মৃত্যুর খুব কাছ থেকে
১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কারেন্ট নেই প্রায় এক ঘন্টা হয়ে গেছে। ক্লান্ত আমি বিছানায় এপাশ ওপাশ করছি। ঘড়ির কাটা দ্রুত রাত এগারোটার দিকে ছুটছে। বাইরে কিসের যেন হৈচৈ, ওদিকে মনোযোগ দিতে ইচ্ছে করছে না। কাচের জানালার ফাঁক গলে আগুন শব্দটা কানে আসলো। পাশের ঘরে আম্মু বলছে- কি ব্যাপার ? বাইরে এতো চিৎকার কেন ? আগুন-টাগুন লাগলো নাকি ? আমি লাফ দিয়ে বিছনা থেকে উঠলাম। দৌড়ে সদর দরজার কাছে গেলাম আমি আর আম্মু। দরজা খুলে মুহুর্তে¡র জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমি কি কোন দুঃস্বপ্ন দেখছি ? মাথাটা যেন চক্কর দিয়ে উঠলো। আমাদের চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে !
আমি চিৎকার দিয়ে বললাম- এক্ষুনি বাসা থেকে বের হয়ে যেতে হবে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। দরজার ওপাশে আমাদের জন্য মৃত্যু অগ্নীরূপে অপেক্ষা করছে। আম্মু আর বোন কে বললাম- সব কিছু বাদ দাও ! শুধু মোবাইলটা নিয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হও। আমি দৌড়ে রুমে গিয়ে মোবাইল ফোন আর মানি ব্যাগটা নিয়ে আসলাম। আম্মুকে মাঝে রেখে আমরা দুই ভাই-বোন আগুনকে পাশে রেখে কি ভাবে যে নীচ পর্যন্ত নেমে গেলাম পরম করুনাময়ই জানে !
নতুন জীবনের জন্য কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার কাছে।
অগুনের পরশমনি ঃ ১৭ জুলাই ২০০৭ইং / মঙ্গলবার / রাত ১১ টা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন