আমার প্রিয় পোস্ট

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

প্রত্যাখ্যান . . .

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৯

শেয়ার করুন:                   Facebook



বিগত জন্মের ক্ষয়ে যাওয়া স্মৃতি আর
মৃত্তিকা-প্রেমের পলল সমভূমির মায়া ছেড়ে আজ
হাত বাড়িয়েছিলাম আকাশের দিকে।
তখনই আকাশ উঠলো কেঁদে,
মেঘে মেঘে সে দেখাল সহস্র বজ্রের ঝঙ্কার,
অতপর: ঘৃণাভরে একরাশ অবিশ্বাসী জল
ছুড়ে দিলো আমার পানে।
হায়, আমি তো একমুঠো নীল চেয়েছিলাম,
নীলকন্ঠের চেয়েও নীলাভ হবো বলে
বাজি ধরেছিলাম প্রেমিকার সাথে।

 

 

  • ১২ টি মন্তব্য
  • ১৮৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৪
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: অনে...............ক দিন পরে দেখলাম আপনারে ।

চমৎকার লাগলো লেখাটা ।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: হ্যাঁ অনেক দিন পরে। আশা করি ভালো আছেন খুব।

২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১২
comment by: সুখী মানুষ বলেছেন: হায়, আমি তো একমুঠো নীল চেয়েছিলাম -- অসাধারণ
+
৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৭
comment by: ঝরা পাতা বলেছেন: ধন্যবাদ, সুখী মানুষ।
৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৩
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: কবিতা চমৎকার! কি খবর আপনার?
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: এই তো চলছে। আপনি কেমন আছেন? সবসময় শুভকামণা রইলো আমার প্রিয় কবির জন্য।

৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৩
comment by: সৌম্য বলেছেন: লেখাটা খুবই সুন্দর হয়েছে। অনেক দিন পর সামহোয়ার এ ভালো কবিতা পেলাম। কিন্তু মনে হলো কবিতাটায় যত্নের অভাব আছে। গঠনগত দিক দিয়ে অযত্ন আর অবহেলার ছাপ পেলাম। ভাই, সবাই লিখতে পারেনা। এটা একটা বিরল ক্ষমতা। আপনার ক্ষমতা আছে, ক্ষমতার যত্ন নিয়েন।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৪

লেখক বলেছেন: হা হা হা। সত্যি পাঠকই ঈশ্বর। এই কবিতাটা আমার নিজের কাছেই অসম্পূর্ণ বলে মনে হয়। এর মূল কারণ এর কিছু লাইন আগে লিখেছিলাম তারপর আর এগোতে পারছিলাম না কারণ মনে হচ্ছিলো আগের কিছু লাইন আগে পরিবর্তন করা দরকার। আজ কেন জানি কবিতাটার ভার নামিয়ে ফেলতে ইচ্ছে হলো, তাই নামিয়ে দিলাম। আর এখন বুঝতে পারছি কতো বড় ভুল করছি।

আপনার মন্তব্যের জন্য অসীম কৃতজ্ঞতা।

এখানেও কিন্তু বেশ ভালো কিছু কবিতা পাবেন। অন্যমনস্ক শরৎ, নজমুল আলবাব, অমি রহমান পিয়াল (যদিও খুব কম কবিতা লিখেন কিন্তু অসাধারণ), তীরন্দাজ, বৃশ্চিক এদের কবিতাগুলো পড়ে দেখতে পারেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
comment by: নাঈম বলেছেন: অসাধারণ হয়েছে কবিতাটি....
৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: অনেক দারুণ লেগেছে।
৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৩
comment by: কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো। অনেকদিন পর দেখলাম। কেমন আছেন? যাক ভুলে যেতে পারেননি দেখে ভাল লাগছে। ভাল থাকুন।
৯. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৩
comment by: আলী প্রাণ বলেছেন: খুব ভালো লাগলো আপনার কবিতা।

 

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৭৫৬০