হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

অপ্রত্যাশিত প্রাপ্তি আপনার কেমন লাগে ?

৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৭

শেয়ার করুন:                   Facebook

এ বছর জীবনে বেশ কয়েকটা অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ হয়েছে। লক্ষ্য করে দেখলাম প্রতিটা প্রাপ্তিরই আলাদা আলাদা অনুভুতি আছে। ১৭ ইঞ্চি এলসিডি ফ্লাট মনিটর, ওয়্যার লেস কির্বোড-মাউস, উইকিপিডিয়ায় নিজের তোলা ছবি প্রকাশ, সুফি’র সহযাত্রী হওয়ার সুযোগ, পোকা মানবের আস্তানায় অভিযান আর জ্বীনের বাদশার সাক্ষাৎ লাভ প্রত্যেকটাই আমি যেন বুক দিয়ে অনুভব করেছি। এ অনুভুতির প্রকাশ শব্দ দিয়ে যতই বাধতে চাই না কেন, সম্ভব না ! অন্তত আমার মত তালিবালি টাইপ মানুষের জন্য তো অসম্ভব।

অনেকে হয়তো ভাববেন সুফি, পোকা মানব আর জ্বীনের বাদশার সাথে একই কাতারে এলসিডি ফ্লাট মনিটর-ওয়্যার লেস কির্বোড-মাউসের মত অতি-পার্থিব বস্তুু রাখা ঠিক হয় নি। আমার বলবো ঠিক হয়েছে, কেননা এই পার্থিব বস্তুু গুলো এতোটাই অপ্রত্যাশিত ভাবে প্রাপ্তি ঘটেছে যা আমি কখনো কল্পনাও করতে পারিনি ! এই প্রাপ্তি আমার কাজের প্রতি প্রেরনা অনেক অনেক বাড়িয়ে দিয়েছে, যা আমার জীবিকার সাথে সম্পৃত্ত।

আর আমার অপর স্বত্তা, যেখানে সযত্নে রাখা আছে সুফি (সাদিক মোঃ আলম), পোকা মানব (শুভ / আলী মাহমেদ) আর জ্বীনের বাদশার মত মানুষগুলোকে। যাদের সান্নিধ্য আমাকে নতুন দিনের পথ দেখায়। যাদের কাছে আমার প্রত্যাশা অনেক, আবার প্রাপ্তিও কম না ! দূরবর্তী এই মানুষগুলো অপ্রত্যাশিত সান্নিধ্য শিহড়িত করে আমাকে।

গত কাল রাতে একটা ফোন কল পেলাম। কল্পনাও করিনি আমি কথা বলছি আরেক প্রিয় ব্লগার ধুসর গোধুলির সাথে। খুব সম্ভব ওর আৎকা সেই ফোন কলই আমার বছরের শেষ চমক।

[হঠাৎ গানের এই লাইন গুলো মনে হলো]
সহজ মানুষ ওযে দেখনা রে মন দিব্য জ্ঞানে
সহজ মানুষ ওযে দেখনা রে মন দিব্য জ্ঞানে
পাবি রে অমুল্য নীতি
পাবি রে অমুল্য নীতি বর্তমানে
পাবি বর্তমানে
সহজ মানুষ ওযে দেখনা রে মন দিব্য জ্ঞানে


সম্ভবত বছরের শেষ পোষ্ট : ৩১ ডিসেম্বর ২০০৭ইং

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ১২ টি মন্তব্য
  • ১৯৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৪
comment by: প্রচেত্য বলেছেন:
"প্রত্যাশিত প্রাপ্তি" - আপনার পজেটিভ সাইটটি বেশ করে পরখ করলাম।
সাধারণত আমরা সচরাচর যা লিখে থাকি "অপ্রত্যাশিত প্রাপ্তি"
যা সফল তা আনতে পারে প্রশান্তি, করতে পারে সর্বসুখে সুখী
আপনার সুখ, সাচ্ছন্দ জীবন ও সু-স্বাস্থ্য কামনা করি, জীবনে প্রাপ্তির মাত্রা আরো যোগ হোক সেই শুভকামনায়-প্রচেত্য
২. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৬
comment by: শেখ জলিল বলেছেন: বছরের শেষে অপ্রত্যাশিত প্রাপ্তির খবর শুনে ভাল্লাগলো। নতুন বছরও আসুক এরকম প্রাপ্তির।
৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৫

লেখক বলেছেন: জলিল ভাই কেমন আছেন ?
ধন্যবাদ এবং অগ্রীম শুভ নববর্ষ।

৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৪১
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: প্রচেত্য :
জানেন তো আমি এমনিতেই কম বুঝি। আপনার মন্তব্যর প্রথম দুই লাইন বুঝতে সমস্যা হচ্ছে। পরের তিন লাইনের জন্য অনেক ধন্যবাদ।
নতুন বছর আপনার জীবন আরো সুন্দর হোক।
শুভ নব বর্ষ।
৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৭
comment by: সাব্বির বলেছেন: ২০০৮ এর মধ্যে একজন তালিবালি টাইপ মানুষ আর অতি ফাও প্রাণীর জন্য একজন একজন অতি ......ইয়ের ব্যবস্থা করা হবে এই আশা করছি।ঝড়ো বিয়ে পরীক্ষায় কবে দিয়েছিলে?ভুলে গেলাম যে...


আর ঝড়ো দেখি জটিল ভাল লিখতে পারে।
৫. ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১০
comment by: শর্মী বলেছেন: নতুন বছরের শুভেছা...
৬. ০৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৫২
comment by: ধুসর গোধূলি বলেছেন:

সবাই দ্যায় নতুন বছরের শুভেচ্ছা, আমি দিলাম পুরান বছরের শুভেচ্ছা।

হ্যাপি ওল্ড ইয়ার!
৭. ০৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:০০
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: উরিবাবা!! ভালা পাইলাম।।
০৫ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ০৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ২:২৫
comment by: আবু সালেহ বলেছেন: আপনার তো পুরা পাঙ্গা গেছে.....

!!!!!
৯. ২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:১২
comment by: জ্বিনের বাদশা বলেছেন: অধমের নাম দেখিয়া ধন্য বোধ করিতেছি ... নতুন বৎসর শুভ হোক ... এবার আপনার পালা, আমাদের সবার আবার দেখা হোক
১০. ২৪ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২৮
comment by: কেএসআমীন বলেছেন: ঝড়ো হাওয়ায় দীপ জ্বালানোই তো জীবন
শুকনো নদীতে নৌকো চালানোই তো জীবন

 

 


একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৬৪৯৭