আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি। 

নশ্বর

০৮ ই নভেম্বর, ২০০৬ রাত ১০:০৬

যে একুশের জোয়ারেতে ভাসছ তুমি,
অনেকটা উপেক্ষা করে চারপাশ-
সতত তোমার দাম্ভিক পদচারণা।
কিংবা যেমন বুক ফুলিয়েই আমি
মুঠোর ভেতর পুরতে থাকি দূর নীলাকাশ,
শিরায় শিরায় ছলকে উঠে উন্মাদনা।

এই যে তুমি দলে গেলে হাজার কমল...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ভুলের খতিয়ান

১৯ শে অক্টোবর, ২০০৬ দুপুর ১:৪২

কপোতের ডানা বেয়ে কোন এক
প্রথম সূর্যালোক,
ছুঁয়েছিলো বুঝি তোমার চিবুক
আর ঐ দুটি চোখ?

আমি তো বুঝি না ঠিক প্রতু্যষের মান অভিমান,
পান্ডুলিপি জুড়ে তাই পৌনঃপুনিক ভুলের খতিয়ান।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

একদিন বৃক্ষ হতে চেয়েছিলাম

১০ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:৫৩

একদিন বৃক্ষ হতে চেয়েছিলাম।

ইচ্ছে ছিলো-
আমার ভালোবাসার শেকড় প্রোথিত হবে মৃত্তিকা নাভীমূলে,
ছুঁয়ে যাবো সমস্ত অস্তিত্ব-তর্জন একান্ত অন্ধকারের নিমর্জনে।
ঠিক কোন প্রাগৈতিহাসিক স্মৃতিচিহ্নের মতো আগলে রাখবো
পরম মমতায় অনন্তকাল।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

সুনীলের কবিতা : কত দূরে ?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৩:৩৮

সুনীল গঙ্গোপাধ্যায়। একাধারে কবি ও কথাসাহিত্যিক। অসাধারণ সব কবিতা আর উপন্যাসের জন্য পুরষকৃত হয়েছেন বহুবার। সময়ের ব্যবধানে এখন কলকাতাবাসী হলেও তাঁর জন্ম এই বাংলাদেশের ফরিদপুরেই। তাই মাটির টানে টানে বার বার ফিরে আসেন তিনি। কিন্তু তবুও নিজভূমে পরবাসী আমার ভালোবাসার কবি, যিনি 'কৃত্তিবাস' আন্দোলনের মধ্যে দিয়ে বাংলা কবিতার মোড় একেবারে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

পৌরুষের লজ্জা, ক্ষমা করো না আমায় . . .

১৭ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৪২

একদিন মরে যেতে চেয়েছিলাম।
হ্যাঁ হ্যাঁ, প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাষ্ঠে
ঝুলতে চেয়েছিলাম আমরণ-
যেমন ঝুলেছিলো এক বুক কষ্ট নিয়ে
তের বছরের অবুঝ কিশোরী স্বপ্না।
প্রশ্ন করো না কোনও। কারণ-
মৃতু্যই আমার একমাত্র পাওনা।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর . . .

০৭ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৩০

বিহঙ্গ-
ওরে বিহঙ্গ মোর।
হাজার ঝড়ের আর্তনাদ
ক্ষয়িষ্ণু ডানায় তোর।
পালকে লেগে আছে ধূলি-ভস্ম,
বিলুপ্ত সভ্যতার ঘোর।
ওরে বিহঙ্গ, বিহঙ্গ মোর।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

জুয়াড়ি শরীর জানে না আপোষ . . . .

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:১০

ছলে-বলে-কৌশলে
হৃদ্যতার শেষ সীমায় পৌঁছুলে
সব নারীই অবগুণ্ঠন খোলে।
সাত্তি্বক পূজারী পান করে দেহরস,
মাতাল দরিয়ায় জল ভাঙে নিরলস-
জানি ঠিক, উজানে ডুবে সদা প্রেমের কলস।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আই উইল কাভার ইউ স্লিপিং চাইল্ড . . . . .

২৪ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:২২

25 আগস্ট। আজ আমার একমাত্র বোনের একমাত্র সন্তান অর্থাৎ আমার একমাত্র ভাগ্নের প্রথম জন্মবার্ষিকী। এরকম আনন্দঘন মুহুর্তগুলিতে কেন জানি আমার কাছে থাকা হয় না। ওর জন্মের সময়ও আমি অফিসিয়াল কনফারেন্সে যোগ দিতে ঢাকায় ছিলাম। দু'মাস যখন ওর বয়েস তখন আমি দেশান্তরী। আজও আমি দূরদেশ থেকে শুধু ফোন করে আনন্দ উপভোগের...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

ফিরে আসবেই কালের ঈগল অভ্রভেদী আলোকডানার বিস্তারে

১৭ ই আগস্ট, ২০০৬ সকাল ১০:২০

কতদূরে যাবে?
মৃত্যু মানেই কি
চিরতরে চলে যাওয়া?
না, তা নয়। বরং-
তার চেয়ে বেশি ফিরে আসা বার বার।
তুমিই তো গেয়েছিলে ইলেকট্রার গান,
নিহত জনক এ্যাগামেননকে শুনিয়েছিলে
আগামীর বিশ্বাস, হাওয়ার নীলিমায়...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

বাবার প্রতি

১৫ ই আগস্ট, ২০০৬ সকাল ১০:৪৭

বাবা, তোমাকে দেখি প্রতিদিন প্রতিক্ষণ
ভালোবেসে দেখতে চাই সারাটা জীবন।
দেখি তোমায় আকাশের দূর নীলিমায়,
শঙ্খচিলের মেলে দেয়া শুভ্র ডানায়।
দেখি সুনীল সাগরের ফেনিলতার মাঝে,
নিত্যদিন ব্যস্ততা ভরা শত-হাজার কাজে।
বাংলার দুর্বাঘাসের দোদুল্যতায় চেয়ে দেখি
তুমি ঘাসফুল কিংবা ভোরের দোয়েল পখি।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



<< আগের পাতা      পরের পাতা >>

 


[ইটালিক]

পাঠকের উপর আস্থা শতভাগ। ফুলে সুরভি থাকলে কদরদানের অভাব হয় না, ভ্রমর আপনিই ছুটে আসবে!!!

নিজেকে আবিষ্কারের চেষ্টা করছি।...

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৬২টি
  • মন্তব্য করেছেন: ৩১৫০টি
  • মন্তব্য পেয়েছেন: ২২৫৯টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ২৭৫৫৯ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.২২৬০ সেকেন্ড