আমার প্রিয় পোস্ট

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !!

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০০

শেয়ারঃ
0 0 0

এবারই মনে হয় কক্সবাজার সমুদ্র সৈকতে সবচাইতে বেশী পর্যটকের ভিড় হয়েছে। ২১ ফেব্রুয়ারী'র ছুটির সাথে শুক্র ও শনিবার যোগ হওয়াতে পিপড়ার পালের মত মানুষ সমুদ্র সৈকতে বেড়াতে গেছে। বিকালে যখন লাবনী সংলগ্ন সমুদ্র সৈকতে যাই তখন দেখি লাখো মানুষের ভিড়ে আস্ত সমুদ্রটাই ঢাকা পরে গেছে। বহু কষ্টে পাবলিকের ভীড় ঠেলে সমুদ্রটার কাছে গেলাম। আহ! কি শান্তি !!


সমুদ্র দর্শন : ২১ ফেব্রুয়ারী ২০০৮ইং।

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকালভ্রমন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৪
শাওন বলেছেন: মামা আমি কোনোদিন যাইনি । যাওয়ার খুব ইচ্ছা আমার । নিয়ে তো গেলেন না । একবার বললেন ও না ভাইগ্না চলো যাই , ঘুরে আসি । মামা আপনি খুবই কিপটা টাইপের মানুষ ।

অনক হইছে , এইবার চাপেন সমুদ্রটা দেখি একটু ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন: আমি কিপটা ! আমি ? আমি ?? আমি ??? :(

২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৭
চির সবুজ বলেছেন: আমিও তো ঐ সময় কক্সবাজারে গিয়েছিলাম বেড়াতে। এই সম্পর্কে আমি একটা পোষ্ট দিয়েছিলাম। আপনি ওখানে গিয়েছিলেন জানলে তো আপনার ফোন নম্বর নিয়ে আপনার সাথে দেখা করতে পারতাম।
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন: হুম! আপনার পোষ্টা টা এই মাত্র পড়ে আসলাম।
অসুবিধা নাই, দেখা এই শহরেও হতে পারে :)

৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৭
রুবেল শাহ বলেছেন: আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ ।
আমি শুনেছি সেদিন তুমি
নোনা বালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছ ।
আমি কখনও যাই নি জলে
কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাঙচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও -- বলো,
নেবে তো আমায়----

আমি কয়েক বার গিয়েছি, কিন্তু দলবদ্ব কারো সােথ না। একা ----
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: সুন্দর গানটার জন্য ধন্যবাদ।
একা একা এতো দূরে ভালো লাগছে ?

৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১০
সামহোয়্যার আউট বলেছেন: ডাইলওগ অফ দা ইয়ার "ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !!"
৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ ।
আমি শুনেছি সেদিন তুমি
নোনা বালি তীর ধরে
বহুদূর বহুদূর হেঁটে এসেছ ।

এই পর্যন্ত ঠিকাছে... বাকিটা মিলে নাই ;)

ঝড়ো.. খবর কি?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: খবর ?
দৌড়ের উপর হাতে হারিকন !
সকলের দোয়া প্রার্থী।

৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৮
চির সবুজ বলেছেন: @ ঝড়ো হাওয়া

আপনি আমার ব্লগটা দেখেছেন। ধন্যবাদ।

কিন্তু আমি তারও আগে আরো একটি পোষ্ট দিয়েছিলাম কক্সবাজারে ইনভাইটেশন জানিয়ে।

Click This Link

http://www.somewhereinblog.net/blog/milton3dblog/28769947
৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১৯
ফ্রুলিংক্স বলেছেন: বেশ মজায় আছেন। আমি নভেম্বরে গিয়েছিলাম। বেশ শান্ত সময়। পর্যটক কম। ইচ্ছেমতো ঘুরে বেড়ানোর যায়।

এতো কষ্ট করে লোকজনকে না সরিয়ে নিজে সমুদ্রকে কাছে টানলেই তো হয় :)
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: প্রথম দিন পাবলিক চাপিয়ে সমুদ্র দেখছি, পরের দিন খুব ভোরে উঠে বিমান বন্দর সংলগ্ন বিচে গিয়েছিলাম সেখানটা খুব ফাকা ছিল। প্রান ভরে সমুদ্র দেখলাম।

সেন্টমার্টিন গেছিলেন ?

৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৭
জ্বিনের বাদশা বলেছেন: মাগো!!! এত মানুষ????
৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৮
গিফার বলেছেন: ডাইলওগ অফ দা ২০ ইয়ার ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !!"
১০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩০
নিবেদীতা বলেছেন: ডাইলওগ অফ দা ইয়ার "ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !!" ;)
১১. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৪৭
প্রচেত্য বলেছেন: ৪র্থ ছবিটা জোশ হয়েছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: এগুলো তো পাবলিকের ভিড়ের ছবি। আরো সুন্দর সুন্দর ছবি তুলেছি, পোষ্ট দিবোনে এক সময়।

১২. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১১
মাহবুব সুমন বলেছেন: সেইরকম বিশাল পোস্ট !!
এটাকে কি পরমানু পোস্ট বলা যায় !
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:০৫

লেখক বলেছেন: আগে আরো বিশাল পোষ্ট লিখতে পাড়লাম !
এখন বয়স হইছে আর পারিনা ;)

১৩. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৮
আবু সালেহ বলেছেন: জটিল ডায়ালগ.....এ বছরের সেরা.....

ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !!
২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

১৪. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৬
সারিয়া তাসনিম বলেছেন:
এর উফরে কুনু ডাইলগ নাই

ভাই ! একটু চাপেন , সমুদ্রটা দেখি !
১৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৭
চাচামিঞা বলেছেন: সহমত@আবু সালেহ
১৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫৬
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
গত ৩ টা বছর ধরে আমার প্রিয় শহর, প্রিয় সমুদ্র, সমুদ্রের পাশে বাড়ীটা দেখিনা !!!!!!!!!!

ছবিতে দেখে বড়ই শান্তি পাইছি !!!!!!!!!


আহ্‌, শান্তিরে !!!!!!!!!!!!!!!!!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৪
ফারহান দাউদ বলেছেন: শিরোনামটা পড়ে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেসি:)
০১ লা মার্চ, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: ব্যাথা পাইছেন নি কোন ? ;)

১৮. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:১৫
অলস বলেছেন: হাহাহা জট্টিল শিরোনাম !!! :)
১৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৩৮
ছায়ার আলো বলেছেন: গত বছর গিয়েছিলাম। শিরোনামের যথার্থতা আছে বৈকি! :)
এত্তো ঠেলাঠেলির ভিতরেও সাগর দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়!
২০. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: বাপস ! এত্তো পাবলিক !!!
২১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১০
মানুষ বলেছেন: কয়দিন পর সমূদ্রে জায়গা কিনতে হবে।
২৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:২৫
নির্বাসিত বলেছেন: দুর্ধর্ষ টাইটেল! জবাব নেই।
ছবিগুলোও সুন্দর।
২৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:২২
উদাসী স্বপ্ন বলেছেন: ভাই একটু চাপেন, সমুদ্র দেখি!


আব্বে হালায় সমুদ্রের চেয়ে মানুষ দেখি বর হইয়া গেছে। ভাইজান এমুন টাইরেলের জন্য এইটা প্রিয় পোস্ট!
২৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৫
মনের কথা বলেছেন: আপনে যদি বুকে নেমপ্লেট লাগাইয়া উল্টা পাশ দিয়া আসতেন তাইলেইতো ময়দান ফকফকা।
২৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১২
অনিশ্চিত বলেছেন: আপনাকে অনুরোধ করবো, কক্সবাজারের ছবিগুলো উইকিপিডিয়াতে দেওয়ার।
এরকম ডায়লগ আরেকটি শুনেছিলাম:
গাছগাছালির জন্য তো আসল বনটাই দেখতে পাইনি!
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: সৎ উপদেশের জন্য অনেক ধন্যবাদ।
আমি উইকির জন্য বেশ কিছু এক্সক্লুসিভ ছবি আলাদা করে রেখেছি।

আপনার ডায়লগটাও জোস :)

২৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: গাছগাছালির জন্য তো আসল বনটাই দেখতে পাইনি!



বিপ্লবী ডায়লগ ম্যান, হাসিতে আমার দম ফাইটা গেলো!
২৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫৮
আইরিন সুলতানা বলেছেন:
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
....

এই পর্যন্ত ঠিকাছে... বাকিটা মিলে নাই

@ প্রত্যু , এইটা কিন্তু রুবেল শাহ লেখে নাই ... :)
২৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:০১
আইরিন সুলতানা বলেছেন:
এখন পর্যন্ত বড় আফসোস, সমুদ্র দেখিনাই !!!!!!!!!

"ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !!" - এই ডায়লগটা এখনো দেয়ার সুযোগ হলো না :(

৩০. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:১০
সামী মিয়াদাদ বলেছেন: ডায়লগটা জটিল হইছে....সমুদ্র দেখার শখ মিটছে...সেন্টমার্টিনও দেইখা ফালাইসি

তয়, ভাই একটু চাপেন, সমুদ্র দেখি, এই ডায়লগ মারা লাগেনাই
৩১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২০
ত্রিভুজ বলেছেন:

ফটুক দেইখা তো ডর খাইলাম.. জনসভা হচ্ছিলো নাকি? :/
৩২. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ১:৫১
আবু সালেহ বলেছেন: বিয়ার দাওয়াত কেমন খাইলেন????

আমরা কিন্তু জব্বর খানা খাইছি....
৩৩. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৭:০৫
অ্যালন বলেছেন: জায়গাডা বড়ই সোন্দর..একবার গেছিল্যাম একলা..খুব ভাল লাগছিলো.. :)
৩৪. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৭:০৬
অ্যালন বলেছেন: মামা..আমারে রাইখাই গেলেন..আমারে নিলেন না.. :(
৩৫. ০৩ রা মার্চ, ২০০৮ সকাল ৭:১৫
মানবী বলেছেন: পুরো সৈকত জুড়েই কি সমুদ্রের তীর ঘেঁষে, প্রায় একটির সাথে আরেকটি বীচ আম্ব্রেলা দেয়া, না শুধু একটি অংশে! অনেক বছর আগে কক্স'সবাজার গিয়েছিলাম, তখন অনেক বেশি সুন্দর ছিলো মনে হয়।

এমন হিজিবিজি করে ছাতা দেয়া সৈকত আর কোথাও দেখিনি!

মজার শিরোনাম, ধন্যবাদ ঝড়ো হাওয়া।
০৩ রা মার্চ, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: সৈকতের কিছু কিছু অংশে বিশেষ করে লাবনী সংলগ্ন সৈকতে হিজিবিজি করে ছাতা দেয়া। বিমান বন্দর সংলগ্ন বিচেও গিয়েছিলাম সেখানটা বেশ ফাকা এবং সুন্দর। পানিও অনেকটা নীল।

সেখানকার ছবি গুলো হয়তো পরে পোষ্ট করব।
ধন্যবাদ।

৩৬. ০৮ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫৩
মানবী বলেছেন: জানাবার জন্য ধন্যবাদ ঝড়ো হাওয়া।


"বিশেষ করে লাবনী সংলগ্ন সৈকতে হিজিবিজি করে ছাতা দেয়া।"

"লাবনী" সম্পর্কে কোন ধারনা নেই বলে দুঃখিত! :(
কোন হোটেল বা রিসর্ট মনে হচ্ছে!
৩৭. ০৮ ই মার্চ, ২০০৮ সকাল ১১:০৪
ঝড়ো হাওয়া বলেছেন: "লাবনী হোটেল"
সবাই লাবনী বলে, তাই আমিও :)
৩৮. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৯
অলস ছেলে বলেছেন: শিরোনাম তো মাথা খারাপ হওয়ার মত, যাইহোক, আপনি অনেক দেখছেন, এইবার চাপেন দেখি, অইন্যদেরকেও সুযোগ দেন।
৩৯. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৬
শাওন৩৫০৪ বলেছেন: ঠিক, শিরোনাম টা পুরা আইকনিয় হইছে....খালি শিরোনামের লাইগা প্লাস....

 

মোট সময় লেগেছে ০.৯৮৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন অতি ফাও প্রানী ! সাহিত্যহীন সুখি জীবন যাপন করছি !! শিখছি কি করতে হবে আর কি করতে হবে না...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ