আমার প্রিয় পোস্ট
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
Mission : 50 Hours (Part
২০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:৩৭
মেইন অবজেক্টিভ ঃ বান্দরবান।
সেকেন্ডারী অবজেক্টিভ ঃ ঠিক নাই, যা ইচ্ছা তাই।
মিশন ডিউরেশন ঃ 50 ঘন্টা
মিশনের শুরুতে ভাবিনি যে মিশনটা এতো রোমাঞ্চোকর এত আকর্ষনীয় হবে। তাছাড়া এতো কম সময়ে মেইন অবজেক্টিভ এচিভ সহ তাৎক্ষনিত ভাবে গৃহীত সেকেন্ডারী অবজেক্টিভগুলো অর্জন করতে পারবো। আমাদের মিশন শুরু হয় 14/12/2006ইং বৃহষ্পতিবার দুপুর 1:00 থেকে আর যেখানেই থাকিনা কেন 16/12/2006ইং শনিবার বিকাল 3:00টার মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসে উঠতে হবে। মোট 50 ঘন্টা টাইম লিমিট।
আমাদের ফিফটি আওয়ার্স মিশনের সম্পূর্ন টাইম চার্ট তুলে ধরলাম আপনাদের কাছে ঃ-
[গাঢ়] তারিখ ঃ 14/12/2006ইং বৃহষ্পতিবার [/গাঢ়]
12:50 পি.এম. ঃ এখনো অফিসে, বিদায় পর্ব চলছে।
01:00 পি.এম. ঃ রাস্তায় দৌড়াচ্ছি ... ফকিরাপুল হানিফ বাস কাউন্টারে যেতে হবে 10 মিনিটের মধ্যে।
01:15 পি.এম. ঃ বাস কাউন্টারে রিপের্াট করলাম, মিনি বাসের কোন খবর নাই!
01:40 পি.এম. ঃ অনেকক্ষন অপেক্ষার পর বাস আসলো
02:20 পি.এম. ঃ সায়দাবাদ এ হানিফ বাস কাউন্টারে আসলাম, চট্টগ্রাম গামী বাসে উঠে পড়লাম।
04:35 পি.এম. ঃ চৌদ্দগ্রামে বাস থামলো হোটেল গ্রীন ভিউ তে, খাওয়া-দাওয়া করলাম।
07:30 পি.এম. ঃ চট্টগ্রাম শহরে পৌছালাম।
08:00 পি.এম. ঃ রিয়াজউদ্দিন বাজারে একটা হোটেলে ঠিক করলাম, ভাত খেলাম নিউমার্কেটের জামান হোটেলে।
10:00 পি.এম. ঃ আশেপাশে হালকা ঘোরাঘুরি করে হেটেলে ফিরলাম।
[গাঢ়] তারিখ ঃ 15/12/2006ইং শুক্রবার [/গাঢ়]
05:00 এ.এম. ঃ ঘুম থেকে উঠে সারাদিনের প্ল্যান করলাম, শক্ত একটা নিয়ত করা হলো সকালের নাস্তা করবো বান্দরবন যেয়ে !
06:15 এ.এম. ঃ ব্যাগ-ব্যাগেজ নিয়ে হোটেল থেকে বের হলাম, বান্দরবান যাওয়ার বাস স্টান্ড যেতে হবে।
07:00 এ.এম. ঃ বাস টার্মিনাল থেকে বান্দরবান যাওয়ার বাসে উঠলাম।
09:00 এ.এম. ঃ [গাঢ়] বান্দরবান [/গাঢ়] হাজির।
09:15 এ.এম. ঃ স্থানীয় একটা হোটেলে নাস্তা করলাম।
10:00 এ.এম. ঃ সারা দিনের জন্য একটা বেবী ট্যাঙ্ িঠিক করলাম, উদ্দেশ্য চিম্বুক।
10:30 এ.এম. ঃ [গাঢ়] শৈল প্রপাত [/গাঢ়] আসলাম।
11:55 এ.এম. ঃ [গাঢ়] চিম্বুক [/গাঢ়] কে পৌছালাম। বান্দরবান থেকে প্রায় 30 কিমি দুরে চিম্বুক পাহাড়।
12:20 পি.এম. ঃ চিম্বুক থেকে আরো প্রায় 3/4 কিমি দূরে থানচি [গাঢ়] জিয়া পুকুর [/গাঢ়] নামক একটা স্পটে গেলাম। এই স্পটে মনে হয় কেউ আসেনা। খুবই ভালো লেগেছে। এটা নিয়ে আলাদা ব্লগ লিখার ইচ্ছা আছে।
01:10 পি.এম. ঃ [গাঢ়] নীলাচল [/গাঢ়] নামে নতুন একটা স্পট হচ্ছে, এখনো কাচা রাস্তা, পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে, ধুলা-মাটিতে মাখামাখি করে সেখানে পৌছালাম। পায়ে হেটে অনেক উপরে উঠতে হল।
02:00 পি.এম. ঃ [গাঢ়] মিলন ছড়ি [/গাঢ়] আসলাম। খুবই সাজানো গোছানো স্পট। প্রচুর ফরেনার আছে এখানে। গেষ্ট হাউজ, হোটেল সবই আছে। আলিশান কারবার।
02:50 পি.এম. ঃ এখন আমরা [গাঢ়] মেঘলা পর্যটন কমপ্লেঙ্ [/গাঢ়]। পিকনিক হচ্ছে শত শত মানুষ মাথা খারাপ অবস্থা। ঝুলন্ত সেতু দিয়ে লেকের অন্য পাড়ে গেলাম, খুব ছোট একটা চিড়িয়াখানা, সর্বপ্রথন বানরের দেখা পেলাম।
03:15 পি.এম. ঃ বান্দরবান বেড়ানো শেষ, বাসস্টান্ডে এসে দুপুরের খাবার খেলাম।
মেইন অবজেক্টিভ কমপ্লিটেড।
[গাঢ়] মেইন অবজেক্টিভ কমপ্লিটেড। [/গাঢ়]
প্রকাশ করা হয়েছে: ভ্রমন বিভাগে ।
তিমুর বলেছেন:
চিটাগাং এ হোটেলভাড়া কত?
অতিথি বলেছেন:
বান্দরবন যাই নি, আফসোস! হোটেল ভাড়া সহ আনুসঙ্গিক খরচের একটা লিস্টি দিবেন তো, আমি যাব!
অতিথি বলেছেন:
আর বোলড লেখাগুলো নিয়ে আলাদা পোস্ট চাই, অতি সত্ত্বর!
অতিথি বলেছেন:
আমরা খুব সাধারন একটা হোটেলে ছিলাম, ভাড়া ছিল ডাবল বেড রুম 300টাকা। টিভি ছাড়া নিলে দিতে হতো 200 টাকা।... ... আরও কিছু প্রশ্ন ?
অতিথি বলেছেন:
কি মজা, 300 টাকা/দিন?
অতিথি বলেছেন:
আস্ত ঃ-ঢাকা টু চট্টগ্রাম নন এসি বাস টিকেট - 250 টাকা (জন প্রতি)
চট্টগ্রামে সাধারন মানের হোটেলে ছিলাম ভাড়া ছিল ডাবল বেড - 300 টাকা
চট্টগ্রাম টু বান্দরবান বাস টিকেট - 60 টাকা (জন প্রতি)
(বাস ছাড়ে বাস টার্মিনাল থেকে, 2 ঘন্টার পথ)
বান্দরবান বেড়ানোর অনেক অনেক সুন্দর জায়গা আছে, বাহন হিসাবে আছে চাদের গাড়ী, জিপ, বেবী ট্যাঙ্।ি আমাদের সময় কম ছিল তাই সারা দিনের জন্য বেবী ট্যাঙ্ িভাড়া করেছি অনেকটা হাই রেইটে (1000 টাকা)। বেবী ট্যাঙ্ িচালন মোঃ নুরুল ইসলাম ভালো কিসিমের মানুষ ছিল তিনি আমাদের প্রচলিত স্পট ছাড়াও অন্যান্য জায়গায় ঘুড়তে নিয়ে গেছে তাছাড়া আমরা রাস্তায় ইচ্ছা মত নেমেছি যেটা চাদের গাড়ী নিলে সম্ভব হতো না।
বান্দরবানে রাতে ছিলাম না, তাই হোটেল ভাড়া জানিনা। তবে মিলনছড়িতে খুবই উন্নত মানের হোটেল আছে। আর সাধারন মানের হোটেলে আছে বান্দরবান শহরে।
মনুমনু বলেছেন:
চিম্বুক যাইনি,তবে একমাস এর অধিক সময় বান্দবান এর প্রত্যন্ত এলাকায় ছিলাম। হাফজঘোনা পর্যন্ত গিয়েছিলাম। বাসস্ট্যান্ডটি যে এক ঢালুর সাথে ,মনে পড়লে এখনও ভয় লাগে। তবে সহজ সাধারন মানুষগুলোর কথাএখনৌ মনৈ পড়ে ।
অতিথি বলেছেন:
আচ্ছা, সহ্য ক্ষমতার মধ্যেই মনে হচ্ছে। বিস্তারিত লিখেন, অনেক অনেক ছবি সহ!
অতিথি বলেছেন:
মনুমনু ঃবান্দরবানে 1 মাস ছিলেন। তাহলে তো অনেক বেড়িয়েছেন।
হাফজঘোনা'য় আমি যাইনি, মানে এখনি নামটা শুনলাম। এটা কোন দিকে ?
আচ্ছা আপনি কি বান্দরবানের পেপে খেয়েছেন ? আমরা পথে এতো পেপে দেখলাম খেতে পারলাম না। আফসোস।
মনুমনু বলেছেন:
ঐ জায়গার বেশীরভাগ এলাকায় ক্যামেরা বাহির করা নিষদিধ।
অতিথি বলেছেন:
আস্ত ঃঅস্থির হইয়ো না ... আমাকে সময় দাও। আমারও ইচ্ছা আছে বেশ কয়েকটা পোষ্ট করার। ডাটা ক্যাবল দিয়ে মাত্র ছবি গুলো পিসি তে নিলাম।
মনুমনু বলেছেন:
বাসস্ট্যানড এর কিছুটা পিছনে,পাহাড়ী এলাকায় হাটা অনুযায়ী সাত মিনিটের পথ । হ্যা কইয়া ভক্ষনং [পেপে খেয়েছি ]অমৃত এক বুনো মিষ্টী,দারুন সুন্দর সুগন্ধ ।হিমালয়ার কাজে যৈ চিড়ীয়াখানা ঐখানেও আমি পথম বানদর দেখেছি। তবে ওখানে হনুমানের আস্তানা দেখা যায় গভীর বনে।
মনুমনু বলেছেন:
হ্যা। ঐখানে তিনটি ক্যান্টনম্যানট আছে।। রাতে ওভোরে ওদের কড়া টহল চলে। কিরকম ভারী অস্ত্র আমি তা দেখে অবাক হয়েছি। ওরা সবসময় একশনের জন্য প্সতুত থাকে।
অতিথি বলেছেন:
মনুমনু ঃআপনার তো দুরুন অভিজ্ঞতা হইছে। আমিও বানর দেখেছি তবে মেঘলা চিড়িয়াখানায়। পেপে'র লোভ এখনো সামলাতে পারিনি। শুধু চেয়ে চেয়ে দেখলাম অথচ খেতে পারলাম না। আরো কিছু বলুন খুব ভালো লাগছে।
মাহবুব সুমন বলেছেন:
ঝরু, আপনে দেখি আর্মি আর্মি স্টাইলে ঘুইরা আসলেন !
কাইল ইমনের ব্লগে বান্দরের ছবি দেখে বান্দরবনের কথা মনে পড়েছিল , আজ সত্যি সত্যি বান্দরবন । মিস করছি অনেক,
একটা ট্রাভেল প্লান লিখি ফেলান
পাগল বলেছেন:
যত বারই এই জায়গায় যাই প্রাণ ভরেনা, আমার খুব প্রিয় একটা স্পট। জীবনলেক এর যাওয়ার পথটা দারুন, আমি নিশ্চিত ওখানে খুব কম মানুষ যায় বেড়াতে। ওখানকার নতুন ক্যাং(যাতি/ প্যাগোডা) এ ছবি তুললে মনে হবে ব্যাংককে তুলেছেন :=)
অতিথি বলেছেন:
মাহবুব সুমন ঃভালোই রেফারেন্স টানছেন। হা...হা...হা...
আমরা এত কম সময়ে এত বেশী জায়গায় ঘুরেছি যে নিজেরই বিশ্বাস হয় না।
অফিসের লোকজন প্রথমে কেউ বিশ্বাস করেনি পরে ছবি দেখাতে হয়েছে।
পার্ট- 2 লিখছি ... তখন দেখবেন আরো কোথায় কোথায় গিয়েছিলাম।
অতিথি বলেছেন:
ভালোই ঘুরাঘুরি!!!!একটা গান আপলোড করেছিলাম... [link|http://www.somewhereinblog.net/mreenmoyblog/post/28668|
রাগ ইমন বলেছেন:
লেখাটা থাই স্যুপ হইসে , থাই ক্লিয়ার!!!



















