সুন্দরবন-বাগেরহাট ঘুরে সন্ধ্যায় যখন খুলনা শহরে ফিরে আসলাম তখন আমাদের হাতে অনেক সময়। দ্রুত একটা হোটেল ঠিক করে ঘুরতে বেড়িয়ে পরলাম। ভ্যানগাড়ি আর রিক্সা শহরের প্রধান বাহন। রাতে নিউমার্কেট, সন্ধ্যা বাজার, সিমিট্রি রোড, কেডিএ রোড, ময়লা পোতা, শিববাড়ির মোর, খান জাহান আলী রোড, শের-এ-বাংলা রোড, খান-এ-সবুর রোড ইত্যাদি রোড ঘুরে এসে কাচ্চি বিরিয়ানি আর ফালুদা খেলাম হোটেল অতিথি তে। তারপর সোজা সিমিস্ট্রি রোডের রোজ গার্ডেন হোটেলে।
পরদিন সকাল ৭টায় না খেয়েই বের হয়ে গেলাম, প্রথমে ট্রেন স্টেশন তারপর লঞ্চ স্টেশন। তারপর ভ্যান ঠিক করলাম গন্তব্য খুলনা বিশ্ববিদ্যালয়। খু.বি. শহরের আরেক প্রান্তে। সুন্দর ছিমছাম ক্যাম্পাস। এখানে একটা চক্কর দিয়ে গেলাম গল্লামারি মোর। সকাল ৮:৪৫ নাস্তা করছি হায়য়াত রেস্তরায় বসে।
আবার ভ্যান ঠিক করলাম, গন্তব্য রূপসা সেতু। এটাও শহরের আরেক প্রান্তে। এখানে ভ্যান-রিক্সা ভাড়া খুবই কম। গল্লামারি মোর থেকে রূপসা সেতু পর্যন্ত ভাড়া দিলাম মাত্র ৪০ টাকা। রূপসা নদীর পাড়ে দাড়িয়ে সর্বপ্রথম শুশুকের দেখা পেলাম। ঘন্টাখানেক ঘুরলাম এখানে। এরপর গেলাম খুলনা যাদুঘরে। ছোট একটা গ্যালারি, খুব একটা সমৃদ্ধ যাদুঘর না।
ভ্যান দিয়ে সারা শহর চষে বেরিয়েছি। যে গলি দিয়েই যাই সেই ঘুরে ফিরে শিববাড়ির মোর আর ময়লা পোতায় এসে পরি। ছোট সুন্দর খুলনা শহরে কখনো জ্যামে পরিনি। আমাদের হাতে আর সময় নেই। হোটেলে ফিরে গেলাম। ব্যাগ আগেই গোছানো ছিল। কিছুক্ষন রেস্ট নিয়ে বেড়িয়ে পড়লাম সোনাডাঙ্গা বাস স্টান্ডে। পথে ভ্যান চালক কুখ্যাত এরশাদ সিকদারের রাজ প্রাসাদ স্বর্ন কমল দেখালো।
ঘড়িতে সময় দুপুর ১:১৫। বাস ছেড়ে দিয়েছে।
বিদায় খুলনা।
স্মৃতি : ১৯-২০ অক্টোবর ২০০৭ইং।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।