যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

পার্বতী সমাচার
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৪
পুষ্পিত কানন, সুবাসে সুঘন চারিদিক
গগনে পঞ্চমীর চাঁদ, দিকভ্রান্ত পথিক।
ব্যথিত হিয়া, জমাট ব্যাথা যেন শিশিরদাম
মায়াবী কষ্টের জার্নালে পার্বতী শিরোনাম।
একাকী ধ্যানমগ্ন পর্বত শিখরে যোগীন্দ্র শিব,
প্রতীক্ষায় পার্বতী, নিভে একে একে সহস্র দীপ।
শ্মশানে শয্যা পাতে যত শাক চুন্নীর দল,
উদ্্বাহু নৃত্যে মাতে জোয়ান ভূতেরা সকল।
ম্লান হলে চাঁদ মুখ খসে পড়ে শুভ্র বসন,
জোয়ানে ভূতের হাতে খেলা করে পার্বতীর স্তন।
হায় মহামুনী শিব, তপস্যারত নিভৃত কৈলাসে-
ফের পার্বতী ঘুমিয়ে পড়ে রতিক্রিয়া শেষে।
** অনুপ্রেরণা --- আবু হাসান শাহরিয়ার
প্রকাশ করা হয়েছে: অহেতুক কাব্য বিভাগে ।
অতিথি বলেছেন:
ভালো লাগছে।
ঝরা পাতা বলেছেন:
এইটা এ কালের পার্বতীর ছবি। ডিসক্লেইমার দেয়া উচিত ছিলো। পাবলিক খালি ভুল ধরে।
অতিথি বলেছেন:
উত্তেজক। কথার ভাঁজে ভাঁজে মোদক।
হারাধন বলেছেন:
পার্বতী কি আর আছে কলিকালে। এখন তো ফেল কড়ি মাখ তেল কেইস সব।
অতিথি বলেছেন:
[গাঢ়] প্রেমের সন্ন্যাসী আমি, থাকি কল্পতরুমূলে একা । সেখানে পার্বতী আসে,বুকে তার চন্দনের ঘ্রান ।রতিকলাবৃত্ত ছন্দে লেখা এই প্রেমের পুরাণ... [/গাঢ়]যাও , আমিও তুলে দিলাম দু'লাইন আবু হাসান ।
তোমার কবিতা দ্্রোপদ হয়েছে ।
অতিথি বলেছেন:
মাথা চুলকায়
অতিথি বলেছেন:
পাইলে বান্ধুম ফলেন মিয়ারে (খাইয়ালামু)
ঝরা পাতা বলেছেন:
একটু বিজি বস। আবার শুরু করছি শিগগিরই।

















