বন্ধুর বাবার মৃত্যু : আমি তো সান্তনা দিতে জানি না
০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালে মোবাইল অন করেই একটা ম্যাসেজ পেলাম। মাথাটা চক্কর দিয়ে উঠলো। গতকাল রাতে ইকরামের বাবা মারা গেছেন। ইকরাম এখন ইউকে তে আছে। ২৯ রোজায় দেশে আসার কথা। অন্যান্য বন্ধূদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম, বাবার মৃত্যুর খবর ও জানে। ফোন দিলাম। অপর প্রান্ত থেকে ইকরামের কাঁপা কাঁপা কন্ঠ ভেসে আসলো। আমার নিজের গলাও ধরে আসছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। নিজের বাবার মৃত্যুর সময় কেন জানি কাঁদতে পারিনি। আমার দুচোখ তখন মরুভুমি হয়ে গিয়েছিল। গতমাসে তুষার আর আজ ইকরামের বাবা মারা গেলেন। চোখের পানি ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে। তোরাও আমার মত বাবা হারা হয়ে গেলি।
তুষার, ইকরাম সহ আর যাদের বাবা চির বিদায় নিয়েছেন, তাদের জন্য মাগফেরাত কামনা করছি। আল্লাহপাক তাদের জান্নাত দান করুক। আমীন।
কষ্ট স্মৃতি : ০৭ অক্টোবর ২০০৭ইং / রবিবার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন