আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

কালকে খুব চেয়েছিলাম, আজকে আর চাইছি না

৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২১

শেয়ার করুন:                   Facebook

কালকে যেটা চেয়েছিলাম আজকে যে তা’ চাইব না,
নিজের ভেতর ঘামবো তবু, দেহের আঁচে নাইব না।
কালকে যে খুব চেয়েছিলাম খুলতে খোপার চুল,
দু’হাত দিয়ে ঠেললে দূরে, করলে বিরাট ভুল।
আজকে শুধু দেখব চেয়ে চোখের ভেতর চাঁদ,
যতই তুমি হওনা ব্যাকুল ভাঙ্গবে না’তো বাঁধ।
চেয়েছিলাম কালকে ঠিকই গোলাপ রাঙা অধর,
জঠর ভরা সোহাগ দিতে, দিতে রঙিন আদর।
আজকে শুধু মন ছুঁয়েছে বুকের মাঝে তিল,
ঠোটের নীচে তিনটে দাগে চিবুক কেমন নীল।
কালকে যেমন চেয়েছিলাম মুঠোয় ভরা পদ্ম,
পাহাড়-নদী-জল-জ্যোৎস্না চাইছি না আর অদ্য।
আজকে শুধু দেখব আমি, তোমায় কাছে টানব না,
কালকে তোমায় চেয়েছিলাম আজকে কিন্তু চাইব না।

 

প্রকাশ করা হয়েছে: অহেতুক কাব্য  বিভাগে ।

 

  • ৮ টি মন্তব্য
  • ১৭৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৩
comment by: আবু সালেহ বলেছেন: আজকে শুধু দেখব আমি, তোমায় কাছে টানব না,
কালকে তোমায় চেয়েছিলাম আজকে কিন্তু চাইব না।


দারুন হইছে....৫/৫
২. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪১
comment by: সত্যদা বলেছেন: জানি তুমি লিখেছ আগামীকালে দাড়িয়ে..

তাইতো আমি নির্ভার, নির্ভয়

খুলতে খোপার চুল
করবনা আর ভুল......
৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৫
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: শঙ্খ ঘোষ হতে কোট্‌ করছি--

এখন আমি অনেকদিন তোমার মুখে তাকাবো না,
প্রতিশ্রুতি ছিলো, তুমি রাখোনি কোনো কথা।
এখন ওরা অনেকদিন আমার মুখে তাকাবে না,
প্রতিশ্রুতি ছিলো, আমি ভেঙেছি নীরবতা
...
৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:০৮
comment by: ঝরা পাতা বলেছেন: শঙখ ঘোষ থেকে কোট করছি---

কাল ও-কথা বলেছিলাম নাকি?
হতেও পারে, মানছি না।
কাল যে-আমি ছিলাম, প্রমাণ করো
আজও আমি সেই আমিই কিনা।
৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:২৪
comment by: মিয়াবেপারী বলেছেন: ভুল করে যদি হয়ে যায় ভুল
তার জন্য কি দিতে হয় মাশুল
ধন্যবাদ আপনাকে ....আমার আগের মন্তব্যটা মুছে দিয়েন.....
৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৭
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: কাল ও-কথা বলেছিলাম নাকি?
হতেও পারে, মানছি না।
কাল যে-আমি ছিলাম, প্রমাণ করো
আজও আমি সেই আমিই কিনা।। (আমিও লিখতে চাইছিলাম)

কি আর কমু, ফিদা :) থাকো কই মিয়া
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: এই তো চলে যাচ্ছে দিন।

 



 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬৩৫৭