শান্ত পশুর নদী দিয়ে আমাদের ট্রলার চলছে। ডানে জেলেদের গ্রাম, নাম আমতলী। বিভিন্ন বয়সের নারী-পুরুষ পশুর নদীতে বাগদা, গলদা পোনা ধরছে। কঠিন জীবন ব্যবস্থা। তারপর আসলাম বানীশান্তা, ডাইনমারি। এরপর সুন্দরবন শুরু। বনের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলছি। গাছে বানরের দল লাফালাফি করছে। এক জায়গায় দেখলাম বিশাল সাইজের বেশ কয়েকটা বুনো কাক। জঙ্গলের ভিতর কিসের যেন নড়াচরা। বাঘ মামা এসে পড়ল নাকি ? তীক্ষè দৃষ্টি দিলাম, দেখি একটা বিশাল গুই সাপ মৃত হরিনের মাংশ খাচ্ছে। খুব সম্ভবত কোন বাঘ ঐ হরিন কে মেরে ফেলে রেখেছিল।
স্মৃতি : ১৯ অক্টোবর ২০০৭ইং / শুক্রবার।
[-চলবে-]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

