হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

বাসা বদল, যেন স্মৃতির বাধন ছিড়ে ফেলা

২৬ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৫

শেয়ার করুন:                   Facebook

রুমেল দুই দিন ধইরা পুরা তাউরা। ভাড়া বাসা সিফট করে এইবার নিজেদের ফ্লাটে উঠবে। শুক্রবার সকাল থেইকা ২/৩ জন বন্ধু নিয়া লেবারদের সাথে মালামাল টানাটানি কইরা গাড়ীতে উঠাইতেছে। জুম্মার নামাজ পড়ে আমিও জয়েন দিলাম ওগো সাথে। এটাই লাষ্ট ট্রিপ, শাখাওয়াত মালগাড়ির সাথে চলে গেলো। আমরা বাকি ৩ জন ইয়েলো ক্যাবে শুধু টিভি টা নিয়ে রওনা দিলাম। গন্তব্য জাপান গার্ডেন সিটি আর পেছনে পড়ে রইল ২০ বছর আগের মায়া।

১৬ তালা বিল্ডিং এর মাঝামাঝি ওদের ফ্লাট। ইতিমধ্যে আসবাবপত্র বসানো হয়ে গেছে। ঘরদোর পুরাপুরি গোছাতে হয়তো আরো ২/৩ দিন লাগবে। আমার ছোট বেলার বন্ধুরা প্রায় সবাই এক জায়গা থেকে একে একে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। ২ বছর আগে আমিও এভাবে ছেড়ে গিয়েছিলাম ২৫ বছরের স্মৃতির বাধন ছিড়ে এক নতুন গন্তব্যে।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ১৭ টি মন্তব্য
  • ২৪৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০১
comment by: সারিয়া তাসনিম বলেছেন: ব্যাপারটা খুব কষ্টকর । ছোট বেলায় সরকারী কলোনীতে পাশাপাশি বাসায় বড় হয়েছি আমি আর বান্ধবী আসমা । এক ক্লাশে পড়তাম । দিন-রাত ২৪ ঘন্টা প্রায় এক সাথে ।

ওরা যেদিন নাটোর চলে যায় , সেদিন আমি ওদের ট্রাকের পেছন পেছন পাগলের মত দৌড়েছিলাম অনেকক্ষন । আর আসমার ছিল গগনবিদারী চিৎকার ।
২. ২৬ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৪
comment by: মাহবুব সুমন বলেছেন: সারা জীবনে যে কতবার বাসা পরিবর্তন করেছি সেটা এখন মনেই করতে পারি না। তার পরো প্রতিবার মনটা খারাপ হয়ে যায়।
৩. ২৬ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:২৮
comment by: প্রচেত্য বলেছেন: বাসা বদল যে কি কষ্টের !
তা খুব ভালভাবেই জানি
তবে স্মৃতি যেটা বললেন
সত্যিই রোমাঞ্চকর, আবেগী
৪. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ভাগ্য ভাল যখন আমাদের বাসা বদল করেছিল (৩৫ বছর পর কলোনী ছাড়া), তখন দেশে ছিলামনা ... খুব কষ্ট হইত ... সরাসরি ছাড়তে
৫. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০২
comment by: িদদারুল আলম বাননা বলেছেন: ভাই আমি ও দেশের বাইরে থাকি।
এই তো গত সপ্তাহে রুম চেন্জ করেছি।
কি যে কষ্ট লাগলো ঐ রুম ছাড়তে।
কিন্তু কি করবো চাকরির কারনে ছাড়তে হয়েছে।
৬. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
comment by: ত্রিভুজ বলেছেন:
একটা টিভি নেয়ার জন্য একটা আস্ত ইওলো ক্যাব + ৩ জন জ্বলজ্যান্ত মানুষ? :-/


হা হা হা


পুরানো যায়গা ছেড়ে যাওয়ার মায়া আসলেই অন্যরকম... একবার সখ করে নিকুঞ্জের একটা ফ্লাটে একবছর একা ছিলাম... কত যায়গায় থেকেছি... বদল করেছি... কিন্তু ঐ বাসাটা ভুলতে পারিনি.. বারান্দা থেকে রানওয়ে দেখা যেতো... এখনো আকাশে বিমান দেখলে ঐ বাসার কথা মনে পড়ে যায়।


নতুন বাসায় আপনার জীবন সুন্দর হোক...
শুভ কামনা...
২৬ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: ভাতিজা (রুমেল) নতুন বাসায় যাইয়া নতুন একটা বিয়া করছে ! এই কথা কইতে ভুইলা গেছিলাম !! ... তো আপনে কোন দুঃখে একা আলাদা বাসা নিছেন ? মতলব তো বেশি সুবিধার মনে হইতেছে না।

আপনারেও শাভ কামনা দিলাম।

৭. ২৬ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
comment by: ত্রিভুজ বলেছেন:
কারেকশন:
আপনার জীবন = আপনার বন্ধু রুমেলের জীবন
৮. ২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৯:১৫
comment by: বিহংগ বলেছেন:
এই জীবন
৯. ২৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৩
comment by: আবু সালেহ বলেছেন: নতুন বাসায়....
নতুন আশায় উঠেছেন নাকি????


নতুন বাসায় জীবন সুন্দর হোক.....আসুক নতুন মানুষ..
১০. ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:১২
comment by: এরশাদ বাদশা বলেছেন: বাসা বদলের ব্যাপারটা অনেকের জীবনে পোষাক বদলের মতোই। আবার অনেকের জীবনে তা দারুন কষ্টের। পোস্টটার বিশদ বর্ণনা দিলেই পারতেন।

কেমন আছেন, ভালো? ++
৩১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: বিশদ বর্ননা দিব আমি ?? তইলে তো হইছে !
আমি ভালোই আছি, আপনার কি খবর ?

১১. ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৭
comment by: ভাসমান বলেছেন: বাসা বদল ভালো মাগার ভালোবাসা বদল ভালোনা।
১২. ৩১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৫
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ভালোবাসার জন্য অনেক কিছু ছাড়ন যায়
ব্যাপার না :P
৩১ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: ভাইজান মনে হয় স্পেস দিতে ভুইলা গেছেন

১৩. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:২৭
comment by: কাশফুল বলেছেন: নিজেদের বাসা ছেড়ে থাকতে হচ্ছে ভাড়া বাসায় কারণ ছোট ভাইদের স্কুল খুব দূরে । সত্যিই খুবই কষ্টের । এবার দেশে গিয়ে মনে হয়েছে একটা বিছানা নিয়ে নিজের রুমটাতে অন্তত একটা রাত কাটাই । যেখানে রয়েছে আমার হাজার সুখ-দুঃখের স্মৃতি

কেমন আছো ঝরো ভাই

আমার জন্য দোয়া করো

এখন থেকে চেষ্টা করবো মাঝে মধ্যে এখানটায় আসতে
০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২১

লেখক বলেছেন: তোমাকে দেখে আমি চমকে গেছি !!
কি খবর তোমার ? কেমন আছো ?
কত মাস পরে আসলা মনে আছে ?
সময় পাইলে এখানে আসার চেষ্টা কইরো।
দেখা হবে ...।

 

 


একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৬৪৬২