ভ্রমন : করমজল, সুন্দরবন - ২
করমজলে খাঁচায় বন্দি হরিন, বানর আছে। কিন্তু বনের ভেতর খাঁচা বন্দি প্রানী দেখতে ভালো লাগে না। এখানে একটা কুমির প্রজনন কেন্ত্র আছে। এখানকার কেয়ারটেকার আমাদের কুমিরের পুকুরে নিয়ে গেলো। কেয়ারটেকার কুমিরের মুখে একটা মাটির দলা ফেলতেই কুমির বিদ্যুত বেগে বিশাল হা করে পানির ভিতর থেকে লাফ দিয়ে উঠলো। এই ভয়ংকর দৃশ্যের কথা ভুলতে পারবো না।
ট্রলারে চলতে চলতে ২৩/২৪ বছরের স্মার্ট চালক ইস্রাফিল আর ওর ছোট ভাই শাহীনের সাথে অনেক কথা হল। ওদের মাধ্যমে জানতে পারলাম পশুর নদীর পানি শীত কালে মিঠা আর গরম কালে নোনা থাকে। আমরা এখন চলছি ডাইনমারির দিকে। ঢাংমারী স্টেশন থেকে মৌখিক অনুমতি নিয়ে আমার ডাইনমারি খাল দিয়ে যাচ্ছি। ফরেস্ট অফিসার আমাদের বনের বেশী ভেতরে যেতে মানা করলেন। বনের ভেতরে বাঘ ছাড়াও দস্যুর ভয় আছে। তিনি জানালেন, মামা ২৫ হাত পর্যন্ত লাফ দিতে পারে, বেশ ভালো সাতার কাটতে পারে। আপনারা খালের মাঝ দিয়ে সাবধানে যাবেন।
ডাইনমারি খাল দিয়ে এক কিমি পর্যন্ত গেলাম। খুবই নির্জন আর অসম্ভব রকম সুন্দর বন। দূরের বন আমাদের যেন নিঃশব্দে কাছে ডাকছে। আমরা অনেক ভিতরে এসে গেছি, আর যাওয়া ঠিক হবে না। ট্রলার ঘুরাতে বললাম। বাঘ না দেখার আফসোস নিয়ে ফিরে যেতে হল।
হঠাৎ নদীতে দেখি ঝাকে ঝাকে পোনা মাছ পানির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটছে। কি যে সুন্দর দৃশ্য বলে বোঝানো যাবে না। শাহীন জানালো এগুলো ভাটা মাছ। সুন্দরবন বেড়ানোর খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে আমরা মংলা বন্দরের দিকে আগালাম।
ঢাকা থেকে করমজল (সুন্দরবন) যেভাবে যাবেন :
ঢাকা থেকে বাসে খুলনা যাওয়া যায়। ফেরী পারাপার বা লঞ্চ পারাপার দুই ধরনের বাস আছে।
ঈগল, হানিফ, সোহাগ বিভিন্ন বাস সাভিস চালু আছে। আমরা ঈগল ননএসি বাসে খুলনা গিয়েছি, ভাড়া ৩৭০ টাকা। গাবতলি থেকে খুলনা সোনাডাঙ্গা পর্যন্ত যেতে প্রায় সাড়ে ছয় থেকে সাত ঘন্টা লাগে।
সোনাডাঙ্গা থেকে যাবেন রূপসা ঘাট। রিক্সা বা ভ্যানে যেতে প্রায় ৩০ মিনিটের মত লাগবে। ট্রলার দিয়ে রূপসা নদীর ওপারে যেতে হবে। এখান থেকে মংলা যাওয়া বাস ছাড়ে, ভাড়া ৩৫ টাকা। বীরশ্রেষ্ট রুহুল আমীন এর সমাধি আছে এখানে, দেখতে ভুলবেন না যেন।
রূপসা বাস স্টান্ড থেকে এক ঘন্টা বাসে জার্নি করে মংলা পৌছাবেন। মংলায় এসে আপনাকে আবারো ট্রলার দিয়ে পশুর নদীর ওপারে যেতে হবে। ওপারে দুইটা আবাসিক হোটেল আছে একটার নাম সিংগাপুর অপরটার নাম ব্যাংকক। রাতে হোটেলে থেকে পরদিন সকালে মংলা ঘাট থেকে ট্রলার ভাড়া করে করমজল যেতে পারবেন। এখানে হোটেল ভাড়া, রিক্সা-ভ্যান ভাড়া, খাওয়া খরচ বেশ কম। কবে যাবেন ঠিক করে নিন।
-সমাপ্ত-
স্মৃতি : ১৯ অক্টোবর ২০০৭ইং / শুক্রবার।
সুন্দরবন ভ্রমন - ১
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।