আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

মনে পড়ে রুবী রায়

১০ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:২৭

শেয়ার করুন:                   Facebook



পথ ভুল করে এই পথে বার বার আমি হেঁটে যাই। প্রতিটি সকালে কোন এক অবোধ্য তাড়নায় পচিঁশ বছরের আলস্য ভেঙ্গে বড় রাস্তার ভীড় মাড়িয়ে, ভর-পেট ডাস্টবিন পেরিয়ে এইখানটায় এসে দাঁড়ায়। পাকস্থলির অলিতে গলিতে তখন ঘোর বিদ্রোহ, আমি উপেক্ষা করে ঠাঁই দাঁড়িয়ে রই প্রাগৈতিহাসিক কোন বৃক্ষের মতো- শুধু তোমাকে এক পলক দেখার জন্য। কখন তুমি ধূমায়িত এক মগ কফি নিয়ে এসে দাঁড়াবে বারান্দায় তার অপেক্ষায় শেকড় গজায়, না শরীরে নয়- কল্পনায়। এই বুঝি পর্দাটা নড়ে উঠলো, আমি ব্যস্ত হয়ে উঠি, মুখে হাসি ঝুলিয়ে ব্যস্ত পথিকের মতো পথ চলি যেন খুব দেরী হয়ে যাচ্ছে গন্তব্যে পৌছাঁনোর, যদিও আমার কোন গন্তব্য নেই। মনে মনে গাই, 'মনে পড়ে রুবী রায়, কবিতায় তোমাকে একদিন কতো করে ডেকেছি। আজ হায় রুবী রায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি।'

যেদিন তোমার দেখা মেলে না সে দিন সব কিছুতেই শূন্যতা ভর করে। চায়ে চুমুক দিলে মনে হয় গরলে পুড়ছি ভিতরটা, লোকাল বাসের ভিড়ে চিড়ে-চ্যাপ্টা হয়ে খিস্তি করি বিধাতার, সব কাজেই ভুল করি অজস্র বার। প্রতীক্ষায় থাকি কখন কাটবে দিন, আসবে আরেকটা ভোর। এভাবেই অপেক্ষায় থেকে থেকে আমি বিবর্ণ হবো, পথ ভুল করে কোনদিনও দাঁড়াতে পারবো না তোমার আঙিনায়। জানি একদিন কোন রাজার কুমার আসবে ক্যাম্বিসের জুতা পায়ে, আকাশে পঙ্খীরাজ উড়িয়ে, তার হাত ধরে তুমি চলে যাবে হাসিমুখে কোন এক অচিন দেশে। তখনও আমি ঠাঁই দাঁড়িয়ে রবো, সেই প্রাগৈতিহাসিক বৃক্ষের মতো। কিন্তু কার অপেক্ষায়?

তোমার আমার গন্তব্য চির বিপরীতমুখী জেনেও আমি প্রতিদিন ভুল করে হেঁটে যাই সেই একই পথে বার বার। আর গেয়ে যাই - মনে পড়ে রুবী রায়।


ছবির জন্য কৃতজ্ঞতা : :) :)

 

 

  • ১০ টি মন্তব্য
  • ২১৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩০
comment by: ঘাস-ফড়িং বলেছেন: বেশ
২. ১০ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৩
comment by: কালপুরুষ বলেছেন: রোদ জ্বলা দুপুরে, সুর তুলে নুপুরে,
বাস থেকে তুমি যবে নামতে,
একটি কিশোর ছেলে, একা কেন দাঁড়িয়ে,
সে কথাটি কখনও কী ভাবতে...
মনে পড়ে রুবি রায়....
৩. ১০ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৪
comment by: কালপুরুষ বলেছেন: বাস থেকে তুমি যবে "নাবতে"... বলে মনে হয়।
৪. ১০ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৫
comment by: খুশবু বলেছেন: আমরা সেটা পাবার আশা রাখি যা কখনো পাব না ।
৫. ১০ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৩৯
comment by: ঝরা পাতা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ঘাস ফড়িং, কালপুরুষ ও খুশবুকে।

কালুদা হবে আর কি একটা। নামতে বা নাবতে।
৬. ১০ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫৩
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: সুন্দর কথার বুনন।
নষ্টালিজয়ায় আক্রান্ত হই।
৭. ১০ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
comment by: মানুষ বলেছেন: ......রাত্রির আঙ্গিনায়
যদি খোলা জানালায়
একবার, একাবার যদি সে দাঁড়ায়
বোঝেনি অবুঝ মন, নীলাঞ্জনা তখন
নিজেতে ছিল মগন, প্রাণপণ.........

গানটা মনে পড়ে গেল। শুনতে হবে।
৮. ১০ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৪৪
comment by: বিপ্লব রহমান বলেছেন: ঝরাপাতা@বেশ ভাল লিখেছেন। ক্যারি অন!

কালপুরুষের মতো বলতে ইচ্ছে করে, জীবনে প্রেম আসে ঠিকই। কিন্তু কেনো জানি জীবন প্রেমময় হয় না!
৯. ১০ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:০৮
comment by: কালপুরুষ বলেছেন: বিপ্লব,
প্রেম হলে বাটার, আমি হব পাউরুটি;
হৃদয়ে চালাও ছুরি করোনা কাটাকুটি।
হৃদয়ে রক্তক্ষরণ হলোই না হয় কিছু,
তা'বলে ভেবোনা ছাড়বো তোমার পিছু।
হৃদয়ে লাগিয়ে মাখন রুটিতে ভালবাসা,
ছুরিতে কেটে খাব মিথ্যে প্রেমের আশা।
১০. ১১ ই আগস্ট, ২০০৭ ভোর ৫:২১
comment by: ঝরা পাতা বলেছেন: সবিশেষ কৃতজ্ঞতা মন্তব্যের জন্য।

 

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৫৯২