আমার প্রিয় পোস্ট
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- ভাইরাস ডিলিট করুন manually - অনিকেত প্রান্তর
- কয়টা ইমোটিকন বানাইলাম - বৃত্তবন্দী
- কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন: নাম বদলানোর সুযোগ এবং সার্চ ক্ষমতা চাই - এস এম মাহবুব মুর্শেদ
- ইন্টারফেস নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ - এস এম মাহবুব মুর্শেদ
- মানুষ কেন ধর্ম বিশ্বাস করে... - আরিফুর রহমান
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- আয় করুন Google Adsense এর মাধ্যমে - গাজী মো: সাইফুল ইসলাম
প্রত্তুতপন্নমতিত্ব, মেসবাহ য়াজাদ তোমাদের মিস করি ঃ
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৪
প্রত্তুতপন্নমতিত্ব, মেসবাহ য়াজাদ -
মিডিয়াতে পরিচিত কারো হাস্য মুখ দেখলে খুবই ভাল লাগে- হোকনা আড়ালে কিছু অশ্রুভেজা মুখ, শুনেছি পৃথিবীতে নাকি আনন্দ আর বেদনা সব সময় একটা সামঞ্জস্য বজায় রাখে। জানিনা কথাটা সঠিক কি-না।
তোমরা এখন কোথায় আছ? কেমন আছ? কতদিন তোমাদের দেখিনা, তোমরা কেন এভাবে হারিয়ে গেলে? মাঝে মাঝে ভাবি " দলবদ্ধ মানুষ দেখতে ভাল লাগে কিন্তু নিজের জন্য কোন দল খুঁজে পাইনা।"
আসলেই কি তাই? কিন্তু কথাটাতো আমি বিশ্বাস করতে চাই না।
এভাবে হারিয়ে যাওয়ার অধিকার তোমাদের কে দিল? প্রাপ্তি কিংবা শাশ্বত কি তোমাদের একার ছিল? নাকি প্রাপ্তি, শাশ্বত কিংবা তাদের জন্য যাদের মনে সামান্য হলেও ভালবাসার জন্ম হয়েছিল তারাই আসলে একা? জানতে বড়ই ইচ্ছা করে এখন কেমন আছে সেই ফুটফুটে প্রাপ্তিসোনা কিংবা মেধাবী ছাত্র শাশ্বত? তাদের চিকিৎসা কি চলছে, নাকি থেমে গেছে, তারা কি অদৌ বেঁচে আছে নাকি ....................
শুনেছি তোমরা অনেক কাজের কাজী, তোমরা মানবতার সেবায় জীবন উৎসর্গ করতে পার, যে কোন ত্যাগ স্বীকার করতে পার, এতকাজ করতে পার- এই শেষ খবরটা ব্লগে জানানোর কাজটা কি তোমরা করতে পারনা?
নাকি ঃ
স্বার্থ উদ্ধার হয়েছে-
ব্লগের প্রয়োজনও ফুরিয়েছে।
জেনারেলিসিমো বলেছেন:
প্রাপ্তি আর শাশ্বতের জন্য যাদের মনে ভালবাসার জন্ম হয়েছিল তারা আসলেই একা।
লেখক বলেছেন: হয়তো তাই।
কৌশিক বলেছেন:
প্রত্যুৎপন্নমতিত্ব ওরফে টুটুলকে কে যেন হাইজ্যাক করেছে। তাকে ব্লগে ফিরিয়ে আনার জন্য একটু উচ্চক্ষমতাসম্পন্ন কমান্ডো বাহিনী গঠন করতে হবে।
লেখক বলেছেন: আমরা কাউকে হারাতে চাইনা। সবাই ফিরে আসুক আমাদের মাঝে।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
খারান আনতাসি।
হাসিব মাহমুদ বলেছেন:
এইটা একটা ছাগু । আগের পুস্টগুলান দেখেন ।
লেখক বলেছেন: এতিমরে কিছু কইলেই যে ছাগু হয় এইটা ব্লগের সবাই জানে, নতুন কইরা কিছু কওয়ার নাই। ![]()
পথিক!!!!!!! বলেছেন:
গোপন খবর আছে..১২ তারিখে ছদ্মবেশে টুটল ভাইকে পাওয়া যাবে....ওখানে অ্যামবুশ করা যেতে পারে..
কমান্ড কমান্ডার কে....হাত তুলুন
জেনারেলিসিমো বলেছেন:
আমি আছি, পুরা ক্রাকটিম নিয়া কমান্ডো হামলা হৈব
পথিক, ঠিক মত রেকি কৈরা লোকেশন দ্যান।
আহমদ কায়েস বলেছেন:
কমান্ডো টিমে কে কে আছে?
পথিক!!!!!!! বলেছেন:
আগারগাও ....যতদূর জানছি...একজন নারী ব্লগারের বাসায় ..সেখানে ইফতার খাওনের সময় হাতে নাতে ধরতে হবে
লেখক বলেছেন: যাইবেনতো? না গেলে ধরবেন কেমতে?
লেখক বলেছেন: তা না হলে যাবে কেন?


















