলেছেন:
হাসান ভাইয়ের কি আই কিউ টেস্ট চলতাছে?আরশি মানে আয়না আর পড়শি মানে প্রতিবেশী।
ভুল হইলে ক্ষেমা দিয়েন।
সাবরিনা নাজমিন বলেছেন:
আমি কিনতু গানের অর্থের সাথে মানে চাচ্ছি!!!!!!!
অতিথি বলেছেন:
সাবরিনা,লালনের দেহতত্ব নিয়ে কথা বলতে গেলে যে, অনেক দীর্ঘ হয়ে যাবে ।
ধরে নিচ্ছি আগের টা র মতো এটা ও আপনার জানা । আপনি বলুন না ? দেখি আমার ভাবনার সাথে মিলে কিনা?
সাবরিনা নাজমিন বলেছেন:
চোখ, এবার গানের সাথে মিলিয়ে দেখতে পারেন।
সাবরিনা নাজমিন বলেছেন:
বুঝিয়ে বলেন? এর ব্যাখ্যা চাইলে আমি দিতে পারি, আর আপনার অন্য কোন ব্যাখ্যা থাকলে দিতে পারেন।
অতিথি বলেছেন:
ব্যখ্যা চাচ্ছি ।
ঝরা পাতা বলেছেন:
আমি ভালো করে গানটা শুনে আসি।
সাবরিনা নাজমিন বলেছেন:
আপনার ব্যাখ্যা বুঝতে হলে গানটা শুনতে হবে আর ব্যাখ্যাটা বুঝতে হবে।আমি মানে টা বলে দিলাম নিজেই গানটা শুনে ব্যাখ্যা করার চেষ্টা করুন, আশা করি পেয়ে যাবেন, তাছারা আমার টাইপ খুব বাজে, সময়ও কম।
যদি নাই-ই বুঝেন তবে আশা করি পরে একদিন বলব।
আল-বিদা।
অতিথি বলেছেন:
শুভ বিদায় সাবরিনা ।আমি বাউল দর্শন আর দেহতত্বের দিক থেকে গানটার অন্য ব্যখ্যা জানি । খুব জটিল কিছু নয় ।
তবে আপনি যা বললেন সেটা অভিনব
ভালো থাকুন ।
অতিথি বলেছেন:
মন্তব্য পইড়া গানটা শুনার উৎসাহ পাইতাসিনা....
অতিথি বলেছেন:
মূল সুর অক্ষুন্ন রাখা রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে। অনেক আগে মাকসুদের এক্সপেরিমেন্টাল রবীন্দ্রসঙ্গীতে অভিনবত্ব ছিল কিন্তু সাদী, বন্যা বা ইন্দ্রাণীর কণ্ঠে ... আ হা, অসাধারণ, তুলনাহীন। সেদিন একটা সিডি পেলাম অনেক আগের লাইভ একটা রবীন্দ্র জলসার, কি যে অসাধারণ ভালো লাগায় আচ্ছন্ন হলো মন!
ঝরা পাতা বলেছেন:
ধন্যবাদ সবাইকে মতামতের জন্য। সাবি্বর,
শুনে তো দেখতে হবে। তবেই না বোঝা যাবে ভালো মন্দের তফাত।
ঝরা পাতা বলেছেন:
আছি বুবু। তুমি কেমন আছো। খুব বইমেলা চষে বেড়ানো হচ্ছে, তাই না? আমরা শুধু খবর জেনেই সাধ মেটাই।
অতিথি বলেছেন:
ঝরাপাতাদিলেন টা ???সাবরিনা আর মোরশেদ ভাই যে হারে ব্যাখ্যা শুরু করেছেন এতো ব্যাখ্যার বন্যা শুরু হবে..
অতিথি বলেছেন:
সবও ঠিকাছে ফলেন লীভস, শুধু মগকফির জায়গায় মগ-চা হলে ভালো হয়! 
এই গানটা রবিবাবু শুনলে নিজের দাড়ি খুলে কৌশিকদার মাথায় লাগিয়ে দিতো নির্ঘাৎ। এ দাঁড়ি আর রবি(উল) বাবুর গালে শোভা পায় না!
ঝরা পাতা বলেছেন:
হা হা হা! আপনি যা বললেন গোধু বস। আমি লেখার সময় এটা চিন্তা করেছিলাম। কিন্তু এই কফির প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। তাই শেষ অব্দি আর পারলাম না। সালেহ ভাই,
অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখলাম। ছিলেন কই? ভালো আছেন নিশ্চয়।
অতিথি বলেছেন:
হুঁ।বইমেলা আসলেই ঘুরতেসি, আইজ ও ঘুইরা আসলাম। যেটা আবিষ্কার করলাম তা হইল, একা একা ঘুরতেও মন্দ লাগে না !
অতিথি বলেছেন:
ঝরাহুম অনেকদিন পরে...ফাপরে আছিলাম....এখন ভালো আছি..আপনি কেমন??
ধূসর ভাই
কৌশিকদারে আগে জিগাইয়েন উনি কি ঠাকুরের দাড়ি লাগাইবো কিনা?
অতিথি বলেছেন:
রবীন্দ্র সঙ্গীতের এত জঘন্য রূপ জীবনে শুনি নাই।
ঝরা পাতা বলেছেন:
কালে কালে আরো অনেক কিছুই শুনবেন @মেন্টাল।
কনফুসিয়াস বলেছেন:
শুনলাম গানটা। একদমই ভালো লাগে নি। কোথাও কোন যত্নের ছাপ নেই।ফরিদার গলায় লালন আর আনুশেহর গলায় লালন, দুইটাই আমার খুব পছন্দের, কারণ, শুনে মনে হয়, দুইজনই মন থেকে গায়, তাি এক্সপেরিমেন্টটাও সুন্দর মানিয়ে যায় বলে মনে হয়।
এই গানে সেটা একেবারেই হয় নি!
অতিথি বলেছেন:
শুনলাম। কান তেতো হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর চিল্লাপাল্লাটা এই গানের সাথে যায় নাই। বেখাপ্পা হইছে পুরাপুরি। তবে এক্সপেরিমেন্টকে স্বাগতম। রবীন্দ্র সংগীত অন্যভাবে গাওয়া যাবে না, এইটা কোথাও লেখা নাই। ভাল কপ্মোজিশন করতে পারলে শুনতে সমস্যা নাই।


















ক'বছর আগে মাকসুদ এরকম করেছিলেন । যে কোনো পরিবর্তনের পক্ষে থাকার বয়স ছিলো বলে , সে সময় মাকসুদকে খুব সমর্থন ও করেছিলাম । আরো পরে বোঝেছি, ভালো লাগেনা আসলে এরকম ।
লালনগীতি একজন বাউলের কণ্ঠে যেমন, ফরিদা পারভীনের কণ্ঠে তেমন নয়, আনুশেহ' র কণ্ঠে তেমন তো নয়ই ।
আব্দুল করিমের গানগুলো তাঁর নিজের এবং তাঁর শিষ্যদের কণ্ঠে শুনার সৌভাগ্য হয়েছে বলে, রিমিক্সগুলো শুনলে খারাপ লাগে । কথা বদলে ফেলে ইচ্ছে মতো, মাঝখানে উলটাপালটা ইংরেজী হয়েছে আরেক উৎপাত !
রবী ঠাকুরের গান আমি সবচেয়ে বেশী উপভোগ করি সুমন চাটুজ্জে, কাদেরী কিবরিয়া আর সাগের সেন এই তিনজনের ভরাট গলায় ।
(ইসি্নপ্সে গান তুলে দিও । তাহলে ডাউনলোডের ঝামেলা নেই http://www.esnips.com )