হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

মায়ের মুখে মুক্তিযুদ্ধের স্মৃতি - 05

১১ ই এপ্রিল, ২০০৭ ভোর ৪:৩৭

শেয়ার করুন:                   Facebook

আজিমপুর কলোনী তখন এতো জনবহুল ছিল না। বিল্ডিং গুলো ছিল তিন তলা। যুদ্ধের কারনেই হয়তো তখন অনেক বাসা শুন্য ছিল। আমরা সবসময় বাসায় বাড়তি রুটি বানিয়ে রেখে দিতাম। প্রায় সময় ভিক্ষুক, ফেরীওয়ালার ছদ্দবেশে মুক্তিবাহিনীর ছেলে এমনকি মেয়ে সদস্য বাসায় আসতো। আমরা তাদের কে রুটি দিয়ে দিতাম। মা যে কত মুক্তিবাহিনীর ছেলেদের ঘরে এনে ভাত খাওয়াইছে। প্রায় সবার মুখে একটা কমন কথা ছিল 'মা, আজ 2 দিন বা 3 দিন পর ভাত খেলাম"।

মে মাসের দিকে সরকার ঘোষনা দিল 'ইন্টার পরীক্ষা' হবে। দেশের এই অবস্থায় কেউ কি পড়া-লেখা করতে পেরেছে ? কোন রকম প্রস্তুতি ছাড়াই পরীক্ষা দিতে গেলাম, শুধুমাত্র জান রক্ষার্থে। আমার সিট পড়েছিল বদরুননেসা কলেজে। নামে মাত্র পরীক্ষা হচ্ছে। সবাই বই খুলে দেখে দেখে পরীক্ষা দিচ্ছে। টিচাররা কেউ কিছুই বলছে না। পাহাড়ারত পাক-আর্মিরা পর্যন্ত পরীক্ষার্থীদের বই এনে দিয়েছে, পরীক্ষায় লেখার জন্য ! পরবর্তীতে দেশ স্বাধীনের পর এই পরীক্ষা বাতিল ঘোষনা করা হয়। তখন আমরা ভালমত পড়া-লেখা করে আবার পরীক্ষা দিলাম।

নতুন জীবন লাভ আর মৃতু্যর আশঙ্কাই ছিল আমাদের নিত্যসঙ্গী। প্রতিদিন সকালে আব্বা অফিসে যেতেন আমাদের সবার কাছ থেকে 'বিদায়' নিয়ে। একবার তো আব্বা কে ধরে নেওয়ার জন্য পাক-বাহিনী সুপ্রীম কোর্টে হাজির। তখন আব্বা'র এক বিহারী কলিগ রেজা সাহেব পাক-বাহিনীর অফিসার কে বোঝালেন, উনি আমার ভাই, অনেক ভালো মানুষ, ভালো সরকারী অফিসার ......। আল্লাহপাক যেন নিজ হাতে আমার আব্বাকে হেফাজত করলেন।


[link|http://www.somewhereinblog.net/jhorohowa/post/28704598| gv

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালস্মৃতি কথা  বিভাগে ।

 

  • ১০ টি মন্তব্য
  • ২২৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:৪৯
comment by: অতিথি বলেছেন: কেউ বলে নাই। আপনার লেখার হাত কিন্তু কথাসাহিত্যকীও!
২. ১১ ই এপ্রিল, ২০০৭ সকাল ১০:৫৬
comment by: অতিথি বলেছেন: এত্তোবড়ো লেখা!!!!!!তাও আবার সিরিজ!!!!!!!!!

পড়তে চাচ্ছিলাম না,কিন্তু ভালো হচ্ছে যে!! তাই না পড়ে পারছি না।
৩. ১১ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:০৩
comment by: অতিথি বলেছেন: কৌশিক ভাই ঃ
এসব বলে ... আমাকে আছাড় দিয়েন না।
আমি মাকাল পরিবেশনা নিয়েই থাকতে চাই। অনেক ধন্যবাদ।

জেবতিক ভাই ঃ
আমি লেখার সাইজ ছোট করতে করতে এই পর্যায়ে এনেছি। বহুত শুকরিয়া কষ্ট করে পড়েছেন।
৪. ১১ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:০৫
comment by: রাকিব হাসনাত সুমন বলেছেন: এভাবেই মুক্তিযুদ্ধ দীপ্তিময় হয়ে থাকবে আমাদের চেতনায়..... একটি সমৃদ্ধ..সুন্দর ও যুদ্ধাপরাধী মুক্ত পবিত্র সোনার বাংলার প্রত্যাশায়।
৫. ১১ ই এপ্রিল, ২০০৭ সকাল ১১:৪০
comment by: অতিথি বলেছেন: আগামিতে একেক বাক্যে একেক পোস্ট দিব।

আপনারও পড়তে সুবিধা আর আমিও এই সুযোগে পোস্ট বাড়াইয়া নিব।
৬. ১১ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১:২০
comment by: অতিথি বলেছেন: সুন্দর একটা সিরিজ ...
সাহিত্য না খুঁজে পেয়ে গেলে কি করা
এবং আপনাকে ধন্যবাদ সহযোগিতার জন্য
৭. ১১ ই এপ্রিল, ২০০৭ দুপুর ১:৫৮
comment by: আরাফাত রহমান বলেছেন: সুন্দর লেখা....
অনেক বড় .....
৮. ২১ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:০৬
comment by: নজমুল আলবাব বলেছেন: আপনার সিরিজটা খুব ভাল লাগছে। আমারো মনে হচ্ছে বাবা/মায়ের বলা কথাগুলো লিখে ফেলি।
৯. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ৯:৩৩
comment by: নেমেসিস বলেছেন: এখানে একটু আপনার অনুমতির প্রয়োজন Click This Link


১০. ০৩ রা জুলাই, ২০০৮ রাত ৯:৪৪
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ঝড়ো একটা মুক্তিযুদ্ধ সংক্রান্ত ই সংকলন বের হচ্ছে... আপনার অনুমতি কাম্য.. নেমেসিস এর লিংক এ গিয়ে অকটু অনুমতি দিয়ে আসার অনুরোধ রইলো...

আর খবর কি? বিয়া কবে খামু?

 



 


একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬১৬৬২