somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শৈশবে ফিরে যেতে চায় কেউ চায় না . .

০১ লা জুলাই, ২০০৭ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত ৬-৯ জুন হয়ে গেলো সুইডেন রক ফেস্টিভ্যাল। সারাবিশ্বের রক এন্ড রোলের নামী-দামী যত ব্যান্ডগুলো যোগ দিয়েছিলো উৎসবে। চারদিনব্যাপী ফেসিটভ্যাল চললেও পকেটের স্বাস্থ্যের কথা চিন্তা করে ৭ তারিখটাকে বেছে নিয়েছিলাম আগে থেকে। এই উৎসবটা শুরু হয় স্টকহোম এবং অবো-র মধ্যবর্তী সাগর উপকূলে। যাহোক, আমি যখন অনুষ্ঠানে যোগ দিলাম তখন পুরো উপকূলভর্তি অসংখ্য মানুষ। মানুষের উচ্ছল কোলাহল সাগরের তরঙ্গধ্বনিকেও হার মানিয়ে দিয়েছে। একে একে শুনলাম স্করপিয়ন, অ্যারোস্মিথ, হেভেন এন্ড হেলের দারুন সব গান। দর্শকদের অনুরোধে হেভেন এন্ড হেল গাইলো মাইকেল লার্নস টু রকের সেই বিখ্যাত গান- "ও মাই স্লিপিং চাইল্ড"। পুরো সময়টা খুব উপভোগ করলাম। একরাশ প্রাণোচ্ছল মানুষের মাঝে যেন অতীতকে খুঁজে পাচ্ছিলাম বারবার।

ফেরার সময় মনে মনে গুনগুন করে গাইতে লাগলাম- ও মাই স্লিপিং চাইল্ড, দ্যা ওয়ার্ল্ড ইজ সো ওয়াইল্ড, বাট ইউ হ্যাভ বিল্ড ইয়োর ওন প্যারাডাইজ। তখনই মনে পড়লো জাফর ইকবাল স্যারের একটি কথা। প্রথম আলোর কোন একটি কলামে লিখেছিলেন- "আমি আমার শৈশবে বার বার ফিরে যেতে চাই। আর যারা ফিরে যেতে চায় না তাদের জন্য করুণা হয়।" ভাবতে থাকলাম, এই কথাটা কতটুকু যৌক্তিক। আমার কিংবা জাফর ইকবাল স্যারের শৈশবটা হয়তো ছিলো নিরুদ্বিগ্ন, অবিমিশ্র ভালো লাগার। কিন্তু সবার ক্ষেত্রে কি তা? আমার দুরন্ত শৈশবের উড়ন্ত দিনগুলি কেটেছে গ্রামের সবুজ শ্যামলিমায়। প্রকৃতি আর প্রকৃতির কাছের মানুষগুলোর ছোঁয়া লেগে আছে তাই এখনো শরীরের পরতে পরতে। উদ্দাম দিনগুলো তাই স্বপ্নের চেয়েও মধুর আমার কাছে। সেই স্মৃতি রোমন্থনে আমি পাই অজানা সুখের সন্ধান। সবাই কি তা পায়?

দশ বছরের যে ছেলেটি এই শৈশবেই হাতে তুলে নিয়েছে মাস্তুল- প্রতি আঘাতে খন্ড-বিখন্ড ইটের মতো করে থেঁতলে যাচ্ছে তার স্বপ্ন, কিংবা যে ছেলেটি শীর্ণ শরীরে টেনে নিয়ে যাচ্ছে আমাদের- দিনরাত ঘুরাচ্ছে চাকা নতুবা বন্ধ হয়ে যাবে তার সংসারের চাকা, নয় বছরের যে মেয়েটি দুটো ভাতের আশায় দিনে নয় নয় বার গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকা খেয়ে আর অমানুষিক নির্যাতন সয়ে যাচ্ছে প্রতিনিয়ত সে কি চাইবে তার শৈশবে ফিরে যেতে? সবার শৈশব প্রজাপতির ডানার সাত রঙের মতো বর্ণিল হয় না। প্রতিদিন মরে যাওয়ার তীব্র ইচ্ছা নিয়েও জীবনের ঘানি টেনে টেনে অনেকে জানতেই পারে না শৈশব কি? কেমন ছিলো সে দিনগুলি? তাই করুণা শব্দটিকে আমি মেনে নিতে পারি না। 'করুণা' শব্দটিতে আমার বড় কষ্ট হয় কারণ অনেকে আমার-আপনার মতো সৌভাগ্য নিয়ে জন্মায়নি।

সুমনের একটা গান খুব মনে পড়ছে-

পেটাকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা
আকাশে ঘুড়ির ঝাঁক মাটিকে অবজ্ঞা।
বয়েস বারো কি তেরো রিক্সা চালাচ্ছে,
আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে।

বয়েস বারো কি তেরো বড়জোড় চৌদ্দ,
রিকশা চালাতে শিখেছে সে সদ্য।
..............
এ কিশোর পারবে কি এ বোঝা টানতে,
এই বাবু কোনদিন পারবে কি তা জানতে?

অনেক কষ্টেরই কথাই আমাদের কখনো জানা হবে না।

** লেখাটি সচলায়তনে প্রকাশিত।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×