আমার প্রিয় পোস্ট
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
ছবি ব্লগ : আজিব সেন্ডেল
২৪ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪২
সিমিস্ট্রি রোডের রোজ গার্ডেন হোটেলের একটা এসি রুম ভাড়া নিলাম। রুমটা সুন্দর, বেশ গোছালো। বাথরুমে গিয়ে আজিব এক জোড়া সেন্ডেলের দর্শন লাভ করি। এই জিনিস আগে কখনো দেখি নাই।
রুম সার্ভিস কে জিজ্ঞাস করলাম দুই পায়ের দুই রং এর স্পঞ্জ সেন্ডেল কেন ?
- অনেকে সেন্ডেল নিয়ে যায়, তাই দুই রং এর সেন্ডেল রাখা হয়েছে।
আমি কিংকর্তব্যবিমূঢ় খাইলাম !! ![]()
স্মৃতি : ১৯ অক্টোবর ২০০৭ইং / শুক্রবার / খুলনা।
প্রকাশ করা হয়েছে: পথের প্যাচালি / ফটো ব্লগ বিভাগে ।
টংকেশ্বরী বলেছেন:
whetever the reason, i must admit that color combination was nice.
লেখক বলেছেন: কালার কম্বিনেশন আসলেই চমৎকার হইছে
মাহবুব জামান আশরাফী বলেছেন:
জটিল বুদ্ধি!!!!
শয়তান বলেছেন:
আমি ও কিংকর্তব্যবিমূঢ় এই ফটুক দেইখা ।
লেখক বলেছেন: অবশেষে আপনিও ? আজিব হইলাম !
কালপুরুষ বলেছেন:
জুম্মার দিনে মসজিদে গেলে এই বুদ্ধি খাটাইতে হইবো। সেন্ডেল কেউ নিবনা। পুরান দেইখা দুরকম দুইটা বাইছা রাখুম। ধরা খাওনের সম্ভাবনা কম। তয় রাস্তার মানুষজন পাগল না ভাবলেই হয়।
লেখক বলেছেন: বেশী খাইয়েন না
অমুক বলেছেন:
কালপুরুষ: বুদ্ধিতো জটিল। সেন্ডেলের নিরাপত্তার পাশাপাশি নতুন ফ্যাশান হয়ে যাওয়ার চান্স আছে।
কণা বলেছেন:
হি হি হি... মজার তো!
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
ফটুক জুশ হৈছে... তয় সবুজ সেন্ডেলটার বেল্টা একটু বড়
আসার টাইমে কয়েক জোড়া লইয়া আইসেন...
জুম্মাপর্তে সুবিধা হৈবো
আছেন ক্যারম? অনেক দিন লাপাত্তা?
লেখক বলেছেন: ভালোই আছি, খুব ব্যস্ত।
চাকরি-বাকরি আর ভালো লাগে না
গোপনীয়া বলেছেন:
কিং কর্তব্যহীন হইলাম!
হলদে ডানা বলেছেন:
লেখাটা ভাল হয়েছে। আমাদের মসজিদের বাথরুমের নতুন স্যান্ডেলগুলো দেখলাম অনেকগুলো ফুটো করা। প্রথমে মনে করলাম চমৎকার ডিজাইন। পরে বুঝলাম . . . চোরগুলো মসজিদের বাথরুমের স্যান্ডেলও চুরি করে।
শয়তান বলেছেন:
চোরগুলা নিশ্চই মুসলমান না!!
লেখক বলেছেন: চোরের আবার ধর্ম কিসের ?
বকলম বলেছেন:
জটিল বুদ্ধি!!প্রায় ১৬ বছর আগের ঘটনা, ছাত্রাবস্থায় কক্সবাজারে বেড়াতে গিয়ে কম পয়সার একটা ছিমছাম কাঠের বাংলো হোটেলে ছিলাম যেখানে সকালে দাঁত মাঁজার জন্য কাঠ কয়লার ব্যাবস্থা ছিল। এখনকারদিনে কাঠ কয়লার কথা চিন্তাই করা যায় না।
লেখক বলেছেন: প্রায় ১০ বছর আগের ঘটনা, ভোলা বেড়াতে গিয়েছি। সেখানে খেজুর গাছের ডাল দিয়ে দাত মেজেছিলাম ! আপনার মন্তব্য পড়ে সেই কথা মনে পড়ল।
বকলম বলেছেন:
এখানে সৌদিতে দেখেছি মসজিদের ওজু ও বাথরুমের স্যান্ডেল গুলোর গোড়ালীর দিকে ইংরেজি V আকৃতিতে কেটে রাখা হয় পাবলিক আর প্রাইভেট স্যান্ডেল সহজে বুঝবার সুবিধার্থে।
সামিউল ইসলাম বলেছেন:
বুদ্ধিটা দারুণ। বুদ্ধিটা সময়মত কাজে লাগাতে হবে।
জ্বিনের বাদশা বলেছেন:
হে হে হে ... ভালবুদ্ধি ...
মাহবুবা আখতার বলেছেন:
হা হা
আবু সালেহ বলেছেন:
হা হা হা ..............শুইনা টাসকি খাইলাম.....এমন পাবলিকও আছে যে বাথরুমের স্যান্ডেল চুরি করে....
তয় ঐ ব্যাটাগো বুদ্ধির তারিখ করতে হয়...
জানা বলেছেন:
হা হা হা। মজার পোস্ট। সত্যি কালার কম্বিনেশনটা সুন্দর আর এই বুদ্ধিটা যদি ফ্যশান হয়ে যায় তবে 'খিয়াল কইরা পুরান দেইখাই বাইছা রাইখেন' নাইলে ধরা আপনি খাইবেনই কইলাম@ কালপুরুষদা। আপনার ১৬ বছর আগের কাঠকয়লার বিষয়টিও খুব মজার @বকলম।
শাওন বলেছেন:
যুগের সাথে আমাদের বাংলাদেশ ।
মাতব্বর বলেছেন:
ভাইজান কি চুরি করতে না পেরে কিংকর্তব্যবিমূঢ় খাইলেন?পাশের রুমের বাথরুমে কিন্তু ঐ সেন্ডেল গুলোর জোড়া ছিল...
অরুনাভ বলেছেন:
wow......
প্রচেত্য বলেছেন:
গ্রেট
মেহরাব শাহরিয়ার বলেছেন:
পছন্দ হলো ফ্যাশনের দোহাই দিয়ে একবার যদি চালু করে ফেলা যায় , লোকে মসজিদ থেকে কম্বিনেশন করে করে স্যান্ডেল চুরি করা শুরু করে দিতে পারে


















