আমার প্রিয় পোস্ট
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ছবিতে কম্পোজিশনের গুরুত্ব : একটি উদাহরণ ও কয়েকটি টিপস - হাসান বিপুল
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- গু বাবার সাক্ষাত - ঝড়ো হাওয়া
- ভাই ! একটু চাপেন, সমুদ্রটা দেখি !! - ঝড়ো হাওয়া
- নাটক : আমি ব্লগ ছেড়ে দিচ্ছি - ঝড়ো হাওয়া
একদিনের ট্যুর - কাপাসিয়া
০৬ ই মে, ২০০৮ দুপুর ১২:৪৮
২৬ মার্চ দিনটা বোধ হয় বন্ধুদের জন্য ফিক্সড হয়ে গেলো। গত বছর এই দিনে বগুড়া শহর, মহাস্থানগড়, মহাস্থানগড় যাদুঘর, গোবিন্দ ভিটা, বেহুলার বাসর ইত্যাদি জায়গায় এক বিশাল ট্যুর দিয়ে রাত ১২টায় বাসায় ফিরছিলাম। এবার গিয়েছিলাম কাপাসিয়া'য় বন্ধু সুমনের শ্বশুর বাড়ি। একটা মিনিবাস ভাড়া করে আমরা ৩০ জন বন্ধু-বন্ধুর বৌ দুপুরে পৌছালাম শীতলক্ষ্যা নদীর পাড়ের গ্রাম নাসেরা।
দুই পাশের সবুজ ধান ক্ষেতের মাঝে দিয়ে কাঁচা রাস্তাটা শেষ হয়েছে নদীর পাড়ে এসে। নদীর পানিতে আমি না নামলেও আমার বেশ কয়েকজন বন্ধূ গোছল করার লোভ সামলাতে পারলো না। বন্ধুর শ্যালক বড় একটা ট্রলারের ব্যবস্থা করলো। সবই মিলে উঠলাম ট্রলারে। আধ ঘন্টা চলার পর থামলাম একটা নির্জন চরে। গরম বালুর উপর দিয়ে হাটতে হাটতে চরের ভিতরের দিকে গেলাম, দেখি সুটিং চলছে। যদিও পাত্র-পাত্রী কাউকেই চিনি নাই।
দুপুর গড়িয়ে যাচ্ছে, তাছাড়া খিদেও পেয়েছে। আবার ট্রলারে উঠে পড়লাম। খাওয়া-দাওয়ার আয়োজন মাশাআল্লাহ বিশাল। মুরগির রোষ্ট, কাবাব, পোলাও, রেজালা, কোল্ড ড্রিংস, জর্দা, দই। খেয়ে দেয়ে পুকুর পাড়ে আড্ডা দিতে বসলাম।
বিকালের দিকে গ্রামের পশ্চিম দিকে ঘুরতে গেলাম। শিমুল গাছ, জামরুল ফুল, মাছ রাঙ্গা পাখি, অচিন বুনো ফুল অনেক কিছূই দেখলাম আর ছবি তুললাম।
স্মৃতি : কাপাসিয়া ভ্রমন।
তারিখ : ২৬ মার্চ ২০০৮ইং।
----------------------------------------------------------------------------------
একদিনের ট্যুর - মহাস্থানগড়
তারিখ : ২৬ মার্চ ২০০৭ইং, সোমবার।
Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কাপাসিয়া ট্যুর ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল, ভ্রমন বিভাগে ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
জট্টিলতো... তাইলে ঘোরাঘুরি ভালই চলতাছে?
লেখক বলেছেন: এইটা কি কন ভাই ?!
উপরে এতোক্ষন কি লিখলাম। ![]()
মুহিব বলেছেন:
কিছুই দেখা হয় নাই চক্ষু মেলিয়া
খাওয়া-দাওয়ার আয়োজন মাশাআল্লাহ বিশাল--- না হলে কি আর ট্যুর দিয়ে মজা আছে!!!


















