আমার প্রিয় পোস্ট
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
একটি মাকাল পরিবেশনার নেপথ্য - ঝড়ো
২৮ শে মার্চ, ২০০৭ ভোর ৫:৪১
... হ্যা, আমার ব্লগের কথাই বলছি। [গাঢ়] মাকাল পরিবেশনা [/গাঢ়] তো আমারই অফিসিয়াল ট্রেডমার্ক !! পুরাপুরি ফাও মানবের ট্রেড মার্ক এর থেকে আর কত উত্তম হতে পারে। আমার অধিকাংশ ব্লগের প্লাটর্ফম তৈরী হয়েছে অফিসে আসা-যাওয়ার পথে বাসে বসে, ট্রাফিক জ্যামে, বাথরুমে ...... (সব বলা যাবে না)। আমার ব্লগ তৈরীর পেছনে যে জিনিসটা বেশী কাজ করে সেটা হলো দুষ্টমি আর আড্ডাবাজী। অন্য ভাবে বলতে চাইলে বলব আমি হালকা হতে (কাজের চাপ থেকে) ব্লগে আসি। ব্লগে আমার ওজন [গাঢ়] হাওয়া'র [/গাঢ়] মত, যাতায়াত [গাঢ়] ঝড়ে'র [/গাঢ়] মত। আমি যে কখন আসি, কখন যাই, কোন ঠিক নাই !
আমার [গাঢ়] মাকাল পরিবেশনা [/গাঢ়] সব সময় অশ্লিলতা আর নগ্ন গ্রুপিং এর বাইরে। সব সময় ছোট সাইজের হালকা + মজার + (...) ব্লগ খুজি। হঠাৎ প্রিয় কোন ব্লগারের বড় সাইজের ব্লগও পড়ে ফেলি (ভুলে) !! কবিতা হজম হয় না বললেই চলে ! ভদ্রতার খাতিরে কয়েকটা কবিতাও পড়েছি (কষ্ট হইছে)! অনেক বিশিষ্ট ব্লগারদের লেখা বুঝি না (মাথার তিন হাত উপর দিয়ে চলে যায়) !
মুলত ব্যক্তিগত আক্রমনে জড়াইনা। অন্য ব্লগারের সাথে বাজাবাজি ভালো লাগে না। ব্লগে মেয়ে ব্লগারদের সাথে আলগা খাতির নাই ! অনেক ব্লগারের সাথে আমার অন-লাইন / অফ-লাইন / আন্ডার-লাইন খাতির আছে। যাদের পছন্দ করি তাদের নিয়ে থাকতে ভালোবাসি। আজাইরা ভেজালে যাই না। আপাততঃ একটা নিক নিয়েই ব্লগাচ্ছি (মুরুবি্বদের দেখাদেখি ভবিষ্যতে আরো নিক নিতে পারি)।
সাহিত্যহীন জীবন যাপন করছি, ভালোই আছি। 
ঃঃঃঃঃঃ লক্ষ্য করলাম, ব্লগে 200 পোষ্ট হওয়ার পর একটা ভাষন দেওয়ার রেওয়াজ আছে। আমারতো ভাষন বা বানী দেয়ার মত কিছু নাই তাই কিছু ফাও কথা বললাম
ঃঃঃঃঃঃ
প্রকাশ করা হয়েছে: ব্লগ ভাবনা বিভাগে ।
অতিথি বলেছেন:
অনেক বড় পোস্ট। পড়তে অসুবিধা হচ্ছে।
মাহবুব সুমন বলেছেন:
এত্তো বড় পস্টু, পড়ুম না ( পড়ছি )
অতিথি বলেছেন:
সাব্বাশ মামা..কঠিনইছে..
অতিথি বলেছেন:
বুঝতে বুঝতে না বুঝেও শেষে এসে বুঝলাম কেউ যখন পোষ্টের সংখ্য গুণেনা তাই নিজে গুণে নিজে জানাই সে রকম কিছু।
অতিথি বলেছেন:
এককথায় চমৎকার ।
ফরিদ বলেছেন:
আমারেও সেঞ্চুরি হইলে এইরকম কিছু একটা ছাড়তে হবে
অতিথি বলেছেন:
কৌশিক ভাই ঃ-পোষ্টের সাইজ কেমনে বড় হইলো ভাবতেছি ... কোন কারচুপি হইলো না কি ?
ফরিদ ভাই ঃ-
অপেক্ষায় আছি ... ঐ পোষ্ট পড়ার।
ভাইগনা অ্যালন ঃ
কঠিন না । বায়বীয় হইছে
ফরিদ বলেছেন:
আপনারটাই কপি করে রেখে দিয়েছি, দরকার মত ছেড়ে দেবঃ) কে আর মনে রাখে কোথা থেকে নেয়া হয়েছে
মাহবুব সুমন বলেছেন:
আমারে ধন্যবাদ দিলো না , হুহ্
অতিথি বলেছেন:
ফরিদ ভাই ঃ-অ্যাঁঞ !! কিতা কন এইটা ?
ব্লগ রক্ষা করতে হলে এখন আমাকে অন-লাইনে জিডি করতে হইবো
। 'দুদক' কেও আগে ভাগে জানায় রাখতে হইবো !হাসান মাহমুদ ঃ-
কি যে কন ভাইসাব ?!
অতিথি বলেছেন:
মাহবুব ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ! শুভেচ্ছা স্বাগতম ! মাহবুব ভাইয়ের আগমন !
এই বার খোশ ? @ ম. সুমন ভাই
স. চন্দ্র ঃ-
কেউ যখন আমার কথা বলছে না ... তাই আর কি ...

ধন্যবাদ @ শরীফ
অতিথি বলেছেন:
প্রথমেই অভিন্দন।-------------
ঝড়ো,আপনি গ্রুপিংয়ের বাইরে কিন্তু কিছু ব্লগারের সাথে আন্ডারগ্রাউন্ড যোগাযোগ রাখেন!!!
এটাতো বর্তমান সরকারের মতো গনতান্ত্রিক সামরিক সরকার হয়ে গেল।হুম।
----------------
আপনার সুবিধার জন্য কিন্তু আমি কবিতা লিখি না। হা:হা:হা:
----------------------
ভালো থাকুন।শুভেচ্ছা আবারো।
অতিথি বলেছেন:
ভাইগনা শাওন ঃদুইশ হানড্রেট পোষ্ট ঝাড়তে গিয়া হালুয়া টাইট হয়ে েগছে ...
জে. আরিফ ভাই ঃ-
শুকরিয়া।

যে দিন কাল পরেছে দাদা সবাইকে একটু ম্যানেজ করে চলতে হয়।
আপনি কবিতা লিখলে হয়তো তা আপনার পোষ্টের মতই মজার হইতো ...
অতিথি বলেছেন:
দেখি ছড়া লিখে ট্রাই দিব নে কয়দিন পর।
অতিথি বলেছেন:
অসাধারণ! একটাও ফাও কথা বলোনি। অভিনন্দন!
অতিথি বলেছেন:
ঝড়ো ভাইআপনে তো দেখি গড়গড় করে কতগুলো কথা বলে ফেললে....
লেকচার দেওয়ার অভ্যাস হয়ে গেছে মনে হয়......????????
অতিথি বলেছেন:
অভিনন্দন! অন্য কারো মত বা খুব জনপ্রিয় কিছু হলো না তো ক্ষতি কি? স্বকীয়তা নিয়েই ব্লগাররা দাপিয়ে বেড়াক।
অতিথি বলেছেন:
চামে চামে এত্তো! অভিনন্দন, পিঠে চাপপড়, হাতে হ্যান্ডশেক। মাকাল ফল তো ভালোই দেখন যাইতাছে। সিরাতুল মুস্তাকিমের অনেকটি বৈশিষ্ট্যই আছে মাকালীয় ইস্টাইলের ব্লগে।
সাব্বাশ বন্ধু। আগে বাড়ো সিদা রাস্তায়।
"ঝড়োর মাকাল ইস্টাইল ইজ ওয়েল রেকমেন্ডেড ফর নিউ জেনারেশন অফ ব্লগারস" - রেকমেন্ডেড বাই, অধম সাদিক।
অতিথি বলেছেন:
ফাটায়া দিছে রে!! [গাঢ়]ফটাশশশ...[/গাঢ়]
অতিথি বলেছেন:
অন্ধকার ঃএইসব কথা বইলা লজ্জা দিয়েন না !
রেজওয়ান ভাই ঃ
যা মনে আসে তাই ব্লগে লিখে ফেলি ... এটা তো আর পরীক্ষার খাতা না যে ভেবে চিন্তে লিখতে হবে। শুভ কামনা।
সালেহ ঃ
ধন্যবাদ ... বুঝলেন না মাঝে মাঝে একটু ভাব নিতে হয়

সাদিক ঃ
দুর মিয়া আপনে খালি বাড়ায় কন !! তয় ... সার্টিফিকেট খানা সুমিষ্ট হইছে
ভাবতেছি লেমিনেটিং কইরা রাখমু । ব্রাদার গ্রে গোধু ঃ
ফটাস !!
অতিথি বলেছেন:
ভাইয়া, আপনি লাড্ডু গুড্ডু হইছেন। আমি আপনার পরে এসে দুইশ করে ফেলছি!!! মুহাহাহাহা।
মাকাল প্রকাশনী কখনও বন্ধ হলে কিন্তু খবর আছে!


















