তিন/চার দিন আগেই প্লান করেছিলাম এই শুক্রবার চকবাজারে যাবো ইফতারি কিনতে। পুরান ঢাকা ছাড়ার পর আর ঐ দিকে যাওয়া পরে নাই। আজিমপুরে জুম্মার নামাজ পড়ে আজ আর বেশী আড্ডা দেই নাই। ইফতার কিনার জন্য চক বাজারের রিক্সা ধরলাম। চকে আসার মুল লক্ষ্য ছিল ইস্পেশাল জায়েন্ট জিলাপী কেনা। মাত্র ২/৩ টা দোকানে এই ঐতিহাসিক জায়েন্ট জিলাপী বানায়। এক একটা বিশাল সাইজের জিলাপীর ওজন প্রায় দুই কেজির উপরে। ঢাকাইয়া পাবলিক লাইন ধইরা এই জিলাপী কিনছে। আমি অপেক্ষা করছি ছোট সাইজ কখন বানাবে। আমরা মানুষ তিন জন এই ধামরা জিলাপী দিয়ে কি করবো ? অবশেষে ছোট সাইজের একটা জিলাপী কপালে জুটলো, ওজন ৬০০ গ্রাম (ছবির জিলাপী টা)। মুগ ডাল আর পোলাওর চাল গুড়া এই জিলাপীতে বাড়তি উপকরন।
জায়েন্ট জিলাপী ছাড়াও জালি কাবাব, সুতি কাবাব, টিকা, ডিম চপ, রোল, ঘুঘনি কিনেছি। লাবাং বলে একটা বিশেষ হালাল পানীয়র বোতলও কিনেছি। এই জিনিস আপনারা খাইছেন কি না কে জানে ?
চকবাজার স্মৃতি : ০৫ অক্টোবর ২০০৭ইং।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।