যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

নির্বাসিত ব্লগার রাগ ইমনকে জন্মদিনের শুভেচ্ছা
৩০ শে জুলাই, ২০০৭ রাত ১২:৪৭
"মিছিলের সব হাত
কণ্ঠ
পা এক নয়।
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। "
এই ব্লগটাও একটা মিছিল। এখানে অবিরত সংগ্রাম করতে হয় স্বাধীনতার বিরুদ্ধ শক্তি, ধর্মান্ধ কাঠমোল্লা, আর নারীবিদ্বেষীদের বিরুদ্ধে। সেই সংগ্রাম বড় কঠিন। তার পদে পদে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা থাকে, থাকে ব্লগ থেকে বহিষ্কারের সম্ভাবনা। তবুও বলি "হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে"।
রাগ ইমন, আপনি পারলেন না। আপনাকে অপমান করা হয়েছে। আপনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। দু'একটা পোস্ট করেন, দুয়েকটা মন্তব্য। অথচ যারা আপনাকে অপমানিত করেছে তারা এখনো সদম্ভে বিচরণ করছে। প্রতিনিয়ত তারা আঘাত হানছে অন্যদের উপর। আপনার কন্ঠ উচ্চকিত হওয়ার কথা ছিলো। কিন্তু আপনি স্বেচ্ছা নির্বাসনে গেলেন।
আপনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। সেই সাথে এও বলি- রাগ ইমন আপনি হেরে গেছেন আপনার কাছে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।
একান্ত বলেছেন:
শুভ জন্মদিন ।
দিদি, যেখানেই থাকেন না কেন ভাল থাকবেন । অনেক ভালো । আমি পারিনি আপনার জন্মদিন নিয়ে কোন লিখা দিতে । আমি ব্যান অদ্ভুত নীতিমালায় ।
লাল মিয়া বলেছেন:
শুভ জন্মদিন
পথহারা বলেছেন:
শুভ জন্মদিন
দোস্ত ভাল আছ তো??কত দিন....ভাল থাইক।
মুকুল বলেছেন:
শুভ জন্মদিন!
স্পষ্ট চোখে সব দেখার ইচ্ছা, স্পষ্ট ভাষায় কথা বলা, যা দেখ তাই বলার ইচ্ছা, প্রচন্ড আবেগী আর নারী হওয়া-- খুবই খারাপ একটা কম্বিনেশন নিয়ে পৃথিবীতে এসেছো। তবু, ভালো থেকো। অনেক।
মাহবুব সুমন বলেছেন:
শুভজন্ম দিন
বকলম বলেছেন:
ভাল মন্দে মিলিয়েই মানুষ। তবে মন্দটাকে লুকিয়ে সবসময় ভাল টাকেই তুলে ধরতে হয়। মানুষকে বিশ্বাস করাই মানুষের পরম ধর্ম। কারো প্রতিহিংসা, কারো বিশ্বাসঘাতকতায় সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেয়া নয়, বরং সমাজকে মেলে ধরার সংগ্রাম চালিয়ে যেতে হবে। - এই কথাগুলো নিদ্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে নয়।শুভজন্মদিন রাগ ইমন।
মানবী বলেছেন:
শুভ জন্মদিন।
বিরক্তিকর বলেছেন:
হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরেশুভ জন্মদিন...
জীবনের প্রতিটি মুহুর্ত ভালো কাটুক... সুখে কাটুক...
ঝরা পাতা বলেছেন:
ধন্যবাদ সবাইকে।
জ্বিনের বাদশা বলেছেন:
হায় হায় ... গতকাল ব্লগে প্রায় ঢুকিইনি ... চোখ এড়িয়ে গেছেজন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, রাগ ইমনকে ... শুভ ভাইর কথা ধার করে বলি, ভাল থাকুন টলটলে জলের মতো
যীশূ বলেছেন:
রাগইমনকে জন্মদিনের শুভেচ্ছা।
রাগ ইমন বলেছেন:
ঝরা , মনে রাখার জন্য , পোস্টের জন্য আর অন্য সবাইকে শুভ কামনার জন্য অনেক অনেক ভালোবাসা । ঝরা , সব কথার জবাব দেওয়ার মত মনের অবস্থা নেই । মাত্রই ফিরলাম বগুড়া থেকে , বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে , সত্যি বলছি , ব্লগের "চতুষ্পদী তাড়ানোর " বায়নাটা ভীষন খেলো মনে হয় ।
তোমার আবেগটা বুঝি । সম্মান ও করি সেটা । তবে , এটাও মনে রাখতে অনুরোধ করি , ব্লগের বাইরের দুনিয়াটা অনেক অনেক বড় । সেখানে আর্ত মানুষের পাশে দাঁড়ানোটা আমার মত অতি সামান্য মানুষেরা অনেক বেশি জরুরী মনে করে ।
আমার ক্ষমতা অতি সীমিত । একই সাথে ব্লগ আর বন্যা সামলানো আমার পক্ষে সম্ভব না। ভালো থেকো ।
ফুরসত পেলে আবার দেখা হবে । যুদ্ধের ময়দানে।
আবারো সবিনয় কৃতজ্ঞতা , আমাকে মনে রাখবার জন্য ।

















