আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

হৃদয়ের কথকতা

২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:২৯

শেয়ার করুন:                   Facebook



একুশ মানে
দীপ্ত কনেঠ বলিষ্ঠ উচ্চারণ,
একুশ মানে
বুকের ভেতর গভীর রক্তক্ষরণ।
একুশ মানে
ভাষার জন্য মহান আত্মদান,
একুশ মানে
রক্তে লেখা প্রতিবাদের স্লোগান।
একুশ মানে
আপোষহীন অবিরাম সংগ্রাম,
একুশ মানে
সোনায় মোড়া বাংলা ভাষার নাম।
একুশ মানে
প্রভাত ফেরির ভাই হারানো গান,
একুশ মানে
তিমিরভেদী আলোক অনির্বাণ।
একুশ মানে
হাজার প্রাণের একই স্বপ্ন-আশা,
একুশ মানে
মায়ের কনেঠ ঘুম পাড়ানি ভাষা।
একুশ মানে
গভীর আবেগে হৃদয়ের কথকতা,
একুশ মানে
ভালোবাসা, ভালোবাসার বারতা।


** অনেক অনেক আগে লেখা এক কিশোর মনের অনুভূতি। তখন একুশ, একাত্তর, স্বাধীনতা শব্দগুলো বুকের মাঝে কেমন জানি ঝড় তুলতো, সে এক অন্য রকম অনুভূতি। আর এখন অনেকটা সুমনের মতো- আপোষে নেই, আপত্তি নেই আমারো। শুধু বলি- যদি ভাবো কিনছো আমায় ভুল ভেবেছো।

 

প্রকাশ করা হয়েছে: আগামীর স্বপ্ন  বিভাগে ।

 

  • ৪ টি মন্তব্য
  • ১৫১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:২৬
comment by: আরশাদ রহমান বলেছেন: কিশোর মনের কথা ভালো লেগেছে। হয়তো একদিন লিখতে পারবেন যে একুশই আমাদের এনো দিলো সত্যিকারের স্বাধীন ধর্ম নিরপেক্ষ শোষনহীন বাংলাদেশ।
২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:৩২
comment by: মহৎ বলেছেন: গুরু
আপনার পেজ টা খুললে বরাবই আমাকে বাংলার বাতাস আমাকে জড়িয়ে ধরে,
কি বলবো আপনার কবিতার কথা --
আমার তো কোন সাহস আপনা উপর মন্তব্য করা--
শুধু এটুকু বলবে এমন ভালবাসা দেশের জন্য --- আমার হিংসে হয়।
ভাল থাকবেন গুরু
৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:২৫
comment by: পথিক!!!!!!! বলেছেন: একুশ মানে ........
ইে স্টাইলে নবাই কবিতা লেখে কেনো। স্টাইল পরিবর্তন করা দরকার
৪. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৩৫
comment by: অতিথি বলেছেন: আপনার কবিতাটা খুব সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ।

 

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৫৭১