আমার প্রিয় পোস্ট

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

গু বাবার সাক্ষাত

২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:২৯

শেয়ারঃ
0 13 0

সন্ধ্যা তখন সাতটা হবে। আমি মতিঝিলের ফুটপাতে দাড়িয়ে রিক্সার অপেক্ষায় আছি। এমন সময় ময়লা জামা-কাপড় পরা এক ছেলের আগমন ঘটলো। উনিই যে গু বাবা এটা আমার জানা ছিল না। উনার সাথে আমার যে কথা-বার্তা হয়েছে তা বলছি।

[গু বাবা ] ঃ ১০/- টাকা দেন।
[আমি] ঃ কেন ? কি হইছে?
গু বাবা নিচু স্বরে কি যেন বললেন। আমি বুঝতে পারলাম না।
আমি আবার বললাম ঃ কি হইছে?
[গু বাবা ] ঃ ১০/- টাকা দেন, আমার হাতে গু আছে গায়ে মাখাইয়া দিমু ... ...
[আমি] ঃ দিতেছি ... দিতেছি ...
আমি তাড়াতাড়ি বিভিন্ন পকেটে টাকা খুজছি, মনে মনে দোয়া ইউনুস পড়ছি। শালার টাকা গুলা কি হাওয়ায় উইড়া গেলো। অবশেষে শার্টের পকেট থকে ১০/- টাকার একটা নোট পাওয়া গেলো। আমি তা দ্রুত ছেলেটির হাতে দিয়ে দিলাম। গু বাবা টাকা নিয়ে দৌড়ে চলে গেলো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম।

পরের দিন সকালের ঘটনা।
বাস থেকে নেমে ২ মিনিটের হাটা পথ তারপর অফিস। হাটতে হাটতে হঠাৎ দুরে গু বাবা’কে দেখতে পেলাম। সে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আমি পালাবার চেষ্টার করা মাত্রই সে দৌড়ে আমার সামনে দাড়িয়ে পরলো। এবার তার সারা শরীরে বর্জ মাখা। আমি তাড়াতাড়ি পকেট থেকে একটা ২০/- টাকার নোট বের করে দিলাম। মনে মনে ভাবলাম কপাল কি পরিমান খারাপ না হলে গু বাবা’র সাথে পর পর দুই দিন দেখা হয়।


স্মৃতি : এই ধরনের বদ স্মৃতির দিনক্ষন সাধারনত মনে রাখি না।

বিঃদ্রঃ পোষ্টের শিরোনাম নিয়ে আমি সমস্যায় ভুগছিলাম। মনে হচ্ছিল এই নাম দেওয়া ঠিক হবে নাকি? অসভ্যতা হবে নাকি? একবার শিরোনাম চেঞ্জ করে রাখলাম ’ময়লা বাবা’র সাক্ষাৎ’ দেখলাম ঠিক মত যাচ্ছে না, তাই আগের নামে ফিরে গেলাম। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়েন।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩২
অ্যালন বলেছেন: ওরে খাইছেরে..
মামা..আপনে গেছিলেন আর ইট্টু হইলেই.. :O

আমি এমন চিপাতে এখনো পরিনাই.. :)
২. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩৩
রিজভী বলেছেন: আপনার সাথেই বার বার গু বাবার দেখার হচ্ছে, কাহিনী কি?
৩. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩৫
ঝড়ো হাওয়া বলেছেন: কপাল খারাপ আর কি !! শনির দশায় আছিলাম ভাই :(
৪. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩৬
শাওন বলেছেন: হাগু মাখানো ছিলো ? :|

হলুদ হাগু ? হিমু না তো ??
৫. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩৬
মদন বলেছেন: আল্লাহ আমারে মাফ করুক। এমন বদ নসীব যেন কারো না হয়।
৬. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩৬
কৌশিক বলেছেন: আমি একবার এক গুবাবার সাক্ষাত পেয়েছিলাম শেরাটন মোড়ে। সে এক কাহিনীর মধ্যে ঘটনা, ঘটনার মধ্যে কাহিনী বানাইয়া ছাড়ছিলাম। কমুনে কোনদিন।
৭. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩৮
অ্যালন বলেছেন: যাই হউক..আমি এমু নচিপা তেপরতে চাই নাকখনো..
৮. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪০
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: গত বছর শ্যামলী শিশুমেলা ক্রসিংয়ে বসে একবার এধরনের পরিস্থিতিতে পড়েছিলাম। প্রচন্ড রাগ ধরায় রিপোর্ট করেছিলাম। পুলিশ দিয়ে ব্যাটাকে ধরিয়েও দিয়েছিলাম।
তখন জানলাম আসল ঘটনা। ওদের হাতে আসলে মানুষের মল থাকে না। পচাঁ বেলের সাথে একধরনের মাটি মিশিয়ে এই দ্রব্যটা তৈরি করে। গন্ধ হয় অরিজিনাল মানুষের মলের মতো।
তাই ভয় পেয়ে এদেরকে প্রশ্রয় না দিলেই ভালো। বরং উত্তম-মধ্যম দিয়ে এগুলোকে সাইজ করা উচিত।
৯. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪১
পথিক!!!!!!! বলেছেন: সত্য কথা,..আরো অনেক টাইপ বাবা আছে রাজপথে
১০. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪১
ঝড়ো হাওয়া বলেছেন: ভাইগনা শাওন -
আরে মিয়া আন্ধারের মধ্যে জান নিয়া পালায় আসছি, রং হলুদ না সবুজ আছিল জানি না
১১. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪১
স্বপ্নময় বলেছেন: হা হা হা হা হা হি হি হি হি হা হা হা হা হা (হাসতেই আছি)
হা হা হাহা
আমাকে একবার এভাবে ধরছিলো গুলিস্থানে, হি হি হি শালা হিরো, আমি ধাক্কা দিয়ে চম্পট দিছিলাম। আরেক বার, পুরান ঢাকার কোট পাড়ায়, সামনে এসে ব্লেড হাতে নিয়ে বললো, টাকা দে।
: আমি বললাম কেনো?
: না দিলে হাত কেটে রক্ত মাখিয়ে দিবো
: আমি বললাম, কাটতো দেখি

হা হা হা হা, সমস্যার সমাধান। হি হি হি ঝড়োর ঝড়ো অভিজ্ঞতার জন্য পাঁচ দিতাছি।
১২. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪১
কালপুরুষ বলেছেন: একদিন আমার অফিসের গাড়ীর উইন্ডশীল্ডে ওই বেটা গু মাখাইছিল টাকা দেই নাই দেইখা। পরে ট্রাফিক সার্জেন্টের প্যাদানী খায়া ভাগছে। ভাগ্যিস জানালার কাঁচ উঠানো ছিল। ওর দাঁড়ানোর নির্দিষ্ট কয়েকটা পয়েন্ট আছে।
১৩. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪৪
ঝড়ো হাওয়া বলেছেন: আরাফাতুল ইসলাম ভাই -
আপনে দেখি বিজ্ঞান সম্মত মতামত দিলেন, এতো কিছু জানি না, তবে গন্ধটা এখনো নাকে লেগে আছে অথচ ২ বছর আগের স্মৃতি হবে !!
১৪. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪৪
শাওন বলেছেন: পাইছি মামা । লেখার খোরাক জোগালেন । :)
১৫. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪৬
ঝড়ো হাওয়া বলেছেন: আমি পড়ছি গু বাবা'র সামনে আর তুমি লেখার খোরাক পাইছো !!! দিন দিন আতেল হয়ে যাচ্ছো ভাইগনা @ শাওন
১৬. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪৮
গোপাল ভাঁড় বলেছেন: এইভাবে, গু বাবারা হারায়া যাবে...
জেগে উঠবে পাদ বাবা... সবাই বলেন হক মৌলা
১৭. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪৯
অ্যালন বলেছেন: আল্লাহ মালুম..শাওন ভাই যে এখন কি লিখবো.. :|
১৮. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪৯
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: ঝড়ো @ আপনার নাকে গন্ধ লেগে আছে আর আমি ওই ঘটনার পর বার কয়েক বমি করছিলাম। চরম বাজে এবং বিব্রতকর ব্যাপার। ওই ব্যাটাকে পুলিশ দিয়া পিটানোর পরও ইচ্ছা হচ্ছিল আমিও কতক্ষন পিটাই।
১৯. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪৯
শাওন বলেছেন: হাহাহাহা । হু মামা । লোলো
২০. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৫
ঝড়ো হাওয়া বলেছেন: গোপাল ভাঁড় -
চমৎকার অনেকটা হলুদ রং এর মতই !!

আরাফাতুল ইসলাম ভাই -
ঘটনা এখনো মনে হইলে শরীর শির শির করে, ওয়াকককককক !!
আপনার কেমন লাগছিল তখন?
২১. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৮
যীশূ বলেছেন: গু বাবা আপনার অফিসের আশপাশেই আপনার জন্য অপেক্ষা করে নাকি? আর দেখা হয় নাই?
২২. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৮
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: ঝড়ো @ আর বলতে চাই না। আমার পক্ষে বমি করা খুব কষ্টকর ব্যাপার। জীবনে মাত্র কয়েকবার বমি করেছি এবং ভয়াবহ যন্ত্রনা হয়েছে। এই শাল্যা গু বাবা'র স্মৃতি বেশি আউড়াইলে আবার বমি শুরু হইতে পারে।
২৩. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৮
ঝড়ো হাওয়া বলেছেন: অ্যালন -
শাওন গতবার ফ্রান্সে এই রকম একটা ঘটনা ঘটাইছিল, ওইটাই মনে হয় লিখবে !!
২৪. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৪:৫৯
মানুষ বলেছেন: ভাই আমি ঢাকাতে থাকি না, জন্মেও ঢাকাতে যাব না। ইয়াক থুঃ!!!!
২৫. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:০১
অ্যালন বলেছেন: হ মামা..আমা রোতাই সন্দেহ হইতাছে.. ..
২৬. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:০১
ঝড়ো হাওয়া বলেছেন: যীশূ -
এই সব জিনিসের সাথে পাবলিকের জীবনে ১/২ বার ই দেখা হয়, আমার ই শালার পর পর ২ দিন দেখা হইলো !! সবই কপাল !!!
না, আর দেখা হয় নাই। দেখতে চাই না (বাচাও!!)
২৭. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:০১
কৌশিক বলেছেন: গোপাল ভাড়, পাদ বাবার আইডিয়াটা জোস। লোকজনের সামনে গিয়ে বলবে টাকা দে, নইলে পাদ খা!
২৮. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:০৪
অ্যালন বলেছেন: ওরে খাইছের..ভয় পাই.. :|
২৯. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:০৮
ঝড়ো হাওয়া বলেছেন: কৌশিক ভাই -
আপনার গু বাবার ঘটনা টা কবে ডেলিভারী দিবেন ?

মানুষ -
সামান্য গু বাবার ভয়ে ঢাকা তে আসবেন না, কেমনে কি করবেন ?
৩১. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:১১
অ্যালন বলেছেন: শাওন ভাই..তাই লেকাহি নীসত্য..?..
৩২. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:১৬
শাওন বলেছেন: ন্যালনভা ইমি থ্যাকথা ।
৩৩. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:১৬
ঝড়ো হাওয়া বলেছেন: শাওন @ অ্যালন এগুলো কি বলে ??
৩৪. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:১৯
অ্যালন বলেছেন: তাইলে এমনে লেখলা কেন..
বুচ্ছি..দুঃখে রকথাম নেপইড়া গেছে তোতাই.. ..
৩৫. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:৩৮
আবু সালেহ বলেছেন: ঝড়ো ভাই

আমি ব্লেড বাবার সামনে পড়ছিলাম ....তয় কিছু দিতে হয় নাই....মাথার এক ইঞ্ঝি উপর দিয়া গেছে...

আর গু বাবা আমার সাথের এক বন্ধুর উপর হামলা করছিলো ....সেও ১০ টাকা দিয়া রেহাই পাইছে......তয় আপনের মত দুইবার দিতে হয় নাই.....

ঘটনা দুই খান পুরান ঢাকার কোর্ট এলাকার সামনে.....

ভাই আপনেরে মতিঝিলের কোন জায়গায় ধরছিলো একটু বলেন দেখি...আমাকেও সবধান থাকতে হবে...একই এলাকার মানুষ বলে কথা...
৩৬. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:৪২
মিসকল বলেছেন: আমি একদিন ১২নং গাড়ীতে জানালার পাশে আছি। বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ী আসার পর হঠাৎ এক পাগলা গাড়ীর কাছাকাছি এসে বলে মেরে দিলাম বলে তার হাতে থাকা ড্যানিশ এর কৌটা আমার মাথায়। বুঝেন মাথাতো ফাটলোই, আমি হতভম্ব হয়ে গেলাম।
৩৭. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:৫০
উদাসী স্বপ্ন বলেছেন: কানের কাছ দিয়া গুলি পরপর দুইদিন।
নেক্সট টাইম মনে হয় মুখ দিয়া...........



আল্লায় দিলে এহনও সামনে পড়ি নাই।

তয় স্বপ্নময়ের বুদ্ধিতে চললে খবর আছে!
৩৮. ২১ শে জুন, ২০০৭ বিকাল ৫:৫০
তারেক রহিম বলেছেন: ভাল ঝামেলাতেই পড়ছিলেন দেখি। আমাদের এলাকাতে এরকম এক পাগলী আছে। দশ টাকার বেশি চায় না কিন্তু না দেয়া পর্যন্ত গা হাত পা ছাড়ে না। গু-মাদার না অবশ্য। সেইদিক দিয়া রক্ষা। তবে রাস্তার মধ্যে পা-কোমর জাপটে ধরে রাখাটাও বেশ বিব্রতকর।
৩৯. ২১ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
আউটসাইডার বলেছেন: পড়ছিলাম বস্ একবার গু বাবা না গু পোলার সামনে।হালারে এক ঝাড়ি দিছি, ভাগছে।
৪০. ২১ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:৪১
গোলাপি বলেছেন: আমার এক বান্ধবী এর পাল্লায় পড়েছিল। ও ভয়ে ৫০ টাকা বের করে দিয়েছে!
৪১. ২১ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
কালপুরুষ বলেছেন: রাস্তা ঘাটে সিজের প‌্যান্ট খারাপের ঘটনা কী ঘটেছিল? লেপটে যাবে বলে রিক্সায় ওঠা যাচ্ছিল না। পা বেয়ে বেয়ে শামুকের মত নীচে নামছিল। টের পাচ্ছিলেন কিন্তু দেখতে পাচ্ছিলেন না। পাশের লোকে গন্ধ পেয়ে এদিক এদিক তাকাচ্ছিল কিন্তু গন্ধের উত্স খুঁজে পাচ্ছিল না। আপনার মুখ লাল। মুখে কথা বন্ধ। মনে মনে যপছিলেন আল্লাহ্ আমাকে চট জলদি বাড়ী পৌঁছে দাও। এই কলঙ্কের হাত থেকে রক্ষা করো প্রভু, এবাবের মত বাঁচাও। ঠিক এমটাই একবার হয়েছিল। লজ্জায় কাউকে বলতে পারিনি এযাবত্কাল।
৪২. ২১ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
কালপুরুষ বলেছেন: সিজের নয় নিজের হবে।
৪৩. ২১ শে জুন, ২০০৭ রাত ৮:৪২
রবিনহুড বলেছেন: কালপুরুষ @ হাঃ হাঃ হাঃ
৪৪. ২১ শে জুন, ২০০৭ রাত ৯:২৮
শাওন বলেছেন: অ্যালনভা ইতোআ পনিশু রুকরছে নাগে । :|
৪৬. ২১ শে জুন, ২০০৭ রাত ৯:৩৮
ওবায়েদ বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা শুধু হাসতেছি আর হাসতেছি,....................
৪৮. ২১ শে জুন, ২০০৭ রাত ৯:৫৮
শাওন বলেছেন: বুঝবেন না মামা । অ্যালন ভাই বুঝবে । :)
৪৯. ২৩ শে জুন, ২০০৭ বিকাল ৫:২৬
স্বপ্নময় বলেছেন: শাওন বলেছেন :
২০০৭-০৬-২১ ১৭:১৬:০২
ন্যালনভা ইমি থ্যাকথা ।

: অ্যালন ভাই মিথ্যা কথা।***

অ্যালন বলেছেন :
২০০৭-০৬-২১ ১৭:১৯:২২
তাইলে এমনে লেখলা কেন..
বুচ্ছি..দুঃখে রকথাম নেপইড়া গেছে তোতাই.. ..

: বুচ্ছি... দু:খের কথা মনে পইড়া গেছেতো তাই... ***
৫১. ০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৩:০৮
ক্রিকেট ফ্যান বলেছেন: হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো


আমি আর আপু একদিন একটুর জন্য বেচে গিয়েছিলাম। গাড়ির কাচ তুলো দিলে ঝামেলা করে না।
৫২. ১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২৭
মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: মজার পোস্ট...জটিল অভিজ্ঞতা... ;-)
৫৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৪
একজন ব্লগার বলেছেন:

৪১. ২১ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৭:২৯ কালপুরুষ বলেছেন: রাস্তা ঘাটে সিজের প‌্যান্ট খারাপের ঘটনা কী ঘটেছিল? লেপটে যাবে বলে রিক্সায় ওঠা যাচ্ছিল না। পা বেয়ে বেয়ে শামুকের মত নীচে নামছিল। টের পাচ্ছিলেন কিন্তু দেখতে পাচ্ছিলেন না। পাশের লোকে গন্ধ পেয়ে এদিক এদিক তাকাচ্ছিল কিন্তু গন্ধের উত্স খুঁজে পাচ্ছিল না। আপনার মুখ লাল। মুখে কথা বন্ধ। মনে মনে যপছিলেন আল্লাহ্ আমাকে চট জলদি বাড়ী পৌঁছে দাও। এই কলঙ্কের হাত থেকে রক্ষা করো প্রভু, এবাবের মত বাঁচাও। ঠিক এমটাই একবার হয়েছিল। লজ্জায় কাউকে বলতে পারিনি এযাবত্কাল।



এই কমেন্ট এতদিন কেন আমার চোখে পড়ে নাই?=p~
৫৪. ১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৫
'লেনিন' বলেছেন: :-B :-B :-B :-B B:-) B:-) B:-/ B:-/ B:-/ :-P :-P B-)) B-)) B-)) :#) :#) :#) :D :D :D =p~ =p~ =p~ :P :P :P

কালপুরুষের কমেন্ট =p~ =p~ =p~ :P :P :P

________________

গু-বাবা আমারেও ধরছিলো কিন্তু ২টাকা দিয়াই পার পাইছিলাম!

কয় শিগগীর ৫০ নাইলে ১০০টাকা দে... আমি কইলাম এইবার ত'রে লাত্থিই দিমু। লাক ভালো গেছে গা!!!
৫৫. ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০০
ভাঙ্গন বলেছেন: গু বাবা'র সাক্ষাত চাইনা।
৫৭. ২৮ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৩
কারিমাট বলেছেন: খাইছেরে =p~ =p~
গু বাবার অনেক মুরিদ =p~ =p~ =p~ =p~ =p~

 

মোট সময় লেগেছে ০.৯২৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ