আমার প্রিয় পোস্ট

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি

২২ শে মার্চ, ২০০৭ ভোর ৪:৩৪

শেয়ারঃ
0 0 0

ব্লগের অতি পুরানো ধারাবাহিক নাটকে হলো 'আমি ব্লগ ছেড়ে দিচ্ছি', 'আমার শেষ পোষ্ট', 'গুড বাই সামহোয়্যার ইন ব্লগ' ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় 'শেষ বিদায় স্টোর' টাইপ নাটক এখন আর আমার মনে দাগ কাটে না। সস্তা পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার জন্য যারা এ রকম করছে তাদের প্রতি রইলো আমার সমবেদন ! রাস্তা-ঘাটের বিভিন্ন মানবিক আবেদনগুলোর মতোই ব্লগের এই নাটক আমার কাছে এড়ানোযোগ্য।

ভবিষ্যতে যারা এই নাটক করবেন তাদের জন্য রইলো অগ্রীম কিছু মন্তব্য :-
01। আপনার চলে যাওয়ায় আমার কোন আপত্তি নাই।
02। যাওয়া না যাওয়া, আপনার ইচ্ছা !
03। শুভ কামনা রইলো।
04। আপনার ব্লগহীন জীবন শুভ হউক !
05। ব্লগ আপনার, সিদ্ধান্তও আপনার।
06। শুভ বিদায়।

ঃঃঃঃঃঃঃঃঃঃ শর্ত সাপেক্ষ ঃঃঃঃঃঃঃঃঃঃ

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালফানব্লগ ভাবনা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৩৮
অঃরঃপিঃ বলেছেন: আমি একবার গেছিলাম গা। পরে নির্লজ্জের মতো ফেরত আইছি। তারপরের বার অবশ্য আর লজ্জা লাগে নাই। এইটা একটা ভালো চর্চা। বিগতযৌবনাদের বাজারদর বাড়ানোর মতো সব ব্লগারেরই একবার অন্তত এই সিনেমা করা উচিত।
২. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৪১
অতিথি বলেছেন: আমারও এই নাটকটা করতে ইচ্ছা করে। মানুষ জন ডাকাডাকি করে, কি মজা।
৩. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৪২
অতিথি বলেছেন: হা হা হা হা

ঠিক আছে
৪. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৪৬
অতিথি বলেছেন: ভাবছি... এর পর যারা বিদায় নাটক করবে তাদের পোষ্টে যেয়ে এই লিংক টা দিয়ে আসবো ।
৫. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৪৭
অতিথি বলেছেন: মানুষ বলেই তো তার মাণ অভিমাণ থাকবে। একটু সহজ করার জন্য তাকে নাহয় ডাকাডাকি একটু করলেনই ...
৬. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৪৭
রাগ ইমন বলেছেন: সাবি্বর সত্যই যাইতাছে ঝড়ু, খামাখা ওর পিছে লাগিয়ো না।

মন আমারও খারাপ , সাবি্বরের জন্য গপ্পোটা শেষ পর্যন্ত লিখতে হবে না।

এইটাই একমাত্র সান্তনা
৭. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৫০
অতিথি বলেছেন: আমিও ব্লগ ছেড়ে দিচ্ছি (আম্মাআআ)
৮. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৫০
মাহবুব সুমন বলেছেন: নাটক দেখতে আর ভালো লাগে না।
৯. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৫৪
অতিথি বলেছেন: সাবি্বর আমার পছন্দের ব্লগার তাই ওকে সব গুলো মন্তব্যই দিয়ে দিলাম ঃ-

01। আপনার চলে যাওয়ায় আমার কোন আপত্তি নাই।
02। যাওয়া না যাওয়া, আপনার ইচ্ছা !
03। শুভ কামনা রইলো।
04। আপনার ব্লগহীন জীবন শুভ হউক !
05। ব্লগ আপনার, সিদ্ধান্তও আপনার।
06। শুভ বিদায়।

সাবি্বরের জন্য অতিরিক্ত মন্তব্য ঃ যেখানেই থাকো ... কথা হবে ইনশাআল্লাহ !
১০. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৫৮
অতিথি বলেছেন: আমার মনে হয়,এইটা নাটক না। এইটা সিগারেট ছাড়ার মতো ব্যাপার। সত্যি সত্যিই ছাড়ে।কিন্তু টিকতে পারে না।

নেশা যে!
১১. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:০১
অতিথি বলেছেন: এই যে ভাই মুখ সামলাইয়া কথা কন..আমি কিন্তু এখনও যাইনাই....
১২. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:০১
অতিথি বলেছেন: ঝড়ো...আসলেই নাটক না করলে হয়।কিন্তু কেমন একটা ভালোবাসা.....কিছু একটা....

ঝড়ো ও কিন্তু ধরা খাওয়া পাবলিক দের একজন....খিয়াল কইরা

ঝড়ো আকাশে আজকে খুব মেঘ করসে।ছাতার কথা ভুইলা গেসিলাম...মনে করাইয়া দিলা
১৩. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:০৯
অতিথি বলেছেন: প্রিয় সাবি্বর ঃ
আগামী 4 মাস সব-সময় ছাতা সঙ্গে রাখবা। এছাড়া, ব্যথা-বেদনার ওষুধ, মোবাইল চার্জার, চর্ট লাইট ... সঙ্গে রাখবা।

ভাল থাইকো।
১৪. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:১২
ধূসর ছায়া বলেছেন: এই নাটকের প্রবর্তন কে করেছে প্রথমে ?
১৫. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:১৩
রোবট রাজকন্যা বলেছেন: হা হা হা,
সবাই ব্লগ ছেড়ে দিলেও
আমি ছাড়বো না .....
সবাই চলে গেলেও
পথ চেয়ে বসে রব এই নিরালায় .....
১৬. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:১৪
রাগ ইমন বলেছেন: ধূসর , সবচেয়ে ভালো প্রশ্ন

সুপার 1 খান প্রশ্ন করিয়া ফেলিয়াছো !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৮. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:১৭
রোবট রাজকন্যা বলেছেন: সাবি্বর, খুব খিয়াল কইরা
১৯. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:১৮
পথিক!!!!!!! বলেছেন: ঝড়ো....
যেহেতু ব্লগের বিশিষ্টরা এই ধরনের নাটক বেশী করেছে , তাই ব্লগীয় বিশ্লেষণে বা ব্যাকরণে এই নাটককে বলা যাইতে পারে উন্নত নাটক। ....বিশিষ্টরা যা করে তাই বৈশিষ্ট্য হয়....
তাই আর তাদের নাটক কে হেয় করে দেখার অবকাশ অন্তত ব্লগে নেই। .....আমরা দূর্বল রা িেদন ঐ নাটক করত েশিখব সেদিন হয়তো বিশিষ্ট হবো
২১. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:৩২
অঃরঃপিঃ বলেছেন: হীরক লস্কর। উনি পরে শোহেইল মোতাহির চৌধুরী নামে ফিরছেন
২২. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১০:৩৮
পথিক!!!!!!! বলেছেন: প্রথম নাট্যাভিনেতা তাইলে মহা বিশিষ্ঠ শো মোচৌ ভাইজানই। তাইতো বুঝি এই নাটকের এত কদর।
২৩. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১১:০৬
অতিথি বলেছেন: আমি সেই কবে চইলা গেছি।
অহন আমার প্রেতাত্মারে পাঠাই মাঝেসাঝে।
২৪. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১১:০৮
বকলম বলেছেন: আমার শিক্ষা হইছে। কানে ধরছি আর কারও লেজ ধইরা টানাটানি করুম না। কাউরে মানপত্র দিমু না। ব্লগের কাউরে বিশ্বাস নাই।
২৫. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১১:১০
বকলম বলেছেন: ব্লগের থাইকা বড় পীর দেখি নাই। মর্ূদা লাশ জিন্দা হইতে সময় লাগে না।
২৬. ২২ শে মার্চ, ২০০৭ সকাল ১১:৪৯
অতিথি বলেছেন: পথিক !!!!!!!
আমার এখন বিশিষ্ট হইতে মন চাইতেছে

চোর সাহেব ঃ
ভালা একটা ফাও মারলেন ...

পিয়াল ভাই ঃ
তথ্যের জন্য ধন্যবাদ।

ফ্রু ঃ
মনে থাকে যেন।
২৭. ২২ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:১৫
পথচারী বলেছেন: বইলা ফেলেন
বিদায় নিচ্ছি ..তাইলেই বিশিষ্ট
২৮. ২২ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:১৮
অতিথি বলেছেন: মনে রাখনের কিছু নাই। যখন ভালো লাগে এসে পড়ি। অফিসে বসে ও ব্লগিং। তবে পোষ্ট থেকে মন্তব্যগুলো পড়ি বেশি, লগইন করা থেকে লগআউট থাকি বেশি।

যে বারো মাসে একবার আসে, তাকে যাওয়ার ভয় দেখান ??
২৯. ২২ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:৪৩
কনফুসিয়াস বলেছেন: হা হা হা! মজার পোষ্ট।
সহমত।
৩০. ২২ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:৫২
অতিথি বলেছেন: ঝড়ু, আর মাত্র 2টা। 4000 লাইন নিয়ে একটা পোষ্ট। তবে পড়তে পারবো না বলে আগে থেকেই দু:খ প্রকাশ করছি।
৩১. ২২ শে মার্চ, ২০০৭ দুপুর ১:০৩
অতিথি বলেছেন: ফ্রু ঃ
আমি লিখমু 4000 লাইন !!
আমার তামাম ব্লগ লাইন যোগ করলেও 4000 লাইন পূর্ন হবে না ।

200তম পোষ্টে বেশী হইলে 20 লাইন লেখমু ... তাছাড়া ঐ পোষ্ট আমার বিদায়ি পোষ্টও হইতে পারে ...
৩২. ২২ শে মার্চ, ২০০৭ দুপুর ১:৩৫
অতিথি বলেছেন: হাহা...
এইটা স্টিকি পোস্ট হইতে পারে।

অটোমেটেডও করা যাইতে পারে যে পোস্টের শিরোনামে বিদায়, চলে যাচ্ছি, ইত্যাদি কী ওয়ার্ড থাকবে তার ব্লগে অটোমেটিক্যালি ঝড়োর বিদায় সম্ভাষন স্টিক হয়ে যাবে!

:)
৩৩. ২২ শে মার্চ, ২০০৭ দুপুর ২:২৭
অতিথি বলেছেন: আমি যামুগা, আমার নামে পোস্টান কে কে পোস্টাইবেন। কোন লিংক ফিংকে কাজ হইবো না। 'র পোস্ট চাই।
৩৪. ৩১ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:৪১
জহিরুল ইসলাম বলেছেন: ভাই রাগ করেনা! কি অভিমানে আপনি ব্লল ছেড়ে দিতে চাচ্ছেন, জানালে খুশি হব!
৩৫. ৩১ শে মার্চ, ২০০৭ দুপুর ১২:৪৬
নজমুল আলবাব বলেছেন: আমিও একটু টেস করবার চাইছিলাম! দিমুনাকি একটা ঘোষনা? কে কে কানবে একটু দেখতে চাইছিলাম আরকি...
৩৬. ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:১২
এই আমি মীরা বলেছেন: এটা যত বারই পড়ি, তত বারই হি হি করে হাসি। :)
৩৭. ২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৪
শয়তান বলেছেন:
ভবিষ্যতে যারা এই নাটক করবেন তাদের জন্য রইলো অগ্রীম কিছু মন্তব্য :-
01। আপনার চলে যাওয়ায় আমার কোন আপত্তি নাই।
02। যাওয়া না যাওয়া, আপনার ইচ্ছা !
03। শুভ কামনা রইলো।
04। আপনার ব্লগহীন জীবন শুভ হউক !
05। ব্লগ আপনার, সিদ্ধান্তও আপনার।
06। শুভ বিদায়।

=============================

কঠিন উপদেশ ।
৩৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৪
মাহবুব সুমন বলেছেন: দরকারী পোস্ট

 

মোট সময় লেগেছে ১.০৪৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ