যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

শঙ্খ নদীর তীরে .....
১০ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
সময়ের হিসেবে হয়তো দু'বছর খুব বেশি নয়, তবে কারো কারো কাছে তা দু'যুগেরও বেশি। তাই প্রতিটি ক্ষণে, একান্ত অনুভবে ফিরে পেতে চেয়েছি ধুলো ওড়া পথ, বর্ষার প্রথম জল, শেষ বিকেলের মরে যাওয়া রং, গোধূলীর মায়া কিংবা জল-জোছনায় নিসর্গের ছবি। মাটির সোদা গন্ধে প্রাণের এমন আকুলি বিকুলি আগে কখনো এতো সূক্ষভাবে হৃদয়ঙ্গম করতে পারিনি। এখন আমি জেনে গেছি, নি:শব্দের যে ছবি আঁকে প্রকৃতি তার মাঝেও অদ্ভুত সুর আছে, ঝিলিমের নিস্তরঙ্গ জলে ক্ষণিকের অস্তরাগে ঢেউ তোলা সাত রং-এ গোপন আর্তি আছে। তাই ফিরে ফিরে আসি শঙ্খ নদীর তীরে, আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সাতরঙা ঘুড়িটিকে খুঁজে ফিরি সারা সন্ধ্যাবেলা।
বি.দ্র : নীচের ঠিকানার ব্লগটি আমার নয়।
Click This Link
একস্লিপ বলেছেন:
শঙ্খ নদী কি আপনার কল্পনা, নাকি সত্যি কোনো নদীর নাম?
মৃন্ময় আহমেদ বলেছেন:
...............শ্রীকান্তের একটা গান আছে না!
"এই যে এলাম শঙ্খ নদীর তীরে
হয়তো গো আর আসবো না..."


















শুভেচ্ছা।