যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

কথোপকথন - ১
২২ শে জুন, ২০০৭ ভোর ৬:২৩
- কি করছো?
-- ছবি আকঁছি।
- ওটা তো একটা বিন্দু।
-- তুমি ছুঁয়ে দিলেই বৃত্ত হবে। কেন্দ্র হবে তুমি। আর আমি হবো বৃত্তাবর্ত।
- কিন্তু আমি যে বৃত্তে আবদ্ধ হতে চাই না। আমি চাই অসীমের অধিকার।
-- একটু অপেক্ষা করো। . . . এবার দেখো।
- ওটা কি? ওটা তো মেঘ।
-- তুমি ছুঁয়ে দিলেই আকাশ হবে। তুমি হবে নি:সীম দিগন্ত। আর আমি হবো দিগন্তরেখা।
- কিন্তু সে তো অন্ধকার হলেই মিলিয়ে যাবে। আমি চিরন্তন হতে চাই।
-- আচ্ছা, এবার দেখো।
- একি! এ তো জল।
-- তুমি ছুঁয়ে দিলেই সাগর হবে। তিনভাগ জলের তুমি হবে জলকন্যা। আর আমি হবো জলাধার।
- আমার যে খন্ডিতে বিশ্বাস নেই। আমার দাবী সমগ্রের।
-- একটু অপেক্ষা করো। এবার চোখ খোল।
- ওটা কি আঁকলে? ওটা তো একটা হৃদয়।
-- হ্যাঁ, এটা হৃদয়। যেখানে তুমি আছো অসীম মমতায়, চিরন্তন ভালোবাসায়। এবার বলো আর কি চাই তোমার?
- সারাজীবন শুধু ওখানেই থাকতে চাই।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এমনিই ;
প্রকাশ করা হয়েছে: আবোল তাবোল বিভাগে ।
এই আমি মীরা বলেছেন:
অসম্ভব সুন্দর। সুখে থাকুন!
মৃধা শাহরিয়াজ মাসুদ বলেছেন:
অসম্ভব সুন্দর হয়েছে। আপনাকে অভিনন্দন। আশা করি আরো ভালো ভালো লেখা পাব.......................
কেমিকেল আলী বলেছেন:
আচ্ছা, এবার দেখো।- একি? পাতা!!
তুমি ছুঁয়ে দিলেই ঝরে যাবে!
-------------------------------------
অনেক সুন্দর হয়েছে।
একটু মজা করলাম।
গোলাপি বলেছেন:
ভাল লাগলো
ঝরা পাতা বলেছেন:
কেমিকেল আলী,আপনারটাও আমার খুব ভালো লেগেছে। আরো এগিয়ে নেয়ার চেষ্টা করুন, নতুন কথোপকথনের সূত্রপাত হতে পারে।
সবাইকে অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
ঐ মিয়া তুমি আমার শিরোনামটা চুরি করলা ক্যান? আমি তো আগেই এরকম একটা সিরিজ শুরু করছি। খারাও..তুমি থাকো কই আইতাসি।
ঝরা পাতা বলেছেন:
তাইলে তো কইতে অয়, আপনি পূর্ণেন্দু পত্রী থেইকা চুরি করছেন।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
হ আমি জেনুইন চোর আর তুমি বাটপার।!!! আসো গালে লাগি।
ঝরা পাতা বলেছেন:
আহেম!!! আল্লাহ বাচাঁইছে, আমারে ছাগু কন নাই।
আলী প্রাণ বলেছেন:
সুন্দর....
পাগলা বাবু বলেছেন:
ঝরাপাতা যাও কই ,আসো একটু কথা কই .....।
লেখাটা সুন্দর , তবে কোথায় যেন আগে দেখেছি । সাবধান লেখকের নজর আছে ।
ঝরা পাতা বলেছেন:
সামহয়্যার এবং সচলায়তনের বাইরে লেখাটা আর কোথাও দ্যাখেননি। আপনি বোধহয় পূর্ণেন্দু পত্রীর কথোপকথন পড়েছেন সেজন্য মনে করছেন কোথাও পড়েছি। এটা ঝরা পাতার লেখা কথোপকথন। ব্যাপারটা কিলিয়ার?

















